Advertisement

Rituparna Sengupta: 'অনেক ছোটো থেকেই রয়েছে...', কোন বদভ্যাস আছে ঋতুপর্ণার?

একবার এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছিলেন যে মুম্বই এয়ারপোর্টে গিয়েও তিনি চুলে শ্যাম্পু করেছিলেন। কারণ ফ্লাইট ৪০ মিনিট দেরিতে ছিল। আর সেই সময়টা কাজে লাগাতেই নায়িকা এয়ারপোর্টের ভেতরে থাকা একটি স্যাঁলোতে গিয়ে চুলে শ্যাম্পু করে আসেন।

ঋতুপর্ণা সেনগুপ্তঋতুপর্ণা সেনগুপ্ত
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 12:51 PM IST
  • সম্প্রতি ঋতুপর্ণা নিজেই জানিয়েছেন এটাই নাকি তাঁর বদভ্যাস।

বাংলা ইন্ডাস্ট্রির ম্যাটিনী কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। প্রতিটি ছবিতে তাঁর সাবলীল অভিনয় বরাবর নজর কেড়েছে সকলের। তবে সোশ্যাল মিডিয়ায় নায়িকাকে নিয়ে ট্রোল কম হয় না। কখনও পোশাক নিয়ে আবার কখনও বা তাঁর চড়া মেকআপ নিয়ে। যদিও এইসব ট্রোলড-সমালোচনাকে খুব একটা পাত্তা দিতে নারাজ নায়িকা। যদি একটু লক্ষ্য করে থাকেন, তাহলে দেখতে পাবেন ঋতুপর্ণার একটি দীর্ঘদিনের অভ্যাস রয়েছে। সেটা হল কথায় কথায় চুলে হাত দিয়ে চুলটা ঠিক করা। এই অভ্যাস বহু বছরের, যা নিয়ে চর্চা কিন্তু কম নেই। সম্প্রতি ঋতুপর্ণা নিজেই জানিয়েছেন এটাই নাকি তাঁর বদভ্যাস। 

চৈতি ঘোষাল পরিচালিত 'নেভারমাইন্ড' নিয়ে আলোচনার মাঝেই ঋতুপর্ণা খোলসা করেছেন তাঁর বদভ্যাসের কথা। তিনি এক সাক্ষাৎকারে বলেন, মুদ্রাদোষ বা বদভ্যাস, অবশ্যই আমার চুলটা এরকম করা (চুলে হাত দিয়ে তা সেট করা)। এরপর নায়িকা বলেন, এটা আমি জানি না, এটা মনে হয় করি চুলটা সেট আছে কিনা, ক্যামেরার সামনে আসলে আমি অজান্তেই আরও সচেতন হয়ে যাই আর বারবার চুল সেট করি। এটা মনে হয় অনেক ছোটবেলা থেকেই আছে এই বদ অভ্যাস। প্রসঙ্গত, ঋতুপর্ণার এই চুলে হাত দিয়ে তা সেট করার অভ্যাস টলিপাড়ার কারোরই অজানা নয়। 

নায়িকা তাঁর চুল নিয়ে বরাবরই একটু বেশি রকম সচেতন। মেকআপ যাই করুক না কেন, চুলের বিশেষ যত্ন নিতেই ভালোবাসেন অভিনেত্রী। তা একাধিক সাক্ষাৎকারে বলেছেন ঋতুপর্ণা। চুলের যত্ন নিতে একেবারেই ভোলেন না নায়িকা। প্রসঙ্গত, কথা বলার মাঝে এই বারবার হাত দিয়ে চুল ঠিক করার দৃশ্য যখনই সামনে উঠে আসে তখনই ঋতুপর্ণাকে নিয়ে কটাক্ষ করা হয় সোশ্যাল মিডিয়া জুড়ে। কেউ অভিনেত্রীকে ন্যাড়া হয়ে যেতে বলেন কেউ আবার বলেন তিনি দৃষ্টি আকর্ষণ করার জন্য এটা করেন। তবে এটা শুধুমাত্র ঋতুপর্ণা তাঁর অভ্যাসবশত করে থাকেন। 

একবার এক সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছিলেন যে মুম্বই এয়ারপোর্টে গিয়েও তিনি চুলে শ্যাম্পু করেছিলেন। কারণ ফ্লাইট ৪০ মিনিট দেরিতে ছিল। আর সেই সময়টা কাজে লাগাতেই নায়িকা এয়ারপোর্টের ভেতরে থাকা একটি স্যাঁলোতে গিয়ে চুলে শ্যাম্পু করে আসেন। মাঝে নেভারমাইন্ড ছবির প্রিমিয়ারে বেগুনি রঙের টাইট পোশাক পরা নিয়ে ট্রোলের মুখে পড়তে হয়েছিল ঋতুপর্ণাকে।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement