Advertisement

Hiran Chatterjee: 'আপনার মতো সাপোর্টিভ ওয়াইফ', হিরনের হয়ে ডিজিটালি প্রচার ঋতিকার, মিলল প্রশংসা

ছাব্বিশের গোড়াতেই বারাণসীতে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ঋতিকা গিরিকে সামাজিক মতে বিয়ে করে চর্চায় চলে এসেছিলেন খড়গপুরের বিদায়ী বিধায়ক। হিরণ-ঋতিকার বিয়ে ঘিরে চর্চা কম হয়নি।

হিরণের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার দ্বিতীয় স্ত্রীরহিরণের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচার দ্বিতীয় স্ত্রীর
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Apr 2026,
  • अपडेटेड 4:17 PM IST
  • ছাব্বিশের গোড়াতেই বারাণসীতে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়।

ছাব্বিশের গোড়াতেই বারাণসীতে বিয়ে করে সবাইকে চমকে দিয়েছিলেন হিরণ চট্টোপাধ্যায়। প্রথম স্ত্রীকে ডিভোর্স না দিয়েই ঋতিকা গিরিকে সামাজিক মতে বিয়ে করে চর্চায় চলে এসেছিলেন খড়গপুরের বিদায়ী বিধায়ক। হিরণ-ঋতিকার বিয়ে ঘিরে চর্চা কম হয়নি। তারপর থেকেই লাইমলাইট থেকে দূরে ঋতিকা। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ হিরণের স্ত্রী। এমনিতে খুবই আধ্যাত্মিক ঋতিকা। তাঁর সোশ্যাল মিডিয়ায় উঁকি মারলেই চোখে পড়বে একাধিক ছবি ও ভিডিও। ছাব্বিশের ভোটে হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েছেন হিরণ। যদিও ঋতিকাকে প্রার্থীর সঙ্গে কোনওদিন দেখা যায়নি। কিন্তু নির্বাচনী আবহে এই প্রথমবার হিরণ চট্টোপাধ্যায়ের জন্য প্রচারের ‘রাশ’ ধরতে দেখা গেল দ্বিতীয় স্ত্রী ঋতিকাকে।

প্রথম পক্ষের স্ত্রী ও মেয়ে থাকা সত্ত্বেও বারাণসীতে গিয়ে বিয়ে সারেন হিরণ ও ঋতিকা। যার জেরে প্রথম পক্ষের স্ত্রী-সন্তানের দায়ের করা অভিযোগে আইনি জটিলতাতেও পড়তে হয় তাঁকে। তাই ছাব্বিশের নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয় কিনা, তা নিয়ে বিস্তর জল্পনা ছিল। মার্চের ১৯ তারিখে গেরুয়া শিবির থেকে দ্বিতীয় প্রার্থীতালিকা প্রকাশ্যে আসতেই দেখা গেল, দল হিরণের ওপর থেকে বিশ্বাস হারায়নি। হাওড়ার শ্যামপুর থেকে প্রার্থী হয়েই হিরণ আদা জল খেয়ে প্রচারে নেমে পড়েছেন। 

পদ্মপ্রার্থী হিরণের সমর্থনে অমিত শাহ ভোটপ্রচার করতেই স্বামীকে নিয়ে পোস্ট শেয়ার করলেন ঋতিকা। স্বামীর গর্বে তিনি গর্বিত। কী লিখলেন হিরণ পত্নী? মঞ্চে অমিত শাহের সঙ্গে হিরণের ছবি শেয়ার করেছেন ঋতিকা। সম্ভবত ছবিটি তিনি তুলেছেন। ঋতিকা লেখেন, অমিত শাহজি শ্যামপুরে এসেছিলেন। সেখানকার মানুষের এহেন উদ্দীপনা সত্যিই অতুলনীয়। মানুষের আবেগ, উচ্ছ্বাস এমনই বাঁধভাঙা ছিল যে, তা ভাষায় প্রকাশ করা অসম্ভব। এহেন বিপুল সমর্থন সত্যিই অবিশ্বাস্য। জয় শ্রী রাম! ঋতিকার এই পোস্টে অনেকেই হিরণকে জয়ী দেখার ইচ্ছে প্রকাশ করেছেন। শনিবার হিরণের ভোটপ্রচারে শ্যামপুরে এসেছিলেন স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। হিরণ জিতলে সেতু তৈরি থেকে ইটশিল্পের উন্নতির প্রতিশ্রুতিও দিতে শোনা যায় তাঁকে। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

সম্প্রতি হিরণের সঙ্গে ছবি পোস্ট করেছিলেন ঋতিকা। বিজেপি প্রার্থীর হাত জড়িয়ে কাঁধে মাথা রেখেছিলেন তাঁর দ্বিতীয় স্ত্রী। প্রেমের বিষয়ে বেশ খুল্লাম খুল্লা ঋতিকা। হিরণের চেয়ে বয়সে অনেকটাই ছোট ঋতিকা। স্বামী টিকিট পাওয়ার পর থেকেই দ্বিতীয় স্ত্রী নানান জায়গায় ঘুরে ঈশ্বরের আশীর্বাদ নিয়েছেন। আইনি জটিলতা থাকলেও ঋতিকা শাঁখা-পলা ও সিঁথিতে সিঁদুর পরেন। কিছুদিন আগেই হিরনের মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও বিতর্ক দানা বাঁধে। পদ্মপ্রার্থীর জমা দেওয়া মনোনয়নপত্রে ‘সঙ্গী’ হিসেবে জ্বলজ্বল করছে প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের নাম। যদিও সেখানে ‘আইনত বিবাহিত’ এবং ‘সেপারেটেড’ শব্দের উল্লেখ রয়েছে। আর সেই নিয়ে ঋতিকাকে রক্ষিতা বলে সম্বোধন করেন অনিন্দিতা।   

Read more!
Advertisement
Advertisement