Advertisement

Bengali Serial Update: 'শুধু তোমারি জন্য' সিরিয়াল থেকে আউট শুভ্রজিৎ, নতুন রাহুল কে হবেন?

সিরিয়ালে নায়ক-নায়িকা বদল এই প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা বহুবার ঘটেছে। শুধু তোমারি জন্য সিরিয়ালে প্রধান চরিত্রে শুভ্রজিৎ সাহার রাহুল চরিত্রটি দর্শকদের কাছে দারুণ পছন্দের ছিল। বিপরীতে দীপান্বিতা রক্ষিতের সঙ্গে জুটিও দর্শকদের বেশ পছন্দ হচ্ছিল।

শুধু তোমারি জন্য ধারাবাহিকে নায়ক বদলশুধু তোমারি জন্য ধারাবাহিকে নায়ক বদল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Jun 2026,
  • अपडेटेड 10:16 AM IST
  • মাত্র এক-দুইমাস হবে শুরু হয়েছে 'শুধু তোমারি জন্য'।

মাত্র এক-দুইমাস  হবে শুরু হয়েছে 'শুধু তোমারি জন্য'। সিরিয়ালের প্রথম থেকেই দেখা যাচ্ছিল শুভ্রজিৎ সাহা ও দীপান্বিতা রক্ষিতকে। এই দুজনের অনস্ক্রিন রসায়ন দর্শকদের কাছেও বেশ গ্রহণযোগ্যতা পেয়েছিল। কিন্তু সিরিয়াল শুরু হওয়ার আগে থেকেই ধারাবাহিকের নায়কের সঙ্গে ঘটে যাচ্ছিল একের পর এক অঘটন। প্রোমো শ্যুটের আগে নাকে চোট আবার সিরিয়ালের মাঝপথে এসে শ্যুটিং ফ্লোরে পায়ে গুরুতর চোট পেলেন। আর সেই ব্য়থা এমনই যে বাধ্য হয়ে শুধু তোমারি জন্য-তে রাহুলের চরিত্র থেকে সরে দাঁড়াতে হল শুভ্রজিৎকে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে যে এবার রাহুলের চরিত্রে কোন অভিনেতাকে দেখা যাবে? সেই তালিকায় বেশ কিছু নাম থাকলেও, এই অভিনেতাকেই মনে করা হচ্ছে রাহুল চরিত্রে দেখা যাবে পরবর্তীতে। 

সিরিয়ালে নায়ক-নায়িকা বদল এই প্রথম নয়। এর আগেও এরকম ঘটনা বহুবার ঘটেছে। শুধু তোমারি জন্য সিরিয়ালে প্রধান চরিত্রে শুভ্রজিৎ সাহার রাহুল চরিত্রটি দর্শকদের কাছে দারুণ পছন্দের ছিল। বিপরীতে দীপান্বিতা রক্ষিতের সঙ্গে জুটিও দর্শকদের বেশ পছন্দ হচ্ছিল। কিন্তু বাধ সাধল নায়কের পায়ের চোট। মঙ্গলবারই শুভ্রজিৎ তাঁর সোশ্যাল মিডিয়া পেজে সিরিয়াল থেকে সরে যাওয়ার কথা ঘোষণা করেছেন। তারই সঙ্গে কারণও জানিয়েছেন অভিনেতা। তারপর থেকেই জল্পনা চলছে যে এই চরিত্রে কাকে দেখা যেতে পারে। 

রাহুল চরিত্রে অনেকের নাম সামনে আসলেও এক বিশেষ সূত্রের খবর  ‘শুধু তোমারই জন্য’ মেগায় নতুন রাহুল হিসাবে শুভ্রজিতের জায়গায় দেখা যাবে জনপ্রিয় অভিনেতা সায়ন বসুকে। যদিও এই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষ কোনও ঘোষণা করেননি। সায়নকে এর আগে বেশ কিছু সিরিয়ালে নায়কের চরিত্রে দেখা গিয়েছে। টেলিপাড়ার বেশ চেনা মুখ শুভ্রজিৎ। শোনা যাচ্ছিল, শুভ্রজিৎ সাহা মেগা ছাড়ার পর থেকেই স্টুডিও পাড়ায় এবং সোশ্যাল মিডিয়ায় অভিনেতা রবি শ এর নাম নিয়ে জোর গুঞ্জন ভেসে বেড়াচ্ছিল। অনেকেই ধরে নিয়েছিলেন যে রবির এন্ট্রিই প্রায় পাকা। কিন্তু এখন শোনা যাচ্ছে রবি শ নন, বরং সায়নকেই দেখা যেতে পারে এই সিরিয়ালে। 

Advertisement

‘রানি ভবানী’ ধারাবাহিকের পর এই মেগার হাত ধরেই ফের স্টার জলসার পর্দায় এক দুর্দান্ত কামব্যাক হতে চলেছে সায়নের। অভিনেতার সুঠাম চেহারা এবং সাবলীল অভিনয় রাহুল চরিত্রটিকে এক নতুন মাত্রা দেবে বলেই আশাবাদী নির্মাতারা। শুভ্রজিৎ যখন ধারাবাহিকে অভিনয় করতেন, তখন রাহি অর্থাৎ অভিনেত্রী দীপান্বিতা রক্ষিতের সঙ্গে তাঁর অন-স্ক্রিন রসায়ন বা কেমিস্ট্রি দর্শকরা দারুণ পছন্দ করেছিলেন। রাহুল-রাহির এই মিষ্টি জুটিই ছিল এই মেগার অন্যতম বড় ইউএসপি। নতুন রাহুল হিসাবে সায়ন বসু এসে দীপান্বিতার সঙ্গে সেই একই জাদু বা ম্যাজিক পর্দায় ফুটিয়ে তুলতে পারবেন কিনা এখন সেটাই দেখার।  

Read more!
Advertisement
Advertisement