
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ম্যাটিনি কুইন ঋতুপর্ণা সেনগুপ্ত। অভিনেত্রীর গ্ল্যামার এই বয়সেও কিন্তু অটুট রয়েছে। অভিনয় পেশার পাশাপাশি ঋতুপর্ণাকে নানান ধরনের কাজ করতেও দেখা যায়। তারওপর তারকাদের সোশ্যাল মিডিয়ায় ট্রোলড হওয়ার ঘটনাও নতুন নয়। ঋতুপর্ণাও সেই তালিকায় রয়েছেন। অভিনেত্রীকেও ট্রোলের মুখে পড়তে হয়েছে একাধিকবার। সম্প্রতি নায়িকাকে ট্রোল করা হল তাঁর মেকআপের কারণে। সোশ্যাল মিডিয়ায় ঋতুপর্ণার সেই ভিডিও ভাইরাল।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই ভিডিওতে ঋতুপর্ণাকে দেখা গিয়েছে সুবজ রঙের লং ড্রেস ও ওপর থেকে হলুদ-সবুজ রঙের ঢাকাই লং জ্যাকেট। তবে ঋতুপর্ণার এই ড্রেসের সঙ্গে মেকআপ একেবারেই মানানসই ছিল না। অভিনেত্রীকে যেভাবে অন্য সময়ে দেখা যায়, সেই লুকসে ছিলেন না নায়িকা। সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার ভিডিও ভাইরাল হতেই নেটিজেনদের একাংশের ট্রোলের শিকার হতে হয় তাঁকে।
ঋতুপর্ণার এই ভিডিওতে অনেকেই নায়িকার মেকআপের সমালোচনা করেছেন। আবার কেউ কেউ নায়িকাকে ট্রোলড করেছেন। কেউ লিখেছেন, চুরেল লাগছে। আবার কেউ লিখেছেন, মেকআপ হরর, আবার কেউ লেখেন, কী বিচ্ছিরি লাগছে। কেউ আবার ঋতুপর্ণাকে ভূত বলে সম্বোধন করেন। আবার কেউ লিখেছেন, বিকট দেখতে তো। কেউ কেউ ঋতুপর্ণার এই অদ্ভুত মেকআপের কারণও জানতে চান। সব মিলিয়ে ঋতুপর্ণার মেকআপ সহ নায়িকাকে ট্রোলের মুখে পড়তে হয়।
যদিও ঋতুপর্ণা এইসব ট্রোলের কোনও জবাব দেননি। প্রসঙ্গত, ২০২৪ সালে আরজি কর কাণ্ডের সময় শাঁখ বাজিয়ে চরম ট্রোলের মুখে পড়েছিলেন ঋতুপর্ণা। সেই সময় নায়িকার পাশে এসে দাঁড়ান টলিপাড়ার একাধিক তারকারাও। পরে শ্যামবাজার মোড়ে রাত দখলের কর্মসূচিতে সামিল হতে গিয়ে হেনস্থার শিকার হন ঋতুপর্ণা। যদিও নায়িকা তাঁর একাধিক সাক্ষাৎকারে অকপটে স্বীকার করেছেন যে তিনি ট্রোল গায়েও মাখেন না। নায়িকার কথা, এত বছর ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আমার সবকিছু শ্রম দ্বারা অর্জিত। পরিশ্রম করেই যেটুকু হওয়ার হয়েছি। পরিশ্রমের উপর আমার শ্রদ্ধা রয়েছে।
কখনও পোশাক নিয়ে আবার কখনও বা বডি শেমিংয়ের শিকার হতে হয় টলিউডের একাধিক নায়িকাকে। কেউ কেউ ট্রোলের পাল্টা জবাব দেন আবার কেউ কেউ গোটা বিষয়টা এড়িয়ে যান। সম্প্রতি বেশ কিছু তারকাকে সোশ্যাল মিডিয়ায় ট্রোলের শিকার হতে হয়েছে। কলকাতার পাশাপাশি এখন সিঙ্গাপুরে থাকেন অভিনেত্রী। দুই সন্তান ও স্বামী নিয়ে সুখের সংসার তাঁর।