Advertisement

Armaan Payel New Baby: "ইতিহাস গড়ব..." পঞ্চমবার বাবা হয়েই বড় ঘোষণা কোটিপতি ইউটিউবার আরমানের

Youtuber Armaan Malik: শিরোনামে থাকেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। এতদিন ৪ সন্তানের বাবা ছিলেন আরমান। এবার সে তালিকায় যোগ হল আরও এক ছোট্ট সদস্য।

সন্তানদের জন্য আরমান, পায়েল, কৃতিকা  সন্তানদের জন্য আরমান, পায়েল, কৃতিকা
Aajtak Bangla
  • মুম্বই,
  • 25 Mar 2026,
  • अपडेटेड 1:41 PM IST

ফের বাবা হলেন আরমান মালিক। মা হলেন তাঁর প্রথম স্ত্রী পায়েল। এবার মালিক পরিবারে আগমন হল পুত্র সন্তানের। এই নিয়ে, আরমান- পায়েলের চতুর্থ সন্তানের জন্ম জল। সোশ্যাল মিডিয়া জুড়ে রয়েছে একরত্তিকে নিয়ে নানা পোস্ট। শুভেচ্ছা, ভালোবাসায় ভরাচ্ছেন নেটিজেনরা। যদিও, বাবা হয়েই বিতর্কে জড়ালেন কনটেন্ট ক্রিয়েটর। তাঁর একটি মন্তব্য এখন বেশ চর্চায়। 

শিরোনামে থাকেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আরমান মালিক এবং তাঁর দুই স্ত্রী পায়েল ও কৃতিকা। এতদিন ৪ সন্তানের বাবা ছিলেন আরমান। এবার সে তালিকায় যোগ হল আরও এক ছোট্ট সদস্য। মালিক পরিবারে ফের ছোট্ট অতিথির আগমন হয়েছে। শুরুতে পায়েলের গর্ভবতী হওয়ার খবর যখন তাঁরা দেন, তখন অনেকে বিশ্বাস করেননি। কারণ এর আগেও বহুবার গর্ভধারণ নিয়ে 'প্র্যাঙ্ক' করেছিলেন।  

পায়েল কোলে সন্তান আসার পরে, আরমান একটি ভিডিও শেয়ার করেন। সেখানে তিনি বলেন, এমন একটি বিশাল পরিবার গড়ে তুলতে চান, যা ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওতে আরমান বলেন, "দেখো ভাই, জীবনে হয়তো আমার কোনও সঞ্চয় নেই, কিন্তু আমি এমন একটি বিশাল পরিবার গড়ে তুলব যা ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। মানুষ বলবে—আরে! ওর পরিবারে এত জন! কী বিশাল এক পরিবার!" এরপর আরমান তাঁর দলের এক সদস্যকে একটি গান গাইতে বলেন, যেখানে তিনি নিজের 'স্ব্যাগ' বা নিজস্ব স্টাইল প্রদর্শন করেন।

 

আরমানের এই মন্তব্য শুনে অনেক ব্যবহারকারীই মন্তব্য করেছেন, "এবার বোধহয় কৃতিকার পালা।" আবার কেউ কেউ লিখেছেন, "মানুষের হাতে টাকা থাকলে তারা যে কী না করতে পারে!"

 

 

দুই বিয়ের সুবাদে পরিচিত

আরমান তাঁর দুই বিয়ের কারণেই মূলত বেশ পরিচিত। তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিকের সঙ্গে প্রেম করেই বিয়ে হয়েছিল। এই দম্পতির এর আগে তিনটি সন্তান ছিল। পায়েলের সঙ্গে বিবাহিত থাকাকালীনই, আরমান তাঁর স্ত্রী পায়েলের সবচেয়ে কাছের বান্ধবী কৃতিকার প্রেমে পড়েন এবং তাঁকে বিয়ে করেন। কৃতিকার, আরমানের একটি পুত্রসন্তান রয়েছে। তাঁরা সকলে বর্তমানে চণ্ডীগড়ে একসঙ্গেই থাকেন। 

Advertisement

এই সুখবরটি শেয়ার করার সময় তিনি পায়েল এবং নবজাতকের এক ঝলক ছবিও প্রকাশ করেন এবং ক্যাপশনে লেখেন, "মা ও সন্তান-দু'জনেই এখন সুস্থ আছেন।" 

আরমানের নাম এর আগেও বহু বিতর্কে জড়িয়েছে। তাঁর বিরুদ্ধে বহুবিবাহকে উৎসাহিত করার অভিযোগ রয়েছে। এমনকি এমন কথাও শোনা যায় যে, পায়েলকে বিয়ে করার আগেই তাঁর এক স্ত্রী ও সন্তান ছিল, যাদের তিনি পরবর্তীতে পরিত্যাগ করেছিলেন। এছাড়া, তাঁর বিরুদ্ধে বাড়ির পরিচারিকাকে ধর্ষণের মতো গুরুতর অভিযোগও উঠেছিল। ইউটিউব ভ্লগ ছাড়াও, তাঁকে বিভিন্ন মিউজিক ভিডিওতেও দেখা গেছে।

 

Read more!
Advertisement
Advertisement