Advertisement

Trolled Jeet: 'ক্যামেরা নিয়ে আপনারা হাজির', মুম্বই থেকে ফিরে রাহুলের বাড়িতে জিৎ, ট্রোলড সুপারস্টার

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নড়িয়ে দিয়েছে টলিপাড়ার ভিতকে। শ্যুটিং করতে গিয়ে শিল্পীদের কত ধরনের ঝুঁকির মুখে পড়তে হয় এবং তাঁদের সুরক্ষা ব্যবস্থা একেবারে যে শূন্য, তা রাহুলের মৃত্যু প্রমাণ করে দিয়েছে। রাহুলের মৃত্যু এক করে দিয়েছে টলিপাড়াকে। আর্টিস্ট ফোরামের ঘন ঘন বৈঠক, সঙ্গে ফেডারেশন। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এইসব কাণ্ড যখন ঘটছে তখন ইন্ডাস্ট্রির আর এক সুপারস্টার জিৎকে কোথাও দেখা যায়নি।

রাহুলের বাড়িতে দেখা করতে গেলেন জিৎরাহুলের বাড়িতে দেখা করতে গেলেন জিৎ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Apr 2026,
  • अपडेटेड 1:10 PM IST
  • রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নড়িয়ে দিয়েছে টলিপাড়ার ভিতকে।

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যু নড়িয়ে দিয়েছে টলিপাড়ার ভিতকে। শ্যুটিং করতে গিয়ে শিল্পীদের কত ধরনের ঝুঁকির মুখে পড়তে হয় এবং তাঁদের সুরক্ষা ব্যবস্থা একেবারে যে শূন্য, তা রাহুলের মৃত্যু প্রমাণ করে দিয়েছে। রাহুলের মৃত্যু এক করে দিয়েছে টলিপাড়াকে। আর্টিস্ট ফোরামের ঘন ঘন বৈঠক, সঙ্গে ফেডারেশন। একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এইসব কাণ্ড যখন ঘটছে তখন ইন্ডাস্ট্রির আর এক সুপারস্টার জিৎকে কোথাও দেখা যায়নি। অভিনেতার মৃত্যুর প্রায় ১২দিন পর রাহুলের বিজয়গড়ের বাড়িতে অভিনেতার মায়ের সঙ্গে দেখা করতে গেলেন জিৎ। কিন্তু এটা নিছকই সাক্ষাৎ নাকি এর মধ্যেও ছিল আত্ম  প্রচার? রাহুলের বাড়িতে ঢোকা থেকে তাঁর মায়ের সঙ্গে কথা বলা, সবটাই ক্যামেরাবন্দি হয়। আর সেই ক্যামেরাই হল জিতের কাল। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ছড়িয়ে পড়তেই কটাক্ষের শিকার হলেন জিৎ। 

শুক্রবার মুম্বই থেকে কলকাতায় ফিরে সোজা রাহুলের বিজয়গড়ের বাড়িতে পৌঁছান জিৎ। প্রয়াত অভিনেতার বাড়িতে ঢোকা থেকে শুরু করে মায়ের সঙ্গে কথোপকথন, সবটা ক্যামেরা বন্দি করা হয় জিতের টিমের পক্ষ থেকে। মানবিকতার আড়ালে কি প্রচার চালালেন জিৎ, নেটপাড়ায় উঠছে প্রশ্ন। সুপারস্টারকে বিঁধতে ছাড়লেন না অভিনেতা ও বাচিক শিল্পী সুজয় প্রসাদ চট্টোপাধ্যায়। রাহুলের মায়ের হাত ধরে সান্তনা দিচ্ছেন জিৎ, পাশে বসে রয়েছেন, আর চলছে ক্যামেরা। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

রাহুলের সহজ কথা পডকাস্টের স্টুডিওতেই চলছিল সব কথাবার্তা। রাহুলের দাদা ও মায়ের সঙ্গে দেখা করেন সুপারস্টার। কিন্তু এই ছবি ও ভিডিও ভাইরাল হতেই কটাক্ষের মুখে পড়তে হল অভিনেতাকে। সুজয় প্রসাদ জিৎকে নিশানা করে লেখেন, জিৎ, আপনি একজন সুপারস্টার এবং চলচ্চিত্র জগতের হাতেগোনা কয়েকজন ভদ্রলোকের মধ্যে আপনি একজন। কিন্তু একটি শোকাতুর পরিবারের সঙ্গে ছবি শেয়ার করা এবং সংবাদমাধ্যমকে আপনার সফর নিয়ে রিলস বানাতে দেওয়া মোটেও ভালো কাজ নয়। আমি আশাবাদী ছিলাম যে আপনি আরও একটু সংবেদনশীল হবেন। তবে শুধু সুজয় প্রসাদই নয়, জিৎকে কটাক্ষ করতে ছাড়েননি নেটিজেনের একাংশ। 

Advertisement

জিৎকে ট্রোলড করে কেউ লেখেন, নিঃশব্দে আর হলো কই? সেই তো ক্যামেরা নিয়ে আপনারা হাজির হয়ে গেলেন। আবার কেউ লিখেছেন, এইমতোবস্থায় ছবি নেওয়াটা কি খুব পুরুষত্বের লক্ষণ। আবার কেউ লেখেন, ওই জন্য রুমের ভেতর পর্যন্ত ক্যামেরা নিয়ে ঢুকে গেছে। আবার কেউ লিখলেন, ক্যামেরাম্যন কি সব সময় রেডি থাকে। এদের সব যায়গায় প্রবেশাধিকার থাকে নাকি। আবার কেউ লিখলেন, ক্যামেরাম্যান নিয়ে গেছিলেন। খবর, কর্মসূত্রে মুম্বইতে ছিলেন জিৎ। সেকারণেই তাঁর অনুপস্থিতি। তবে ‘জাস্টিস ফর রাহুল’ মিছিলে পা মেলাতে না পারলেও কিংবা টলিউডের কোনও বৈঠকে যোগ দিতে না পারলেও এদিন শহরে ফিরেই রাহুল বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ছুটে যান জিৎ। প্রয়াত অভিনেতার ‘সহজ কথা’ স্টুডিওয় বসে তাঁর মা এবং দাদার সঙ্গে কথা বলেন। 

 

Read more!
Advertisement
Advertisement