Advertisement

Chandni Saha Bold Look: খোলা পিঠে সাহসী ছবি শেয়ার চাঁদনীর! টেলি নায়িকার ট্যাটুতে কী লেখা?

Bengali Teevision Actress: জীবনের নানা খুঁটিনাটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতেও থেকেছেন চাঁদনী। ইনস্টাগ্রামে একটি নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অনুগামীরা ভালোবাসায় ভরাচ্ছেন তাঁর সাহসী ছবি দেখে। 

চাঁদনী সাহা (ছবি: ইনস্টাগ্রাম)   চাঁদনী সাহা (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 Jul 2026,
  • अपडेटेड 12:06 PM IST

বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ চাঁদনী সাহা। আগে মুখ্য চরিত্রে দেখা গেলেও, বর্তমানে অভিনেত্রীকে পার্শ্বচরিত্রেই দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। জীবনের নানা খুঁটিনাটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতেও থেকেছেন চাঁদনী। ইনস্টাগ্রামে একটি নতুন ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অনুগামীরা ভালোবাসায় ভরাচ্ছেন তাঁর সাহসী ছবি দেখে। 

শরীরের বিভিন্ন জায়গায় ট্যাটু করাটা একটা ট্রেন্ড। তার মধ্যে তারকাদের আরও বেশি করে ট্যাটু করতে দেখা যায়। শরীরে একাধিক ট্যাটু আছে এই টেলি নায়িকারও। রবীন্দ্রনাথ ঠাকুরের গানের লাইন 'আমারও পরাণও যাহা চায়' লেখা একটি ট্যাটু আছে তাঁর পিঠে। সেই ট্যাটু ফ্লন্ট করেছেন। ছবির ক্যাপশনে লিখেছেন, 'নিখুঁত নই, শুধুমাত্র নির্ভীক...'। 

 

আসমানি রঙের একটি স্ট্রিং ড্রেস পরেছেন চাঁদনী। একটি ছবি তোলা হয়েছে পিছন থেকে। অন্য ছবিতে তিনি সামনে থেকেই পোজ দিয়েছেন। এই ছবিতে তাঁর অনুগামী যেমন প্রশংসা করেছেন, সেরকম অন্যান্য তারকারাও 'লাভ' রিয়েক্ট করেছেন।  

এর আগেও বারবার শিরোনামে এসেছেন চাঁদনী। অবিবাহিত হয়েও সিঁথির সিঁদুর, হাতে শাঁখা- পলা পরে গত বছর তাঁর দেবী দুর্গাকে বরণ ভাল চোখে দেখেননি কেউ। আবার সম্প্রতি, জুনিয়র আর্টিস্টদের অভিজ্ঞ অভিনেতাদের কম সম্মান দেওয়া নিয়ে মন্তব্য নিয়েও যথেষ্ট চর্চা হয়। এই মুহূর্তে তিনি কাজ করছেন 'জোয়ার ভাঁটা' মেগা সিরিয়ালে। ধারাবাহিকের নায়িকা আরাত্রিকা মাইতিকে নিয়ে তাঁর করা মন্তব্য নিয়ে জোর আলোচনা হয় নেটমাধ্যমে।  

   

Read more!
Advertisement
Advertisement