Advertisement

Roshni Bhattacharyya: সি বিচে স্বামীকে KISS রোশনির, দিলেন সুখবরও, VIRAL Video

টলিপাড়ায় সুখবর। মা হতে চলেছেন টলিউডের চেনা মুখ রোশনি ভট্টাচার্য। 'করুণাময়ী রানি রাসমণি' সিরিয়ালে জগদম্বা চরিত্রে নজর কেড়েছিলেন রোশনি। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' ছবিতেও অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। ছোট ও বড়পর্দা দুই জায়গাতেই তাঁর অভিনয় নজর কেড়েছে।

রোশনি ভট্টাচার্যরোশনি ভট্টাচার্য
Aajtak Bangla
  • কলকাতা,
  • 24 May 2026,
  • अपडेटेड 5:24 PM IST
  • ব্যবসায়ী স্বামীর সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন রোশনি।

টলিপাড়ায় সুখবর। মা হতে চলেছেন টলিউডের চেনা মুখ রোশনি ভট্টাচার্য। 'করুণাময়ী রানি রাসমণি' সিরিয়ালে জগদম্বা চরিত্রে নজর কেড়েছিলেন রোশনি। এরপর সৃজিত মুখোপাধ্যায়ের 'অতি উত্তম' ছবিতেও অভিনয় করতে দেখা যায় অভিনেত্রীকে। ছোট ও বড়পর্দা দুই জায়গাতেই তাঁর অভিনয় নজর কেড়েছে। আর এবার জীবনের সবচেয়ে সেরা পর্যায়ে রয়েছেন রোশনি। বিয়ের চার বছরের মাথায় মা হতে চলেছেন রোশনি। স্বামীর সঙ্গে থাইল্যান্ডে বেবিমুনে গিয়ে নিজেই এ কথা ঘোষণা করলেন অভিনেত্রী। 

ব্যবসায়ী স্বামীর সঙ্গে থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন রোশনি। আর সেখানেই রোম্যান্টিকভাবে সকলের সঙ্গে শেয়ার করে নিলেন তাঁর প্রেগন্যান্ট হওয়ার খবর। এমনিতেই রোশনির প্রিয় ডেস্টিনেশন থাইল্যান্ড, সময় পেলেই তিনি এখানে চলে আসেন। এবারও স্বামী ও রাজ চক্রবর্তীর ভাগ্নি সৃষ্টি ও তাঁর প্রেমিককে নিয়ে থাইল্যান্ডে চলে এসেছেন। সি বিচে একটি ভিডিও শেয়ার করেন রোশনি। যেখানে তাঁকে নস্যি রঙের মনোকিনি পরে থাকতে দেখা যায়। ভিডিওতে রোশনি তাঁর স্বামী তূর্যকে ডাকেন। দুজনে একসঙ্গে একে-অপরের ঠোঁটে চুমু খান আর তারপরই রোশনির বেবিবাম্পে কিস করতে দেখা যায় তূর্যকে। এই ভিডিওতেই রোশনি জানান যে তাঁরা এবার দুই থেকে তিন হতে চলেছেন। 

রোশনির এই ভিডিওতে একাধিক টলিউড তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। কদিন আগেই থাইল্যান্ডে ঘুরতে গিয়েছেন রোশনি ও তূর্য। আর সেখানে গিয়েই এই খুশির খবকটি সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ২০২২ সালের ৮ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসেন রোশনি ও তূর্য। সেই সময় রোশনিকে গোধূলি আলাপ সিরিয়ালে নেগেটিভ চরিত্রে দেখা গিয়েছিল। যদিও তার এক বছর আগেই আইনি বিয়ে সেরেছিলেন রোশনি ও তূর্য। বিয়ের পর হানিমুনেও সেই থাইল্যান্ডেই উড়ে গিয়েছিলেন তাঁরা। আর প্রেগন্যান্ট হওয়ার খবরও দিলেন সেখান থেকেই। 

রানি রাসমণি ধারাবাহিকে জগদম্বা চরিত্রটির জন্য বিপুল জনপ্রিয়তা পান রোশনি। 'গোধূলি আলাপ' ধারাবাহিকে রোহিণী চরিত্রে অভিনয় করেন। সৃজিত মুখোপাধ্যায়ের ছবি 'অতি উত্তম'- এও অভিনয় করেছেন। পথিকৃৎ বসুর 'শ্রীমান ভার্সেস শ্রীমতি'-তেও গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করেছেন। 'তেঁতুলপাতা' ধারাবাহিকেও কাজ করছেন তিনি।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement