Advertisement

Raj-Subhashree: শুভশ্রীর গালে আলতো চুমু রাজের, ভোট মিটতেই বিদেশে বিবাহবার্ষিকী পালন দম্পতির

ছাব্বিশের নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে দ্বিতীয়বার টিকিট পেয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে পরাজিত হয়ে বিধায়ক পদ হারান তিনি। শুধু তাই নয়, গণনার দিন তাঁর গায়ে কাদাও ছেটানো হয়।

বিদেশে একান্তে টলিপাড়ার পাওয়ার কাপলবিদেশে একান্তে টলিপাড়ার পাওয়ার কাপল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 May 2026,
  • अपडेटेड 2:00 PM IST
  • ছাব্বিশের নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে দ্বিতীয়বার টিকিট পেয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী।

ছাব্বিশের নির্বাচনে ব্যারাকপুর থেকে তৃণমূলের হয়ে দ্বিতীয়বার টিকিট পেয়েছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। কিন্তু বিজেপি প্রার্থী কৌস্তভ বাগচীর কাছে পরাজিত হয়ে বিধায়ক পদ হারান তিনি। শুধু তাই নয়,  গণনার দিন তাঁর গায়ে কাদাও ছেটানো হয়। রাজ্যে বিজেপির ফুল ফুটতে না ফুটতেই রাজনীতি ছাড়ার সিদ্ধান্ত নেন রাজ চক্রবর্তী। আর হাতে সময় পেতেই নায়িকা-স্ত্রী শুভশ্রীকে নিয়ে বিবাহবার্ষিকীতে শহরের বাইরে চলে গেলেন রাজ। ৮ বছরের বিবাহবার্ষিকীতে স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন পরিচালক। 

শুভশ্রী তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একগুচ্ছ ছবি শেয়ার করেছেন। যেখানে রাজ ও শুভশ্রী দুজনেই বিদেশের সি-বিচে ভ্যাকেশন কাটাচ্ছেন বলেই মনে হচ্ছে। কালো রঙের ব্যাকলেস ড্রেসে স্বামী রাজের সঙ্গে রোম্যান্টিক হলে নায়িকা। কখনও স্ত্রীর গালে রাজের উষ্ণ আদর কখনও বা রাজকে জড়িয়ে ছবি তুলেছেন শুভশ্রী। সঙ্গে সমুদ্রের ধারে ডেট নাইট, দেদার খাওয়া-দাওয়া। বরাবরই বিবাহবার্ষিকীটা নিজেদের মতো করে কাটাতেই ভালোবাসেন টলিউডের এই পাওয়ার কাপল। 

২০১৮ সালে রাজকীয়ভাবে বিয়ে সারেন রাজ ও শুভশ্রী। শহর থেকে দূরে বাওয়ালি রাজবাড়িতে তাঁদের বিবাহ বাসর বসেছিল। যেখানে উপস্থিত ছিলেন রাজ-শুভশ্রীর ইন্ডাস্ট্রির কাছের বন্ধু-বান্ধবেরা ও দুই পরিবার। রিসেপশনেও ছিল চাঁদের হাট। এরপর তাঁদের জীবনে আসে ইউভান ও ইয়ালিনি। দুই সন্তানকে নিয়ে একেবারে সুখের সংসার এই দম্পতির। একে-অপরের পাশে সব সময় ছিলেন তাঁরা। নিজেদের ব্যস্ততা থেকে সময় বের করে রাজ ও শুভশ্রী দুজনেই সন্তানদের সঙ্গে সময় কাটাতে ভীষণ ভালোবাসেন। 

ছাব্বিশের নির্বাচনে ব্যারাকপুরের তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী পরাজিত হন বিজেপির কৌস্তভ বাগচির কাছে।  রাজের এই পরাজয় যেমন রাজনৈতিক মহলে আলোড়ন তুলেছে, তেমনি ভোটের পরের কিছু অপ্রীতিকর ঘটনায় ভীষণভাবে অস্বস্তিতে ফেলেছিল রাজকেও। সেই সময় পরিচালকের পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন স্ত্রী শুভশ্রী। কোনও আক্রমণাত্মক বা সুর চড়ানো প্রতিবাদ নয়, বরং রাজের প্রতি ভালবাসা ও সম্মান প্রদর্শনের মাধ্যমেই প্রতিবাদ জানিয়েছেন তিনি। ঠিক একই ভাবে মেসি-কাণ্ডের সময় শুভশ্রীকে যখন ট্রোল করা হয়েছিল, রাজও স্ত্রীর পাশে ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন। 
 

Advertisement

Read more!
Advertisement
Advertisement