Advertisement

Srabanti Chatterjee Son: ভোল বদলে শ্রাবন্তী-পুত্রের নতুন লুক, সিনেমায় নামছেন? জোর চর্চা

সম্প্রতি শ্রাবন্তীর ছেলে ঝিনুক তাঁর কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। সাদা কালো সেই ছবিতে নায়িকা পুত্র তাঁর চেহারা একেবারে বদলে ফেলেছেন। শুধু তাই নয়, অভিমন্যুর সোশ্যাল মিডিয়া থেকে তাঁর পুরনো সব ছবিও গায়েব। একেবারে নয়া ভঙ্গিমায় ধরা দিলেন ঝিনুক।

শ্রাবন্তীর ছেলে অভিমন্যুশ্রাবন্তীর ছেলে অভিমন্যু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Jun 2026,
  • अपडेटेड 10:20 AM IST
  • একা হাতেই মানুষ করেছেন শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় তথা ঝিনুককে।

টলিউডের মিষ্টি নায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ব্যক্তিগত বিষয়গুলি নিয়ে চর্চা থাকলেও, তিনি বরাবরই ইন্ডাস্ট্রির দক্ষ অভিনেত্রীদের মধ্যে অন্যতম। তিনটে বিয়ে এবং ডিভোর্স, একা হাতেই মানুষ করেছেন শ্রাবন্তী তাঁর ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায় তথা ঝিনুককে। নায়িকার প্রথম পক্ষের ছেলে ঝিনুক। যদিও খুব একটা লাইমলাইটে আসতে পছন্দ করেন না শ্রাবন্তী-পুত্র। নিজের দুনিয়াতেই ব্যস্ত তিনি। আর এরই মাঝে নিজেকে আমূল বদল করে ফেললেন ঝিনুক। শ্রাবন্তীর ছেলেকে দেখে চেনার উপায় নেই। পুরনো ঝিনুকের খোলস ছেড়ে এ যেন এক নতুন অভিমন্যু। 

সম্প্রতি শ্রাবন্তীর ছেলে ঝিনুক তাঁর কিছু ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়া পেজে। সাদা কালো সেই ছবিতে নায়িকা পুত্র তাঁর চেহারা একেবারে বদলে ফেলেছেন। শুধু তাই নয়, অভিমন্যুর সোশ্যাল মিডিয়া থেকে তাঁর পুরনো সব ছবিও গায়েব। একেবারে নয়া ভঙ্গিমায় ধরা দিলেন ঝিনুক। হলিউড কায়দায় ফটোশ্যুট করিয়েছেন অভিমন্যু। উধাও তাঁর এলোমেলো চুল। কালো সাদা কোর্ট-প্যান্ট, চুল ছোট করে কাটা, একেবার ফুল গ্রুমিং যাকে বলে। ঠিক এইভাবেই নতুন বোল্ড লুকে ধরা পড়ল শ্রাবন্তী-পুত্র। আর এই ছবি সামনে আসতেই সকলের একটাই প্রশ্ন তাহলে কি সিনেমায় পা রাখতে চলেছেন ঝিনুক?

নিজের অভিনয় নিয়ে ব্যস্ত থাকলেও শ্রাবন্তী ব্যালেন্স করে নিজের কাজ ও সন্তান দুটোই খুব সুন্দরভাবে সামলে চলেছেন। ছেলে ঝিনুক লাইমলাইটে আসতে খুব একটা পছন্দ করেন না। তবে মায়ের পাশে সব সময়ই থাকেন ছেলে। একাধিক সাক্ষাৎকারে শ্রাবন্তী অকপটে স্বীকার করেছেন যে তিনি ঝিনুকের জন্মের পরই নায়িকা হয়েছেন। একাদশ শ্রেণীতে পড়াকালীন ছেলে হয় নায়িকার।  আসলে টলিউডে কেরিয়ার শুরু করতে না করতেই বিয়ে আর সন্তান। জীবনে এই লম্বা সময়ে অনেক ঝড়-জল এলেও, মাতৃত্বের দায়িত্বে এক ফোঁটা ফাঁকি দেননি শ্রাবন্তী। 

এখন মাত্র ২১ বছর বয়স শ্রাবন্তীর ছেলে অভিমন্যুর। বাবা রাজীব বিশ্বাসের সঙ্গে তাঁর সম্পর্ক ভালই। চুটিয়ে প্রেমও করছেন। প্রেমিকা দামিনী ঝিনুকের চেয়ে বড়। মাঝে মধ্যেই ছেলে আর হবু বউমাকে নিয়ে ছবি দিতে দেখা যায় শ্রাবন্তীকে। প্রেম নিয়ে কোনওদিনই সেভাবে লুকোছাপা করেননি দামিনী আর ঝিনুক। ভালোবাসার সম্পর্কে শিলমোহর দিয়ে ফেলেছিলেন ২০২১ সালের ১ জানুয়ারিতে। যদিও তার অনেক আগে থেকেই শ্রাবন্তীর বাড়িতে আনাগোনা দামিনীর। তবে ক্যামেরার সামনে নয়, বাবা রাজীব বিশ্বাসের মতো ক্যামেরার পিছনে কাজ করতে আগ্রহী ঝিনুক। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement