Advertisement

Bengali Serial: 'কুমকুম'-র আগমনে ১ মাসেই স্লটহারা 'বাবলি সুন্দরী'! কোপ পড়ছে আর কোন মেগায়?

Bengali Serial: কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। স্টার জলসার নতুন মেগা 'কুমকুম' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক?

বাংলা মেগা সিরিয়ালের আপডেট বাংলা মেগা সিরিয়ালের আপডেট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 12 Jun 2026,
  • अपडेटेड 5:16 PM IST

সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্ব, গল্পের নয়া মোড়ের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে প্রতি সপ্তাহে হাড্ডাহাড্ডি লড়াই চলে প্রথম সারির বাংলা চ্যানেলগুলির মধ্যে। টিআরপি চার্টেও প্রতি সপ্তাহে বদল আসছে। বলা চলে একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। ফলস্বরূপ ধারাবাহিক সম্প্রচারের সময় নিয়ে নানা পরীক্ষা করছে চ্যানেল কর্তৃপক্ষ। আসছে একাধিক নতুন মেগা। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি সিরিয়াল। 

কথায় বলে কারও পৌষ মাস তো কারও সর্বনাশ! যে কোনও নতুন ধারাবাহিক আসা মানেই কোপ পড়বে পুরনো মেগার উপর। স্টার জলসার নতুন মেগা 'কুমকুম' আসার খবর চাউর হওয়া মাত্রই সকলের মাথায় ঘুরছিল একটাই প্রশ্ন, শেষ হবে কোন ধারাবাহিক? এনিয়ে শোনা যাচ্ছিল নানা রকম জল্পনা। তবে এবার জানা যাচ্ছে, নতুন ধারাবাহিকের জন্য সম্প্রচারের সময় বদল হবে কিছু মেগার। ১৭ জুন থেকে সন্ধ্যে ৭টার সময় দেখা যাবে 'কুমকুম'। এতদিন সেই স্লটে দেখা যেত 'ও মোর দরদিয়া রে'। এবার এই মেগাকে সম্প্রচারের সময় আরও ১ ঘণ্টা এগিয়ে এল। অর্থাৎ সন্ধ্যে ৬টার সময় দেখা যাবে। 

অন্যদিকে, সন্ধ্যে ৬টার সময় এতদিন হত, নতুন মেগা 'বাবলি সুন্দরী'। ১৭ তারিখ দেখে 'ও মোর দরদিয়া রে' পাচ্ছে এই স্লট। এবার প্রশ্ন এত কম সময়ে নতুন মেগা সিরিয়ালে কোপ পড়বে? সেই উত্তরও মিলেছে। রাত ১১টার স্লটে পাঠানো হল 'বাবলি সুন্দরী'কে। শুরু পর থেকে প্রথম দশে জায়গা পেলেও, ভাল রেটিং এখনও পর্যন্ত পায়নি 'বাবলি সুন্দরী'।        

২০২৬-র শুরু থেকেই বেশ কয়েকটি নতুন ধারাবাহিক শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সে তালিকায় নাম জুড়তে চলেছে আরও এক মেগার। স্টার জলসাতে আসছে নতুন ধারাবাহিক 'কুমকুম'। ইতিমধ্যেই সামনে এসেছে প্রোমো। ধারাবাহিকের কাস্টিংয়ে রয়েছে বড় চমক। বিরতির পরে বাংলা মেগা সিরিয়ালে ফিরছেন আদৃত রায়। এবার নতুন মেগায়, নতুন জুটি পেতে চলেছে দর্শক।  আদৃত জুটি বাঁধতে চলেছেন নবাগত অনুষ্কার সঙ্গে। এছাড়াও নতুন চরিত্রে ফিরছেন অরিজিতা মুখোপাধ্যায়। তাঁকে দেখা যাবে আদৃতের মায়ের চরিত্রে। তাঁর চরিত্রটি এবার ইতিবাচক না নেতিবাচক, এখনও স্পষ্ট নয়।

Advertisement

কেমন হবে গল্প? 

প্রোমোতে দেখা যাচ্ছে, অল্প বয়সে বিধবা হয়েছে জুতোর কারিগর কুমকুম। অত্যন্ত গুণী এবং মনে অসম্ভব জোর ও আত্মসম্মানবোধ। ভাগ্যের ফেরে তার দেখা হয় শহরের ঈশানের সঙ্গে। বেশ কয়েকজন বিদেশি বন্ধুদের নিয়ে নিজের গ্রামের বাড়িতে ফিরছে সে। হঠাৎ মাঝ রাস্তায় ঈশানের বিলাসবহুল গাড়িটি খারাপ হয়ে যায়। অগত্যা গ্রামের মোটরভ্যানে করেই বাড়ির পথে রওনা দিতে হয় তাকে। ঠিক তখনই তার আলাপ হয় গ্রামের লড়াকু মেয়ে কুমকুমের সঙ্গে। 

কুমকুম নিজেই নিজের সংসার টানে। চর্মশ্রী সু হাউসে তৈরি করা জুতো ডেলিভারি দিতে চলেছে সে। আর সেখানকার খোদ মালিকের নাতি হল ঈশান। ভিডিও কলের মাধ্যমে ঈশানের আম্মা যখন জানায় যে, পরিবারের বাকি সদস্যরা মিলে তাদের ১০০ বছরের পুরনো ঐতিহ্যবাহী জুতো ব্যবসা চিরতরে বন্ধ করার ফন্দি আঁটছে, তখনই পাশে থাকা কুমকুম ঈশানকে পরামর্শ দেয়। হাসিমুখে অনায়াসেই কুমকুম বলে, 'ব্যবসা নয়, নকশা বদলান! বাঙালি পারে ব্যবসায় ঘুরে দাঁড়াতে'। কুমকুমের এই 'ভোকাল টনিকে' প্রথম দর্শনেই তাকে বেশ ভাল লাগে ঈশানের। এবার কোন দিকে, কীভাবে এগোয় দু'জনের প্রেম, সেটাই দেখার অপেক্ষায় দর্শক।    

 

Read more!
Advertisement
Advertisement