Advertisement

Solanki Roy Trolled: রাবণকে 'জেন্টলম্যান' বলে রোষের মুখে শোলাঙ্কি, 'রামায়ণটা ভাল করে পড়ো', ট্রোলড নায়িকা

সম্প্রতি এক পডকাস্টে এসে শোলাঙ্কি তাঁর রাজনৈতিক মনোভাব থেকে ট্রোলিং, সবটা নিয়েই মুখ খোলেন নায়িকা। সেখানেই রাবণ-প্রীতি নিয়ে নায়িকাকে প্রশ্ন করতেই শোলাঙ্কি স্পষ্ট করে জানান তাঁর রামের চেয়ে রাবণকেই বেশি ভাল লাগে। শোলাঙ্কি বলেন, রাবণ আক্ষরিক অর্থেই জেন্টলম্যান। কারণ উনি কোনওদিন সীতাকে স্পর্শ করেননি।

শোলাঙ্কি রায়শোলাঙ্কি রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2026,
  • अपडेटेड 12:16 PM IST
  • বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শোলাঙ্কি রায়।

বাংলা ইন্ডাস্ট্রির পরিচিত মুখ শোলাঙ্কি রায়। ইন্ডাস্ট্রির মিষ্টি মুখের এই নায়িকা ছোটপর্দা থেকে বড়পর্দা এবং ওয়েব সিরিজে নিজের অভিনয়ের ছাপ ফেলেছেন। বিতর্ক থেকে নিজেকে সরিয়ে রাখতেই পছন্দ করেন শোলাঙ্কি। কিন্তু তাও মাঝে মধ্যেই বিতর্ক তৈরি হয়ে যায় নায়িকার অজান্তেই। অভিনেত্রী এমনিতে সোজা সাপটা কথা বলতেই ভালোবাসেন। সম্প্রতি এক পডকাস্টে এসে অকপটে নিজের মনের কথা ব্যক্ত করতেই ট্রোলের মুখে পড়তে হল তাঁকে। রাবণকে জেন্টলম্যান বলতেই রে রে করে এল নেটপাড়ার একাংশ। 

সম্প্রতি এক পডকাস্টে এসে শোলাঙ্কি তাঁর রাজনৈতিক মনোভাব থেকে ট্রোলিং, সবটা নিয়েই মুখ খোলেন নায়িকা। সেখানেই রাবণ-প্রীতি নিয়ে নায়িকাকে প্রশ্ন করতেই শোলাঙ্কি স্পষ্ট করে জানান তাঁর রামের চেয়ে রাবণকেই বেশি ভাল লাগে। শোলাঙ্কি বলেন, 'রাবণ আক্ষরিক অর্থেই জেন্টলম্যান। কারণ উনি কোনওদিন সীতাকে স্পর্শ করেননি। এহেন নীতিপরায়ণ ব্যক্তিত্বের পুরুষদেরই আমার ভাল লাগে।' আসলে শোলাঙ্কি বলতে চেয়েছেন, সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে যাওয়ার পরও তাঁর অনিচ্ছায় তাঁকে স্পর্শ করেননি রাবণ। কিংবা তাঁর সম্মানহনন করেননি। এহেন নীতিবোধ এবং দৃঢ় ব্যক্তিত্বের কারণেই লঙ্কারাজকে বিনম্র এবং আদর্শবাণ পুরুষ বলে মনে করেন অভিনেত্রী। আর পডকাস্টের এই অংশের ভিডিও ক্লিপ সোশাল পাড়ায় ভাইরাল হতেই কটাক্ষ, সমালোচনা ধেয়ে এসেছে অভিনেত্রীর উদ্দেশ্যে।

বাল্মিকীর রামায়ণে রাবণ বরাবরই নেতিবাচক চরিত্রেই ছিলেন। ছলে বলে সীতাকে অপহরণ করে নিয়ে যাওয়া থেকে সীতাকে আটকে রাখা, রামের সঙ্গে যুদ্ধ...এইসব মিলিয়ে অধিকাংশের কাছেই রাবণ ভিলেন। আর সেখানে দাঁড়িয়ে শোলাঙ্কির মুখে রামনামের বদলে রাবণ জপ শুনে চটেছেন নেটনাগরিকদের একাংশ। কেউ লেখেন, অল্প বিদ্যা ভাল না, রামায়ণটা ভাল করে পড়। আবার কেউ লেখেন, যাদবপুরের গেট টপকালে এইসব শেখা যায়। কেউ লিখলেন, ইতিহাস জানলে বলতো না, যাদবপুর তো তাই। আবার কেউ লিখলেন, রাবণ কেন মা সীতাকে স্পর্শ করেননি, সেটা আগে জান। কেউ কেউ আবার শোলাঙ্কি রামায়ণটা ঠিক করে পড়েননি বলেও কটাক্ষ করেন। 

Advertisement

রামকে এড়িয়ে রাবণকে মহিমান্বিত করার এহেন ট্রেন্ড একমাত্র বামপন্থীদের পক্ষেই সম্ভব! আর শোলাঙ্কি যে বরাবর বামমনস্ক, সেকথা তিনি নিজেই বলে এসেছেন। সেকারণেই অভিনেত্রীর রাজনৈতিক মতাদর্শ টেনে খোঁচা দেওয়া শুরু করেছেন নেট নাগরিকদের একাংশ। প্রসঙ্গত, ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগেও শোলাঙ্কি বলেছিলেন তিনি বাম নেত্রী মীনাক্ষীকে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দেখতে চান। শোলাঙ্কি পডকাস্টে এও জানিয়েছেন যে তিনি বাম এবং সেটা কখনই বদলে যাবে না।    

Read more!
Advertisement
Advertisement