Advertisement

Rupam Islam Son Name: রূপম-পুত্রের নাম রূপ আরোহণ প্রমিথিউস, কেন নেই পদবী? কারণ বললেন স্ত্রী রূপসা

রূপম ও রূপসার একমাত্র ছেলের নাম রূপ আরোহণ প্রমিথিউস। না কোনও পদবী এই নামের সঙ্গে যুক্ত নেই। সাধারণত সন্তানের নামের সঙ্গে মা অথবা বাবার পদবী যোগ করে দেওয়াই রীতি। কিন্তু গায়ক দম্পতি সেই পথে হাঁটেননি।

রূপম-রূপসার ছেলের নামে কেন নেই পদবী?রূপম-রূপসার ছেলের নামে কেন নেই পদবী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Nov 2026,
  • अपडेटेड 2:05 PM IST
  • বাংলার রসস্টার রূপম ইসলাম বরাবরই চেনা ছন্দের বাইরে হাঁটতে অভ্যস্ত।

বাংলার রসস্টার রূপম ইসলাম বরাবরই চেনা ছন্দের বাইরে হাঁটতে অভ্যস্ত। সেটা তাঁর গান হোক কিংবা দৈনন্দিন জীবন যাপন। গায়কের চিন্তাভাবনা যে আর পাঁচ জনের চেনা পরিসরের খানিক বাইরে, তা রূপম ও রূপসার ছেলের নাম দেখে কিছুটা আন্দাজ পাওয়া যায়। রূপম ও রূপসার একমাত্র ছেলের নাম রূপ আরোহণ প্রমিথিউস। না কোনও পদবী এই নামের সঙ্গে যুক্ত নেই। সাধারণত সন্তানের নামের সঙ্গে মা অথবা বাবার পদবী যোগ করে দেওয়াই রীতি। কিন্তু গায়ক দম্পতি সেই পথে হাঁটেননি। রূপম-পুত্রের কোনও পদবী নেই। কিন্তু কেন এই ধরনের নাম? আসলে ছেলের নাম রাখার পিছনে রূপম ও রূপসার অন্য ধরনের চিন্তাভাবনা মাথায় কাজ করেছে। সম্প্রতি এক পডকাস্টে এসে পুরো বিষয়টি নিয়ে কথা বলেছেন রূপসা। 

রূপসার কথায়, তাঁরা সচেতনভাবেই ছেলের এমন নাম রেখেছেন, যাতে ছোটবেলা থেকেই তাকে কোনও নির্দিষ্ট ধর্মের পরিচয়ের মধ্যে আটকে থাকতে না হয় মা-বাবার ধর্মীয় পরিচয় সন্তানের উপর চাপিয়ে দিতে চাননি তাঁরা। বরং রূপ যখন প্রাপ্তবয়স্ক হবে এবং নিজের ভাল-মন্দ বোঝার মতো বয়সে পৌঁছাবে, তখন সে নিজেই নিজের ধর্ম নির্বাচন করতে পারবে। রূপসা জানান, চাইলে রূপ কোনও ধর্মের অনুসারী হতে পারে, আবার চাইলে ধর্মহীন জীবনও বাছতে পারে। এই সিদ্ধান্ত একেবারে রূপম-পুত্রের নিজস্ব। এমনটাই চেয়েছিলেন গায়ক ও তাঁর স্ত্রী রূপসা। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

রূপম ও রূপসার কাছে সন্তানের নিজস্ব চিন্তাভাবনা এবং স্বাধীনভাবে নিজের পরিচয় তৈরি করার অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই নামের মধ্য়েও সেই ভাবনাকে জায়গা দিয়েছেন তাঁরা। রূপসা জানিয়েছেন, ছেলেকে ছোট থেকেই কোনও নির্দিষ্ট ধর্মের পরিচয়ে বড় করে তোলার ইচ্ছা ছিল না তাঁদের। রূপসা বলেন, স্কুলে যখন ভর্তি করতে যাই তখন ফর্মে লিখেছিলাম রূপ বুঝতে যখন শিখবে তখনই সিদ্ধান্ত নেবে ওর ধর্ম আসলে কী হবে। প্রথম স্কুলের অনলাইন ফর্মে এটা লিখতে পারিনি। স্কুলে যখন এটা নিয়ে আলোচনা করি, তখন বলা হয় যে একটা কিছু লিখতে হবে। কিন্তু আমরা বলি যে এটা যদি লিখতে না পারি, তাহলে রূপের স্কুলে যাওয়ার দরকার নেই। এরপর অন্য একটি স্কুলের ফর্ম আমরা ফিলআপ করে দিয়েছিলাম। রূপসা বলেন যে তাঁরা ধরেই নিয়েছিলেন যে সেই স্কুল থেকেও ফর্ম রিজেক্ট করা হবে। যে কারণে রূপম ও তাঁর স্ত্রী সিদ্ধান্ত নিয়েছিলেন যে রূপকে হোম-স্কুলিং করাবেন। কিন্তু ধর্ম কী তা নিয়ে কোনও আলোচনার মধ্য়েই যাবেন না তাঁরা। কিন্তু দ্বিতীয় স্কুলে গায়ক দম্পতিকে কিছুই জিজ্ঞাসা করা হয়নি।

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

ছেলের নামের প্রতিটি অংশের পিছনেও রয়েছে আলাদা অর্থ। রূপসা জানিয়েছেন, রূপ হল তাঁদের ছেলের পরিচয় বা আইডেনন্টিটি। আরোহন নামটি তাঁরা বিশেষ ভাবনা থেকেই রেখেছিলেন। বর্তমানে সেটি রূপের মধ্যনাম বা মিডল নেম হিসাবে ব্যবহৃত হয়। অন্যদিকে, প্রোমিথিউস নামটি এসেছে গ্রিক পুরাণ থেকে, ইনি ছিলেন গ্রিক পুরাণের এক বিশেষ চরিত্র, যিনি দেবতাদের কাছ থেকে আগুন নিয়ে মানুষের হাতে তুলে দিয়েছিলেন।    

রূপম-রূপসার ছেলে রূপ এখন অনেকটাই বড়। ICSE পরীক্ষায় ভাল ফল পেয়ে পাশ করেছে এই বছরেই। গায়ক রূপম ইসলাম এবং রূপসা দাশগুপ্তের বিয়ে হয় ২০০৭ সালে। রূপম ও রূপসা তাঁদের একমাত্র ছেলের নাম রেখেছেন রূপ আরোহন প্রোমিথিউস। ২০১০ সালের ১২ সেপ্টেম্বর জন্মগ্রহণ করে রূপ। সেভাবে প্রচারের আলোয় কখনোই ছেলেকে আনেন না দম্পতি। তবে বাবার সিনেমা লক্ষ্মী ছেলে-র প্রিমিয়ারে এসে রূপের বলা কথা জিতে নিয়েছিল সকলের মন। সে বলেছিল, ‘আমায় যখন স্কুলে কেউ প্রশ্ন করে, আমি বলি, আমার ধর্ম মানবতা। আমার খুব ভালো লেগেছে এই ছবিটা। আমি ভীষণ মিল পাচ্ছি এই ছবিটার সঙ্গে।

Read more!
Advertisement
Advertisement