
বাংলা ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকা হিসাবে পরিচিত শ্রাবন্তী চট্টোপাধ্যায়। নায়িকার ঝুলিতে হিট ছবির সংখ্যা নেহাত কম নয়। টলিপাড়ায় নায়িকাকে নিয়ে চর্চা চলে প্রচুর। শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের কৌতুহলের শেষ নেই। মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ধরা দেন নায়িকা। সম্প্রতি আবেদনময়ী লুকসে দেখা গেল শ্রাবন্তীকে। কাজল কালো চোখ থেকে নজর সরছে না নেটপাড়ার।
সম্প্রতি শ্রাবন্তী কিছু ছবি শেয়ার করেছেন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে। গোল্ডেন শিমারি মিনি স্কার্ট ও কালো রঙের স্প্যাগেটি টপে ঝড় তুলেছেন নায়িকা। তবে তাঁর কাজল কালো চোখের আবেদনময়ী লুকস থেকে কিছুতেই নজর হটবে না আপনার। পোশাক থেকে ক্লিভেজ একেবারে স্পষ্ট। এমনিতে শ্রাবন্তীকে শাড়ি কিংবা অন্য কোনও ওয়েস্টার্ন পোশাকে মাঝে মধ্যেই দেখা যায়। তবে এই ধরনের আবেদনময়ী লুকসে শ্রাবন্তীকে এর আগে কোনওদিন দেখা যায়নি। নায়িকার লাস্যময়ী এই ছবিগুলিতে একের পর এক লাইক কমেন্ট পড়েছে।
শ্রাবন্তীর এই লুকসে কাবু নেটপাড়া। এই ছবি শেয়ার করে নায়িকা ক্যাপশনে লেখেন, ‘সৌন্দর্যের শুরু তখনই, যখন আপনি নিজেকে নিজের মতো করে গ্রহণ করার সিদ্ধান্ত নেন।’ সোশ্যাল মিডিয়াতে শ্রাবন্তীর অনুরাগীর সংখ্যা কম নয়। তাই তার নতুন কোনও ছবি প্রকাশ পেলেই তা নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। নতুন ছবিগুলো প্রকাশের পরপরই প্রশংসার বন্যা বইতে শুরু করে। পেশাগত জীবনে শ্রাবন্তী সাফল্য পেলেও, ব্যক্তিগত জীবনটা তাঁর মোটেও সুখের নয়।
তিন-তিনটে বিয়ে করার পরও একটাও টেকেনি। প্রথমে শ্রাবন্তী খুব অল্প বয়সে বিয়ে করেন পরিচালক রাজীব বিশ্বাসকে। কয়েক বছর পর সেই সম্পর্ক ভেঙে যায়। শ্রাবন্তী ও রাজীবের একমাত্র সন্তান ঝিনুক তথা অভিমন্যু মায়ের কাছেই থাকেন। সিঙ্গল মাদার হিসাবেই শ্রাবন্তী তাঁর ছেলেকে মানুষ করছেন। এরপর আরও দুটো বিয়ে করেছিলেন নায়িকা। কিন্তু সেই বিয়েও টেকেনি। মাঝে নতুন সম্পর্কে জড়িয়েছেন এমনটাও শোনা গিয়েছিল, কিন্তু সে বিষয়ে নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি।
রাজনীতির জগতেও পা দিয়েছিলেন শ্রাবন্তী। প্রথমে বিজেপি আর তারপর তৃণমূল। ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাঁকে তৃণমূলের হয়ে প্রচার করতেও দেখা গিয়েছিল। যদিও এখন রাজনীতি থেকে দূরেই আছেন নায়িকা। নিজের কেরিয়ার আর ছেলে ঝিনুককে নিয়ে ব্যস্ত তিনি। শ্রাবন্তী-পুত্র এখন মুম্বইতে অভিনয় শিখছেন আর সঙ্গে চলছে তাঁর গ্রুমিংও। খুব শীঘ্রই অভিনয় জগতে দেখা যাবে নায়িকার ছেলে অভিমন্যুকে।