
কাজ থেকে বিরতি নিয়ে বাড়িতেই 'বীরপুরুষ'কে নিয়ে সময় কেটেছে অভিনেত্রীর। পুজোতেও বাড়ির বাইরে যাননি। তবে দশমীতে উমা বিদায়ের সময় মাকে বরণ করবেন না, তা কী করে হয়। নিজের পাড়ার পুজোয় সোহিনী মাকে বকণ রলেন, খেললেন সিঁদুরও। অভিনেত্রীকে বর শোভনের সঙ্গে দেখা গেল আদুরে মুহূর্তে।
গোল্ডেন লাল পাড় শাড়ি ও লাল ব্লাউজ, সঙ্গে সোনার গয়না আর কপালে বড় টিপ। মা হওয়ার পর ওজনও বেড়েছে খানিকাটা, সেটা সোহিনীকে দেখেই বোঝা যাচ্ছে। পাড়ার পুজোতে সকলের সঙ্গে অভিনেত্রীও দেবী বরণ করলেন। এরপর প্রথা মেনে সকলের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন সোহিনী। বর শোভনের সঙ্গে মিষ্টি ফ্রেমে ধরা দিলেন বীরপুরুষের মা। সোহিনীর সিঁথিতে পরম আদরে সিঁদুর পরালেন শোভন। শুধু তাই নয়, ভালোবাসায় ভরিয়ে দিলেন সোহিনীকে। এই ছবি শেয়ার করে অভিনেত্রী সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন।
গত ২০ সেপ্টেম্বর সোহিনী ও শোভনের জীবনে এসেছে তাঁদের প্রথম সন্তান। আপাতত একরত্তি বীরপুরুষ নামেই পরিচিত সকলের কাছে। একনও তার নাম এবং মুখ কাইকে দেখানো হয়নি। ছেলের মুখ এই মুহূর্তে প্রকাশ্যে আনতে চাইছেন না তারকা দম্পতি। তবে মা হওয়ার পর সোহিনী বাড়িতেই নিজের মতো সময় কাটাচ্ছেন। পুজোতেই মুক্তি পেয়েছে সোহিনীর বহুরূপী: দ্য গোল্ডেন ডাকু। কিন্তু ছবির প্রিমিয়ারে সোহিনীকে যাননি। তাঁর বদলে সেখানে প্রক্সি দিয়েছেন অভিনেত্রীর বর শোভন ও শাশুড়ি। পুজোতেও খুদেকে নিয়ে বাড়িতেই পুজোর মজা উপভোগ করেছে অভিনেত্রী। ছোট্ট খুদেকে নিয়ে এই বছর দুর্গাপুজোয় বেরোতে না পারলেও এবারের পুজো ভীষণ স্পেশাল সোহিনীর কাছে।
সোহিনী ও শোভনের জীবনে নতুন অধ্যায়ের শুরু হয়েছে গত ২০ সেপ্টেম্বর। ওই দিনই তাঁদের সংসারে এসেছে পুত্রসন্তান। ছেলের জন্মের ১০দিনের মাথায় বীরপুরুষকে কোলে নিয়ে জন্মদিনের কেক কেটেছেন মা সোহিনী। তবে এখনও পর্যন্ত ছেলের মুখ প্রকাশ্যে আনেননি সোহিনী ও শোভন। অভিনেত্রীর জন্মদিনে ঝলক দেখা গেলেও, মুখ দেখা যায়নি ছেলের। আপাতত সন্তানের ব্যক্তিগত পরিসর বজায় রাখতেই তাঁরা আগ্রহী বলে মনে করছেন অনুরাগীদের একাংশ।