Advertisement

Srabanti Chatterjee Krishna Devotee: ছোট থেকেই কৃষ্ণ ভক্ত শ্রাবন্তী, জগন্নাথ উৎসবে ঠাকুরের কাছে কী চাইলেন?

বিনোদন জগতের সঙ্গে যুক্ত একাধিক তারকাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী। যে কারণে ছবি মুক্তি হোক কিংবা মহরৎ ঈশ্বরের কাছে মাথা ঠুকতে যান অনেক তারকাই। কেউ শিবের ভক্ত আবার কেউ বা মা কালীর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, রাজ চক্রবর্তী, মিমি, জিৎ সহ টলিপাড়ার একাধিক নায়ক-নায়িকাই ভীষণভাবে আধ্যাত্মিক।

শ্রাবন্তী চট্টোপাধ্যায়শ্রাবন্তী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Mar 2026,
  • अपडेटेड 1:19 PM IST
  • বিনোদন জগতের সঙ্গে যুক্ত একাধিক তারকাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী।

বিনোদন জগতের সঙ্গে যুক্ত একাধিক তারকাই আধ্যাত্মিকতায় বিশ্বাসী। যে কারণে ছবি মুক্তি হোক কিংবা মহরৎ ঈশ্বরের কাছে মাথা ঠুকতে যান অনেক তারকাই। কেউ শিবের ভক্ত আবার কেউ বা মা কালীর। শুভশ্রী গঙ্গোপাধ্যায়, দেব, রাজ চক্রবর্তী, মিমি, জিৎ সহ টলিপাড়ার একাধিক নায়ক-নায়িকাই ভীষণভাবে আধ্যাত্মিক। বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির মিষ্টি নায়িকাও সেই দলেই রয়েছেন। এবার তিনি জানিয়ে দিলেন কোন ঈশ্বরের প্রতি তাঁর সবচেয়ে বেশি ভক্তি-নিষ্ঠা রয়েছে। 

দক্ষিণ কলকাতার অভিজাত আবাসনের বাসিন্দা শ্রাবন্তী। বেশ কিছু বছর ধরেই সেখানে থাকছেন তিনি। আর সেই আবাসনেই আয়োজন করা হয়েছিল জগন্নাথ দেবের উৎসব। আর সেখানেই ব্যস্ততার মাঝেও আবাসনের জগন্নাথ উৎসবে যোগ দিলেন নায়িকা। ভক্তিভরে প্রণাম করে আশীর্বাদ চাইলেন জগন্নাথ দেবের কাছে। নায়িকা এক সংবাদমাধ্যমকে এ বিষয়ে বলেন, আমরা কৃষ্ণভক্ত। আমার মা-বাবা সকলেই কৃষ্ণভক্ত। আমি ছোট থেকেই কৃষ্ণনাম শুনে এসেছি। আমি তো মাঝে মাঝেই পুরী যাই। জগন্নাথ দেব আমার ভিতরে আছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

নায়িকা এও জানান যে তিনি কখনই ঠাকুরের কাছে কিছু চাইতে পারেন না। শ্রাবন্তীর কথায়, জগন্নাথ দেব তাঁর জন্য যেটা ভাল মনে করবেন সেটাই করবেন। নায়িকার বিশ্বাস, জগন্নাথ দেবের আশীর্বাদ রয়েছে সর্বদা তাঁর ওপর। এদিন শ্রাবন্তীকে জগন্নাথ মহাপ্রভুর ভোগ খেতেও দেখা যায়। তারকাদের এই অভিজাত আবাসনে এই প্রথমবার জগন্নাথ উৎসব আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন জগন্নাথ দেবের বড় ভক্ত রাজ চক্রবর্তী। 

শ্রাবন্তীর সাফল্যের পাশাপাশি বিতর্কও বারবার ছায়া ফেলেছে তাঁর জীবনে। ব্যক্তিগত জীবনে নানা কারণে তাঁকে ঘিরে তৈরি হয়েছে চর্চা, সমালোচনা ও নিন্দার ঝড়। একের পর এক কঠিন সময় পেরোতে হয়েছে তাঁকে। বহুবার মানসিকভাবে ক্ষতবিক্ষতও হয়েছেন। তবু এই সব ঝড়ঝাপ্টার মাঝেই নিজের জায়গায় অনড় থেকেছেন শ্রাবন্তী। বিশ্বাস হারাননি, ভরসা রেখেছেন ঈশ্বরের উপর। নিজের বাড়িতেও গণেশ পুজো, লক্ষ্মীপুজোর আয়োজন করে থাকেন শ্রাবন্তী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement