Advertisement

Jowar Bhanta: 'মুখের আদল বদলে গেলেও...', 'জোয়ার ভাঁটা' ছাড়ছেন 'উজি' ওরফে আরাত্রিকা?

ধারাবাহিক 'জোয়ার ভাঁটা' সিরিয়ালের নতুন ঝলকে দেখানো হয়েছে যে বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত উজি ওরফে আরাত্রিকা। দুর্ঘটনার নেপথ্যে নিশা ওরফে শ্রুতি দাস। আর এই প্রচার ঝলক ভাইরাল নেট পাড়ায়। আরাত্রিকা অভিনীত চরিত্রটি কি তা হলে শেষ হতে চলেছে?

জোয়ার ভাঁটাজোয়ার ভাঁটা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 11 Jul 2026,
  • अपडेटेड 11:35 AM IST
  • বাংলা ধারাবাহিকে দুই প্রধান চরিত্রদের নিয়ে ঝামেলা নতুন নয়।

বাংলা ধারাবাহিকে দুই প্রধান চরিত্রদের নিয়ে ঝামেলা নতুন নয়। এর আগেও একাধিকবার এই পরিস্থিতি দেখা গিয়েছে। এবার পর্দার দুই বোনের মধ্যে নাকি দুরত্বের সৃষ্টি হয়েছে আর তার জেরে বদলে যেতে পারে এক বোনের মুখ। কথা হচ্ছে টেলিভিশনের জনপ্রিয় সিরিয়াল 'জোয়ার ভাঁটা' নিয়ে। যেখানে মুখ্য চরিত্রে রয়েছেন নিশা ও উজি। সম্প্রতি 'জোয়ার ভাঁটা'র এক প্রচার ঝলক সামনে আসতেই নেটপাড়ায় জোর গুঞ্জন হয়তো সিরিয়ালে মুখ বদলে যেতে পারে উজি ওরফে আরাত্রিতা মাইতির। আর এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ায় তোলপাড়। 

ধারাবাহিক 'জোয়ার ভাঁটা' সিরিয়ালের নতুন ঝলকে দেখানো হয়েছে যে বোমা বিস্ফোরণের ফলে গুরুতর আহত উজি ওরফে আরাত্রিকা। দুর্ঘটনার নেপথ্যে নিশা ওরফে শ্রুতি দাস। আর এই প্রচার ঝলক ভাইরাল নেট পাড়ায়। আরাত্রিকা অভিনীত চরিত্রটি কি তা হলে শেষ হতে চলেছে? শোনা যাচ্ছিল, শ্রুতির সঙ্গে মনোমালিন্যের জেরেই নাকি সিরিয়াল ছাড়ছেন আরাত্রিকা। উপরন্তু সম্প্রতি আরাত্রিকার পোস্ট ঘিরেও জল্পনা তুঙ্গে। যেখানে উজির চরিত্রের কিছু ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, শোনো, আমি আবার জন্ম নেব, 'এই মুখের আদল বদলে গেলেও চিনবে গলার স্বর।' হ্যাশট্যাগ দিয়ে লেখা 'উজ্জ্বলা ব্যানার্জি'। তাহলে কি মুখ বদলে দেওয়া হবে আরাত্রিকার?

এই নিয়ে আরাত্রিকা এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে তাঁর সঙ্গে শ্রুতির কোনও মনোমালিন্য নেই। তিনি উজি চরিত্রকে দর্শকেরা জিততে দেখতে চান, এ কথা বললেও, তিনি এই চরিত্রে থাকবেন কিনা, সে নিয়ে স্পষ্ট করে কিছুই জানাননি। সবটাই ধোঁয়াশায় রেখেছেন। প্রসঙ্গত, সিরিয়ালে মুখ বদলে দেওয়ার ঘটনা নতুন নয়। অতীতেও বহু সিরিয়ালে এই মুখ বদলে দেওয়ার ঘটনা ঘটেছে। অপরদিকে এই সিরিয়ালের পরিচালক বাবু বণিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে পুরোটাই মনগড়া কাহিনী। সিরিয়ালের প্রথম থেকেই দুই বোনের সম্পর্ককে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আরাত্রিকার ধারাবাহিকে না থাকার কোনও প্রশ্নই নেই বলে জানান পরিচালক। 

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার শ্রুতি এবং স্বর্ণেন্দু সমাদ্দারের বিবাহবার্ষিকীতেও আরাত্রিকা-সহ প্রত্যেকে চুটিয়ে মজা করেছেন। আরাত্রিকার পরিবারের সঙ্গে শ্রুতিদের খুব ভাল সম্পর্ক তৈরি হয়েছে। তাই শ্রুতি-আরাত্রিকার সম্পর্ক খারাপ হয়েছে, এ কথা মানতে নারাজ পরিচালক। প্রসঙ্গত, দর্শকদের কাছে কিছুমাসের মধ্যেই জনপ্রিয় হয়ে উঠেছে এই জোয়ার ভাঁটা সিরিয়ালটি। 

   

Read more!
Advertisement
Advertisement