Advertisement

Adrit- Kaushambi: 'লজ্জাও করে না, তাই না...', আদৃত -কৌশাম্বীর দাম্পত্যের খুনসুটি প্রকাশ্যে

Tollywood Gossips: উৎসব থেকে শুরু করে যে কোনও ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন তারকা জুটি। অনুগামীরাও অপেক্ষায় থাকেন, কবে একসঙ্গে দেখা যাবে তাঁদের। সোমবার তাঁদের সেই অপেক্ষার অবসান অবশেষে। সোশ্যাল পেজে সকলে সাক্ষী থাকলেন তাঁদের খুনসুটির। 

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 24 Feb 2025,
  • अपडेटेड 8:12 PM IST

গত বছর মে মাসে নতুন জীবনে পা রেখেছেন কৌশাম্বী চক্রবর্তী। অভিনেতা আদৃত রায়ের সঙ্গে গাঁটছড়া বেঁধেছেন টেলি নায়িকা। কাজের পাশাপাশি দাম্পত্য জীবন চুটিয়ে উপভোগ করছেন জুটি। উৎসব থেকে শুরু করে যে কোনও ফিল্মি পার্টিতেও একই সঙ্গে হাজির হন তারকা জুটি। অনুগামীরাও অপেক্ষায় থাকেন, কবে একসঙ্গে দেখা যাবে তাঁদের। সোমবার তাঁদের সেই অপেক্ষার অবসান অবশেষে। সোশ্যাল পেজে সকলে সাক্ষী থাকলেন তাঁদের খুনসুটির। 

নিজের ফেসবুক পেজে দুটি ছবি শেয়ার করেছেন আদৃত। যেখানে ধরা পড়ল তাঁদের দুষ্টু- মিষ্টি রসায়ন। কালো রঙা শার্ট পরে আছেন অভিনেতা। অন্যদিকে কৌশাম্বীর পরনে গোলাপি রঙা শাড়ি ও কালো স্প্যাগেটি ব্লাউজ। ক্যাপশনে লিখেছেন, "মাঝে মাঝে খুব বিরক্ত করে...।" হ্যাশট্যাগে লেখা 'বউ'। পোস্টটিতে আদৃত পত্নী মন্তব্য করেছেন, "লজ্জাও করে না, তাই না"? এর উত্তরে আবার আদৃত লিখেছেন, "ম্যাডাম, আপনার কমেন্টটা আমি ইগনোর মারলাম! কিছু মনে করবেন না...।" 

 

দীর্ঘ জল্পনার অবসান হয়ে গত ৯ মে গাঁটছড়া বেঁধেছেন আদৃত রায় ও কৌশাম্বী চক্রবর্তীর। নেটমাধ্যমে ভাইরাল হয়েছিল বিয়ের নানা অনুষ্ঠানের মুহূর্ত।  হাওড়ার একটি নামী ব্য়াঙ্কোয়েটে বসেছিল জুটির বিয়ের আসর। সাজে ছিল সাবেকিয়ানার ছোঁয়া। কনে নিজের জন্যে এদিন বেছে নিয়েছিলেন লাল রঙের বেনারসি। সঙ্গে ছিল সোনালী মুকুট, কপালে ছোট চন্দনের টিপ, গা ভর্তি সোনার গয়না। অন্যদিকে বর আদৃত পরেছিলেন ধুতি ও তসরের পাঞ্জাবি। বিয়ে- রিসেপশন দু'দিনই কার্যত বসেছিল চাঁদের হাট। হাজির ছিলেন 'মিঠাই' ও 'ফুলকি' ধারাবাহিকের সদস্যরা।  

প্রসঙ্গত, এই মুহূর্তে 'মিত্তির বাড়ি' ধারাবাহিকে ধ্রুব রূপে দেখা যাচ্ছে আদৃত রায়কে। শুরুর পর থেকেই সকলের মন জয় করেছেন তিনি। অন্যদিকে কৌশাম্বী কাজ করছেন 'ফুলকি' ধারাবাহিকে।      

 

Advertisement
Read more!
Advertisement
Advertisement