Advertisement

Subhashree Stranded At Dubai: এখনও দুবাইতে শুভশ্রী-ইউভান, ফেরার সম্ভাবনা কবে?

মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের আঁচ এসে পড়ছে দুবাইতেও। একাধিক আন্তর্জাতিক বিমান বাতিল হয়ে যাওয়ার ফলে বেশ কিছু তারকারা দুবাইয়ে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ছেলে ইউভানকে নিয়ে শনিবারই তিনি দুবাইতে পৌঁছান।

দুবাই থেকে কবে কলকাতায় ফিরতে পারেন শুভশ্রী?দুবাই থেকে কবে কলকাতায় ফিরতে পারেন শুভশ্রী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Mar 2026,
  • अपडेटेड 2:11 PM IST
  • প্রসঙ্গত, ছেলে ইউভানের স্কুলের ছুটি পড়তেই শুভশ্রী তাকে নিয়ে দুবাইতে চলে আসেন।

মধ্যপ্রাচ্যে চলা যুদ্ধের আঁচ এসে পড়ছে দুবাইতেও। একাধিক আন্তর্জাতিক বিমান বাতিল হয়ে যাওয়ার ফলে বেশ কিছু তারকারা দুবাইয়ে আটকে পড়েছিলেন। তাঁদের মধ্যে ছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্য়ায়। ছেলে ইউভানকে নিয়ে শনিবারই তিনি দুবাইতে পৌঁছান। আর তারপরই বিমান পরিষেবা বন্ধ হয়ে যায়। পরিচালক-স্বামী রাজ চক্রবর্তী ও শুভশ্রীর বাবা নিয়মিত খোঁজ রাখছিলেন তাঁদের। কিন্তু কবে কলকাতায় ফিরছেন শুভশ্রী ও ইউভান?

সংবাদমাধ্যমদের কাছে শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায় জানিয়েছেন যে তাঁদের সঙ্গে মেয়ে ও নাতির কথা হয়েছে, তাঁরা ভাল আছেন। দুবাই থেকে বিমান পরিষেবা ধীরে ধীরে স্বাভাবিক হওয়ায় খুব শীঘ্রই কলকাতায় ফিরবেন শুভশ্রী। রাজ-ঘরণী যে হোটেলে রয়েছেন, সেই এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেলেও, তাঁরা নিরাপদেই রয়েছেন। প্রথমে যোগাযোগে সমস্যা হওয়ায় উৎকণ্ঠা বাড়লেও পরে ফোনে কথা বলে নিশ্চিন্ত হন পরিবারের সদস্যরা।

এক সংবাদমাধ্যমকে রাজ চক্রবর্তী জানিয়েছেন যে আগামী ৫ তারিখ শুভশ্রী ও ইউভানের ফেরার টিকিট রয়েছে। তবে বুধবার মধ্যরাতের ফ্লাইটে কলকাতায় নামতে পারেন শুভশ্রী ও ইউভান। তবে এখনও গোটা বিষয়টা নিশ্চিত নয়। তবে যেভাবে উত্তপ্ত হয়ে উঠেছে পশ্চিম এশিয়া, পরিস্থিতি যে কোনও সময়েই বদলে যেতে পারে বলেও আশঙ্কা করছেন রাজ। তাই যতক্ষণ না শুভশ্রী ও ইউভান কলকাতার মাটিতে পা দিচ্ছে, দুঃশ্চিন্তা থাকবেই।  

প্রসঙ্গত, ছেলে ইউভানের স্কুলের ছুটি পড়তেই শুভশ্রী তাকে নিয়ে দুবাইতে চলে আসেন। কিন্তু হঠাৎ করে পরিস্থিতি এরকম হবে তা ভাবেননি। bangla.aajtak.in-কে রাজ চক্রবর্তীর টিমের পক্ষ থেকে জানানো হয় যে আপাতত শুভশ্রী ও ইউভান হোটেলে রয়েছেন। তাঁরা ভাল আছেন। নিরাপদেই আছেন পরিচালকের স্ত্রী ও পুত্র। শনিবার ইজরায়েল ও আমেরিকার যৌথ অভিযানের পর থেকেই মধ্যপ্রাচ্যের পরিস্থিতি অগ্নিগর্ভ। পাল্টাপাল্টি আক্রমণে কার্যত যুদ্ধের দাবানলে পুড়ছে ইরান ও তার প্রতিবেশী দেশগুলো। আর এই উত্তপ্ত পরিস্থিতির আঁচ গিয়ে লেগেছে পর্যটন ও বাণিজ্যের স্বর্গরাজ্য সংযুক্ত আরব আমিরশাহিতেও। শুভশ্রী ছাড়াও একাধিক তারকা আটকে ছিলেন। তবে একে একে সবাই ফেরা শুরু করে দিয়েছেন।   

Advertisement

  

Read more!
Advertisement
Advertisement