Advertisement

Manasi Sinha: 'এবার লাল জিতবে', ভবিষ্যদ্বাণী দিলেন মানসী, বলেই জিভ কাটলেন

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন শেষ। এবার শুধু ফলাফলের অপেক্ষা। ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রেজাল্ট। বাংলার মসনদে কে বসতে চলেছে, তা নিয়ে এখন অলিতে-গলিতে চর্চা তুঙ্গে। আর এরই মাঝে অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা জানিয়ে দিলেন কারা আসতে চলেছে বাংলায়।

ভোটের রেজাল্টের আগে কী বললেন মানসী?ভোটের রেজাল্টের আগে কী বললেন মানসী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 1:11 PM IST
  • টেলিভিশন থেকে টলিউড সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন মানসী।

বঙ্গে দ্বিতীয় দফার নির্বাচন শেষ। এবার শুধু ফলাফলের অপেক্ষা। ৪ মে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রেজাল্ট। বাংলার মসনদে কে বসতে চলেছে, তা নিয়ে এখন অলিতে-গলিতে চর্চা তুঙ্গে। আর এরই মাঝে অভিনেত্রী-পরিচালক মানসী সিনহা জানিয়ে দিলেন কারা আসতে চলেছে বাংলায়। তবে নিজের মনের কথা বলেই জিভ কাটলেন অভিনেত্রী।  

টেলিভিশন থেকে টলিউড সব মাধ্যমেই দাপটের সঙ্গে অভিনয় করেছেন মানসী। অভিনেত্রী হিসাবে তিনি ইতিমধ্যেই দর্শকদের প্রশংসা পেয়েছে। অভিনয়ের পাশাপাশি পরিচালনার কাজও শুরু করেছেন মানসী। মানসী বরাবরই বাম সমর্থক। তাই শাসক দলের যে কোনও ইস্যুতেই তাঁকে সরব হতে দেখা যায়। শুধু তাই নয়, টলিউডের অন্দরের বিভিন্ন সমস্যা নিয়েও তাঁর গলার সুর চড়াতে দেখা গিয়েছিল। এবারে নির্বাচনে সিপিএম প্রার্থীদের প্রচারেও সক্রিয় ভূমিকা নিতে দেখা গিয়েছিল মানসীকে। আর এবার ভোটের রেজাল্টের আগেই মানসী জানিয়ে দিলেন তিনি কাদের দেখতে চান বাংলার শাসক হিসাবে। 

এই মুহূর্তে বাংলার বিধানসভা ভোটের রেজাল্টের দিকে তাকিয়ে গোটা দেশ। পরিবর্তন না প্রত্যাবর্তন, এই তত্ত্বেই সরগরম রাদ্য-রাজনীতি। যেখানে তৃণমূল-বিজেপিকেই মূলত এগিয়ে রাখছেন সাধারণ মানুষ, এই পরিস্থিতিতে সিপিএমকে এগিয়ে রাখলেন বাম সমর্থক মানসী। এক ছবির প্রিমিয়ারে এসে মানসী জানিয়ে দিলেন তিনি আসলে কী চান। ৪ মে রেজাল্টের ফলাফল কী হবে, এই প্রশ্ন যখন জিজ্ঞাসা করা হয় তখন মানসী উত্তেজনার বশে বলে ফেলেন, 'লাল জিতবে।' এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে জিভ কাটতে দেখা যায় অভিনেত্রীকে। আসলে ৩৪ বছরের বাম-দূর্গে ধস নামার পর বিগত কয়েক দশকে বাংলার রাজনীতিতে বামেদের অস্তিত্ব সঙ্কট নিয়ে কম আলোচনা-চর্চা হয়নি। কিন্তু তাতে 'এ মনের দফতর বদলাবে না' এই আদর্শে বিশ্বাসী একাধিক লাল সমর্থিত তারকারাই। যে তালিকায় রয়েছেন মানসীও। 

হাওয়া বদলালেও মানসীর রাজনৈতিক মতাদর্শ যে বদলায়নি, 'অভিনেত্রীর কথাতেই স্পষ্ট। মানসী বলেন, আমায় যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করা হয়, আমি বলব সিপিএম হয়তো সরকার গড়তে পারবে না ঠিকই, নিঃসন্দেহে এবার বেশ কয়েকটি সিট পাবে। এবার বামেদের ঘুরে দাঁড়ানোর পালা।' অর্থাৎ, অভিনেত্রী তাঁর কথাতেই বুঝিয়ে দিলেন যে এই বছরই হয়ত বামেরা কিছুটা হলেও ফিরতে পারেন। প্রসঙ্গত, মানসীর সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে তাঁর পেজে শুধুই বামেদের জন্য জয়গান। অভিনেত্রী-পরিচালক নিজেও বাম প্রার্থীদের প্রচারে গিয়েছিলেন।  

Advertisement

    

Read more!
Advertisement
Advertisement