Advertisement

TRP Return: একমাস পর ফিরছে TRP, স্বস্তি বাংলা টেলিভিশন জগতে, কবে থেকে প্রতিযোগিতা?

টেলিভিশন দুনিয়ায় ধারাবাহিক ও রিয়্যালিটি শোগুলির জনপ্রিয়তা কতটা, তা জানার একমাত্র উপায় এই টিআরপি। কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করেছে, কোন সিরিয়াল পিছিয়ে গিয়েছে আর কোন চ্যানেল ঠিক কোথায় দাঁড়িয়ে, তা জানার জন্য প্রতি সপ্তাহে এই টিআরপির দিকেই সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকে।

ফিরছে টিআরপিফিরছে টিআরপি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Jul 2026,
  • अपडेटेड 10:46 AM IST
  • আবার চেনা ছন্দে ফিরতে চলেছে টেলিভিশন রেটিং পয়েন্ট, যা টিআরপি নামে পরিচিত।

আবার চেনা ছন্দে ফিরতে চলেছে টেলিভিশন রেটিং পয়েন্ট, যা টিআরপি নামে পরিচিত। প্রায় এক মাস ধরে বন্ধ ছিল এই টিআরপি। যার ফলে বাংলা সিরিয়াল ও শোগুলি দর্শকদের পছন্দের নিরিখে কোথায় দাঁড়িয়ে রয়েছে, তা জানা সম্ভব হচ্ছিলো না। তবে এবার আর কোনও শঙ্কা নেই। টেলিভিশন রেটিং পয়েন্ট (TRP) নিয়ে চলা আইনি জট এবার কেটেছে। কেরল হাই কোর্ট কেন্দ্রের আনা 'টেলিভিশন রেটিং পলিসি, ২০২৬'-এর উপর থেকে অন্তর্বর্তী স্থগিতাদেশ তুলে নিয়েছে। এর ফলে ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল বা বার্ক (BARC)-এর নিয়মিত সাপ্তাহিক টেলিভিশন রেটিং প্রকাশে আর কোনওরকম আইনি বাধা রইল না। 

টিআরপি বন্ধ ছিল একমাস
টেলিভিশন দুনিয়ায় ধারাবাহিক ও রিয়্যালিটি শোগুলির জনপ্রিয়তা কতটা, তা জানার একমাত্র উপায় এই টিআরপি। কোন ধারাবাহিক দর্শকদের মন জয় করেছে, কোন সিরিয়াল পিছিয়ে গিয়েছে আর কোন চ্যানেল ঠিক কোথায় দাঁড়িয়ে, তা জানার জন্য প্রতি সপ্তাহে এই টিআরপির দিকেই সবাই অধীর আগ্রহে তাকিয়ে থাকে। প্রতি সপ্তাহেই টেলিভিশন রেটিং পয়েন্ট আসে। তাই এই তালিকা প্রকাশ বন্ধ হয়ে যাওয়ার সিদ্ধান্তে গত এক মাস ধরে অনিশ্চয়তায় ছিল টেলিভিশন শিল্পের বড় অংশ। তবে সংশয় এবার কাটল। একমাসের বিরতির পর আবারও টিআরপি নিজের চেনা ছন্দে ফিরতে চলেছে। 

কাটল জট
কেরল হাইকোর্ট 'টেলিভিশন রেটিং পলিসি, ২০২৬'-এর উপর জারি থাকা অন্তর্বর্তী স্থগিতাদেশ প্রত্যাহার করায় আবারও স্বাভাবিক নিয়মে টিআরপি প্রকাশের পথ খুলে গেল। ফলে আগামী সপ্তাহ থেকেই ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (BARC) নিয়মিত রেটিং তালিকা প্রকাশ করতে পারবে। স্বাভাবিকভাবেই স্বস্তির হাওয়া বাংলা ধারাবাহিকেও। এবার অভিনেতা-অভিনেত্রীরা ফের নতুন উদ্যমে কাজ করতে পারবেন। 

কেন বন্ধ ছিল টিআরপি
বিতর্কের কেন্দ্রবিন্দু ছিল 'ল্যান্ডিং পেজ ভিউয়ারশিপ'। অর্থাৎ, সেট-টপ বক্স চালু করার সঙ্গে সঙ্গেই যে চ্যানেলটি স্বয়ংক্রিয়ভাবে পর্দায় ভেসে ওঠে, সেই চ্যানেলের দর্শকসংখ্যাও এতদিন টিআরপি গণনায় যুক্ত হতো। কেন্দ্রের নতুন নীতিতে স্পষ্ট করা হয়েছে, এই ধরনের স্বয়ংক্রিয় বা অনিচ্ছাকৃত ভিউয়ারশিপ আর টিআরপি হিসাবের অংশ হবে না। এবার থেকে শুধুমাত্র দর্শক নিজের ইচ্ছায় যে চ্যানেল নির্বাচন করে দেখবেন, সেটাই রেটিং নির্ধারণে বিবেচিত হবে। ফলে টিআরপি আরও স্বচ্ছ এবং প্রকৃত দর্শক পছন্দের প্রতিফলন ঘটাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Advertisement

আগামী বৃহস্পতিবার থেকে টিআরপি
প্রায় এক মাস পর টিআরপি তালিকা ফের প্রকাশিত হতে চলায় স্বস্তির হাওয়া টেলিভিশন শিল্পে। আগামী বৃহস্পতিবার নতুন রেটিং তালিকা প্রকাশের সম্ভাবনা রয়েছে। কোন ধারাবাহিক আবার শীর্ষে উঠবে, কার জনপ্রিয়তায় ভাটা পড়েছে, আর কে নতুন চমক দেখাবে— এখন সেই উত্তর জানার অপেক্ষায় দর্শক থেকে শুরু করে চ্যানেল কর্তৃপক্ষ, প্রযোজক এবং টেলি তারকারা।

Read more!
Advertisement
Advertisement