Advertisement

Rahul Arunoday Banerjee: রুকমার সঙ্গে সম্পর্কে ছিলেন? bangla.aajtak.in-কে বলেছিলেন রাহুল

প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। রবিবার দিঘার তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাহুলের মৃত্যু নিশ্চিত করা হয়। টলিপাড়ার অতি পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

রাহুল-রুকমারাহুল-রুকমা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Mar 2026,
  • अपडेटेड 10:11 AM IST
  • রবিবার দিঘার তালসারিতে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার।

প্রয়াত জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। রবিবার দিঘার তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' ধারাবাহিকের শ্যুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয় অভিনেতার। স্বাভাবিকভাবেই তাঁর মৃত্যু নিয়ে একাধিক প্রশ্ন উঠে এসেছে। রবিবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের পক্ষ থেকে রাহুলের মৃত্যু নিশ্চিত করা হয়। টলিপাড়ার অতি পরিচিত মুখ রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছোটপর্দা থেকে বড়পর্দা, সিরিজ, সব মাধ্যমেই তাঁর দাপট ছিল। ব্যক্তিগত জীবনেও রাহুল ছিলেন ভীষণ ঘরোয়া। যদিও প্রিয়াঙ্কার সঙ্গে রাহুলের ডিভোর্স মামলা চলাকালীন অভিনেতার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা গিয়েছিল টেলি অভিনেত্রী রুকমা রায়ের। আর এই নিয়েই ২০২৩ সালে আজতক বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে সবটা অকপটে জানিয়েছিলেন রাহুল। 

bangla.aajtak.in-এর পক্ষ থেকে রাহুলের কাছে প্রশ্ন করা হয়েছিল যে প্রিয়াঙ্কার সঙ্গে আলাদা হওয়ার পর রাহুলের সঙ্গে নাম জড়িয়েছে সুদীপ্তা-রুকমার, টলিউডের এই গসিপ অভিনেতার ওপর কতটা প্রভাব ফেলেছে? এ প্রসঙ্গে রাহুল বলেন, 'খুব একটা প্রভাব পড়েনি। রুকমার সঙ্গে আমার সম্পর্কটা বেস্ট ফ্রেন্ডের, আমরা এখনও বেস্ট ফ্রেন্ড। খুব কমই দেখা হয় রুকমার সঙ্গে। কিন্তু তা সত্ত্বেও আমি জানি যে আমার বিপদে রুকমা আছে আর রুকমাও জানে যে ওর বিপদে আমরা আছি। সবকিছু যৌনতা দিয়ে বিচার করান যায় না। আসলে যৌনতা যখন কোনও সম্পর্কে ঢুকে যায় সেটা অনেক জটিল হয়ে পড়ে। আমাদের সম্পর্কটা জটিল নয় তার কারণ আমাদের সম্পর্কে যৌনতা ঢোকেনি। আর যতক্ষণ না প্রিয়াঙ্কা আমাকে ভুল না বুঝছে ততক্ষণ আমায় গোটা পৃথিবী কী ভাবল আমার আসে যায় না।'

ছবি সৌজন্যে: ফেসবুক

'দেশের মাটি' সিরিয়াল চলাকালীন রুকমা ও রাহুলের দারুণ কেমিস্ট্রি নজরে আসে সকলের। সেই সময় প্রিয়াঙ্কার থেকেও আলাদা থাকছিলেন অভিনেতা। কোর্টে চলছিল তাঁদের কেস। সেই সময় রুকমা ও রাহুলের সম্পর্কের গুজবে সরগরম হয়ে ওঠে টলি পাড়া। সোশ্যাল মিডিয়াতেও তাঁদের প্রায়ই একসঙ্গে দেখা যেত। 'দেশের মাটি' সিরিয়ালটি চলাকালীনই সকলের মনে হয়েছিল বাস্তবেও বুঝি ‘মাম্পি’ ওরফে রুকমা রায়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন রাহুল। রুকমার সঙ্গে জুটি বেঁধে পর পর দুটি সিরিয়ালে অভিনয় করেন রাহুল। যা সাধারণের এই ধারণাকে আরও নিশ্চিত করে দিয়েছিল। যদিও এই নিয়ে রাহুল খুবই স্পষ্ট ছিলেন যে তাঁর সঙ্গে রুকমার সম্পর্ক শুধুই বন্ধুত্বের। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

রবিবার জলে ডুবে মৃত্যু হওয়ার পর নানান জায়গা থেকে একাধিক তথ্য উঠে আসছে। যদিও সবটাই এখন তদন্ত সাপেক্ষ। তমলুক হাসপাতালে প্রয়াত রাহুলের ময়নাতদন্ত হওয়ার পরই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। রাহুলের স্ত্রী তথা অভিনেত্রী প্রিয়াঙ্কা সরকার অভিনেতার বিজয়গড়ের বাড়িতে আসেন। কিছুক্ষণ থেকে তিনিও বেড়িয়ে যান। এই সময় তাঁকে ও রাহুল-পুত্র সহজকে এখন একা ছেড়ে দেওয়ার অনুরোধ করেছেন সকলকে।   

   

Read more!
Advertisement
Advertisement