Advertisement

Sabitri Chatterjee: 'চিরসখা'র পর ছোটপর্দায় ফের সাবিত্রী চট্টোপাধ্যায়, কোন সিরিয়ালে দেখা যাবে?

সাবিত্রীকে শেষ বার দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। যেখানে কমলিনীর মাসি শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে সবকিছুই ওলটপালট হয়ে যায়। শোনা গিয়েছিল, এই ঘটনা খুবই প্রভাব ফেলেছিল বর্ষীয়ান অভিনেত্রীর মনে।

সাবিত্রী চট্টোপাধ্যায়সাবিত্রী চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Jul 2026,
  • अपडेटेड 12:57 PM IST
  • বাংলা টেলিভিশন থেকে অনেক বর্ষীয়ান অভিনেত্রী মুখ ঘুরিয়ে নিচ্ছেন।

বাংলা টেলিভিশন থেকে অনেক বর্ষীয়ান অভিনেত্রী মুখ ঘুরিয়ে নিচ্ছেন। কিছুদিন আগে প্রবীণ অভিনেত্রী লিলি চক্রবর্তী জানিয়েছিলেন যে ছোটপর্দায় তিনি আর কাজ করতে চান না। একই সুর শোনা গিয়েছিল রত্না ঘোষাল, অনামিকা সাহার গলাতেও। তবে এঁদের পথে হাঁটেননি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। চিরসখার পর আবারও সিরিয়ালে ফিরছেন অভিনেত্রী। কোন ধারাবাহিকে দেখা যাবে সাবিত্রীকে?

সম্প্রতি 'সংসারের সংকীর্তন' ধারাবাহিকের সেটে শ্যুটিং করে এসেছেন। তবে পাকাপাকি কোনও চরিত্রে নয়, বরং ক্যামিও চরিত্রে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়কে। এ প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর ছোটপর্দায় অভিনয় করতে কোনও অসুবিধা নেই। তিনি সিরিয়ালে কাজ করতে আগ্রহী। তবে সংসারের সংকীর্তন ধারাবাহিকে টানা কাজ করবেন না তিনি। 

সাবিত্রীকে শেষ বার দেখা গিয়েছিল ‘চিরসখা’ ধারাবাহিকে। যেখানে কমলিনীর মাসি শাশুড়ির চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাঁকে। কিন্তু রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে সবকিছুই ওলটপালট হয়ে যায়। শোনা গিয়েছিল, এই ঘটনা খুবই প্রভাব ফেলেছিল বর্ষীয়ান অভিনেত্রীর মনে। যার ফলে তিনি কিছু দিন ছোটপর্দা থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও সাবিত্রী চট্টোপাধ্যায় জানিয়েছেন যে তিনি ভাল চরিত্রের অপেক্ষায় রয়েছেন। ছোটপর্দায় কাজ না করার অনীহা তাঁর এখনও তৈরি হয়নি। ভাল কাজ পেলে তিনি অভিনয় চালিয়ে যেতে ইচ্ছুক। 

সংসার সংকীর্তন-এ চরিত্রটি ছোট হলেও এর আকর্ষণ কিন্তু মোটেও কম নয়! নিজের চেনা ছন্দে, আদ্যপান্ত এক মজার অবতারে দর্শকদের হাসাতে আসছেন তিনি। এই সিরিয়ালে রাণ বন্দ্যোপাধ্যায়, শুভাশিস চক্রবর্তী ও সাবিত্রী চট্টোপাধ্যায়ের মতো তিন মহীরূহকে এক ফ্রেমে দেখার এই সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চাইছেন না কেউই!স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক ‘সংসারের সংকীর্তন’ ইতিমধ্যেই দর্শকদের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। ঘটি-বাঙালের ধুন্ধুমার লড়াই দেখতে বাঙালিরা পছন্দই করেন। তবে এবার সেই বিনোদনের পারদ আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে হাজির হচ্ছেন বাংলা সিনেমার কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়!

Advertisement

Read more!
Advertisement
Advertisement