Advertisement

Arijit Singh: আমিরের পর অরিজিতের বাড়িতে টলিউডের দুই অতিথি, কী কথা হল?

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর থেকেই অরিজিৎ সিংকে নিয়ে যেন কৌতুহল সকলের একটু বেশি বেড়ে গিয়েছে। তিনি কী করছেন এখন, কেনই বা প্লেব্যাক ছাড়লেন তা নিয়ে নানা মুনির নানা মত প্রতিদিনই শোনা যাচ্ছে। এইসব গুঞ্জনের মাঝেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন আমির খান।

অরিজিতের বাড়িতে টলিপাড়ার দুই তারকাঅরিজিতের বাড়িতে টলিপাড়ার দুই তারকা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Feb 2026,
  • अपडेटेड 4:24 PM IST
  • প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর থেকেই অরিজিৎ সিংকে নিয়ে যেন কৌতুহল সকলের একটু বেশি বেড়ে গিয়েছে।

প্লেব্যাক থেকে অবসর নেওয়ার পর থেকেই অরিজিৎ সিংকে নিয়ে যেন কৌতুহল সকলের একটু বেশি বেড়ে গিয়েছে। তিনি কী করছেন এখন, কেনই বা প্লেব্যাক ছাড়লেন তা নিয়ে নানা মুনির নানা মত প্রতিদিনই শোনা যাচ্ছে। এইসব গুঞ্জনের মাঝেই অরিজিতের জিয়াগঞ্জের বাড়িতে অতিথি হয়ে এসেছিলেন আমির খান। গায়কের বাড়িতে চারদিনের এলাহি আতিথেয়তা নিয়ে মুম্বই ফিরে গিয়েছেন। এবার শোনা যাচ্ছে, টলিউডের দুই তারকা জিয়াগঞ্জে হাজির হয়েছেন। 

শোনা যাচ্ছে, অরিজিতের বাড়িতে গিয়েছিলেন যিশু সেনগুপ্ত ও সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। জানা যাচ্ছে, শুক্রবার রাতেই গায়কের বাড়ি জিয়াগঞ্জে হাজির হন টলিপাড়ার এই দুই তারকা। খুব অল্প সময়ের জন্যই তাঁরা সেখানে থাকেন বলে জানা গিয়েছে। খবর, আসন্ন কোনও কাজ নিয়ে কথা বলতেই অরিজিতের বাড়িতে গিয়েছেন তাঁরা। সেটা অরিজিতের আগামী ছবির কাজ নাকি ইন্দ্রদীপ-যিশুর কোনও প্রজেক্টের কাজ, তা নিয়ে কিছুই জানা যায়নি। 
 
অরিজিৎ তাঁর জিয়াগঞ্জের বাড়িতেই সমস্ত কাজের কথা বলেন। সেখানে রেকর্ডিং স্টুডিও রয়েছে। ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আমির গিয়েছিলেন অরিজিতের বাড়িতে। ৪ ফেব্রুয়ারি আবার মুম্বই ফেরত চলে যান। তবে আমির খান কী কারণে গায়কের বাড়িতে এসেছিলেন, তা নিয়ে প্রথমে ধোঁয়াশার সৃষ্টি হলেও পরে তা স্পষ্ট করেন মিস্টার পারফেকশনিস্ট নিজেই। আমিরের প্রযোজনা সংস্থার আসন্ন ছবি ‘এক দিন’-র গানই ছিল আসল কারণ। এই ছবিতে গান গাওয়ার প্রতিশ্রুতি নাকি আগেই দিয়ে রেখেছিলেন অরিজিৎ। সেই গানের রেকর্ডিং ছিল। সাধারণত নিজের ছবির গানের রেকর্ডিং থাকলে আমির নিজেও উপস্থিত থাকেন সেখানে। সেই জন্যই মুম্বই থেকে এসেছিলেন তিনি। সেই সঙ্গে অরিজিতের সঙ্গে সময় কাটানোও ছিল তাঁর উদ্দেশ্য।

তবে আমির খানের পর টলিউডের দুই তারকা কেন গায়কের বাড়িতে গিয়েছিলেন, তা নিয়ে কিছুই স্পষ্টভাবে জানা যায়নি। চলতি বছরের গোড়ার দিকেই অরিজিৎ প্লেব্যাক ছাড়ার কথা ঘোষণা করেন। তা নিয়ে জল্পনার শেষ ছিল না। তবে ঠিক কী কারণে গায়ক এই সিদ্ধান্ত নিলেন তা নিয়ে কিছুই জানাননি অরিজিৎ। তবে টলিউডে নতুন কোনও কাজ নিয়ে গায়ক আসছেন কিনা, তা সময়ই বলে দেবে।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement