Advertisement

Tollywood Gossip: 'আমারই মেয়ে', সুদীপার কোলে থাকা এই ছোট্ট শিশুটি আসলে কে?

রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় টলিপাড়ায় বেশ জনপ্রিয়। পরিচালক স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর সুদীপার এখন সুখের সংসার। তবে সেই সংসারে একের পর এক অঘটনা ঘটে চলায় সুদীপা নিজেও বেশ বিচলিত হয়ে রয়েছেন। আর এরই মাঝে সুদীপার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি এবং তার ক্যাপশন ঘিরেও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে।

সুদীপা চট্টোপাধ্যায়সুদীপা চট্টোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 May 2026,
  • अपडेटेड 10:48 AM IST
  • রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় টলিপাড়ায় বেশ জনপ্রিয়।

রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা সুদীপা চট্টোপাধ্যায় টলিপাড়ায় বেশ জনপ্রিয়। পরিচালক স্বামী অগ্নিদেব চট্টোপাধ্যায়ের সঙ্গে বিয়ের পর সুদীপার এখন সুখের সংসার। তবে সেই সংসারে একের পর এক অঘটনা ঘটে চলায় সুদীপা নিজেও বেশ বিচলিত হয়ে রয়েছেন। আর এরই মাঝে সুদীপার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা একটি ছবি এবং তার ক্যাপশন ঘিরেও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। রান্নাঘরের প্রাক্তন সঞ্চালিকা যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁর কোলে একটি ছোট্ট মেয়েকে বসে থাকতে দেখা গিয়েছে। যাকে সুদীপা তাঁর প্রথম সন্তান বলেছেন। তাহলে কি আদিদেব সুদীপার প্রথম সন্তান নন?

সুদীপা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে যে ছবিটি শেয়ার করেছেন, সেখানে তাঁর বয়স অনেকটাই কম আর তাঁর কোলে খুব গম্ভীর মুখে বসে রয়েছে একটি ছোট্ট মেয়ে। সুদীপা এই ছবি শেয়ার করে লিখেছেন, 'তুমিই সেই প্রথম শিশু—যাকে আমি আমার কোলে তুলে নিয়েছিলাম। তুমিই সেই প্রথমজন—যার মাঝে আমি নিজের প্রতিচ্ছবি খুঁজে পেয়েছিলাম, তুমিই সেই প্রথমজন—যে আমার নাচের দক্ষতাকে গুরুত্বের সঙ্গে নিয়েছিল এবং ‘বোলে চুড়িয়াঁ...’ গানের তালে আমার নির্দেশগুলো অন্ধের মতো মেনে চলেছিল। তুমিই সেই একমাত্র ব্যক্তি—যে আমার মন খারাপের সময় আমাকে পারফিউমের ঘ্রাণ নিতে বলেছিল, মানুষ বহু বছর ধরে এটাই ভাবত যে সিন্ধুজা মুখোপাধ্যায় আমারই মেয়ে। তাঁরা একেবারে ভুল নয়, সত্যি বলতে তুমি আমার সানশাইন, হাবলু-গাবলু বেবি। এই ছবিটা আমার কিশোরী বয়সের আর তুমি তখন তোমার শৈশবে।' 

এই ছবি ও ক্যাপশন সোশ্যালে শেয়ার করতে অনেকেই ভাবতে পারেন এটা হয়তো সুদীপারই কন্যা। কিন্তু আসলে তা নয়, এটা সুদীপার দাদার মেয়ে। যাঁকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন তিনি। সুদীপা ও অগ্নিদেবের একমাত্র সন্তান আদিদেব আর অগ্নিদেবের প্রথম পক্ষের সন্তান আকাশ, যাঁকে সুদীপা নিজের ছেলের মতোই ভালোবাসেন। সব মিলিয়ে সুদীপার দেখতে গেলে কিন্তু তিন সন্তান। নিজের কাজের পাশাপাশি সুদীপা কিন্তু পরিবারকে সময় দিতে ভোলেন না। বাড়ির দুর্গাপুজোয় বড় দায়িত্ব পালন করেন তিনি। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

এই মুহূর্তে খুব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সুদীপা ও তাঁর পরিবার। কিছুদিন আগেই ছোট ননদকে হারিয়েছেন তিনি। নিজের দিদির মতো করেই ভালোবাসতেন তাঁকে। সংযুক্তা বোহরা ছিলেন সুদীপার ননদ। মাঝে একটা লম্বা সময় অসুস্থ ছিলেন সুদীপার স্বামী পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। তাঁকে নিয়েও হাসপাতালে ছোটাছুটি করতে হয়েছিল তাঁকে। আর এইসব মন খারাপের মাঝে নিজের ভাইঝির সঙ্গে ছবি শেয়ার করে সুদীপা একটি ভাল থাকার চেষ্টা করলেন।   
 

Read more!
Advertisement
Advertisement