Advertisement

Big Boss Rajveer-Nandini Relation : রাজবীর-নন্দিনীর প্রেম নিয়ে মুখ খুলেছিলেন সৌরভ, তাঁদের রোম্যান্স নিয়ে কী বলেছিলেন দাদা?

অন্যদিকে, বিগ বসের ঘরে রাজবীরের আগ্রাসী খেলাও বারবার আলোচনায় এসেছে। বিভিন্ন সময়ে উত্তপ্ত বিবাদে জড়িয়েছেন তিনি। জেতার তাগিদে প্রতিযোগীরা কখনও কখনও আগ্রাসনকেই ভাল খেলার কৌশল বলে মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, প্রতিযোগিতায় জেতার জন্য অনেকেই সীমা অতিক্রম করেন।

বাংলা বিগ বস বাংলা বিগ বস
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Nov 2026,
  • अपडेटेड 9:10 PM IST
  • রাজবীর ও নন্দিনীর রসায়নও তাঁর নজর এড়ায়নি
  • তবে শো শেষ হওয়ার পর তাঁদের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে নিশ্চিত ছিলেন না সৌরভ

প্রেম, ঝগড়া আর নানা নাটকীয় ঘটনায় জমে উঠেছে ‘বিগ বস বাংলা’। শোয়ের সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই প্রতিযোগী রাজবীর দে এবং নন্দিনী দত্তের ঘনিষ্ঠতা নিয়ে কথা বলেছিলেন। যদিও পরবর্তী সময়ে তাঁদের সম্পর্কের সমীকরণে তিক্ততা তৈরি হয়। রাজবীরের সঙ্গে সংঘর্ষের ঘটনার পর শো থেকে বহিষ্কৃত হন নন্দিনী। তার আগেই অবশ্য তাঁদের রসায়ন এবং রাজবীরের আগ্রাসী খেলার ধরন নিয়ে নিজের মতামত জানিয়েছিলেন সৌরভ।

ইন্ডিয়া টুডেকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বিগ বসের ঘরের প্রেম, প্রতিযোগীদের জেতার মরিয়া চেষ্টা এবং অপ্রত্যাশিত পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা নিয়ে মুখ খুলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। প্রতিযোগীদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হলে তা নিয়ে কথা বলতে অস্বস্তি হয় কি না, এই প্রশ্নের উত্তরে সৌরভ বলেছিলেন, বাস্তব জীবনেও এমন ঘটনা ঘটে। তরুণ-তরুণীদের একে অপরের প্রতি আকৃষ্ট হওয়া স্বাভাবিক বিষয়। তাঁর কথায়, 'ভালবাসা এবং স্নেহ জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তবে তা যেন সত্যিকারের হয় এবং একে অপরের প্রতি সম্মান বজায় থাকে। আমার কাছে সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।'

রাজবীর ও নন্দিনীর রসায়নও তাঁর নজর এড়ায়নি। তবে শো শেষ হওয়ার পর তাঁদের সম্পর্ক কোন দিকে এগোবে, তা নিয়ে নিশ্চিত ছিলেন না সৌরভ। তিনি বলেছিলেন, 'ওদের মধ্যে যে রসায়ন দেখেছি, তা ভাল। কিন্তু ১০ সপ্তাহ পর কী হবে, জানি না। ওরা একে অপরকে অনেক প্রতিশ্রুতি দিয়ছে। আমি নন্দিনীকে এ বিষয়ে জিজ্ঞাসাও করেছিলাম। ও জানিয়েছিল, এই সম্পর্কটা এগিয়ে নিয়ে যেতে চায়। সম্পর্ক তো এমনই হয়।'

অন্যদিকে, বিগ বসের ঘরে রাজবীরের আগ্রাসী খেলাও বারবার আলোচনায় এসেছে। বিভিন্ন সময়ে উত্তপ্ত বিবাদে জড়িয়েছেন তিনি। জেতার তাগিদে প্রতিযোগীরা কখনও কখনও আগ্রাসনকেই ভাল খেলার কৌশল বলে মনে করেন কি না, এমন প্রশ্নের উত্তরে সৌরভ বলেন, প্রতিযোগিতায় জেতার জন্য অনেকেই সীমা অতিক্রম করেন। ক্রিকেটের উদাহরণ টেনে তিনি জানান, মাঠেও জেতার জন্য লড়াই, তর্ক-বিতর্ক হয়। বিগ বসও এক ধরনের প্রতিযোগিতা। এই মঞ্চ অনেকের কাছে নিজেদের প্রতিভা এবং পরিচিতি তুলে ধরার সুযোগ। তাই প্রতিযোগীরা নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেন। সৌরভের মতে, নিজেদের প্রতিভা ও মঞ্চের সুযোগ কাজে লাগানোর মধ্যে কোনও অন্যায় নেই।

Advertisement

দু’মাস ধরে প্রতিযোগীদের কাছ থেকে দেখার পর মানুষের স্বভাব সম্পর্কেও নতুন অভিজ্ঞতা হয়েছে সৌরভের। তাঁর কথায়, মানুষের আবেগ বদলায়। কেউ সত্যিকারের অনুভূতি প্রকাশ করেন, আবার কেউ খেলায় জেতার জন্য অভিনয়ও করেন। প্রত্যেক মানুষ আলাদা। তাই সকলকে একইভাবে বিচার করা যায় না। তবে প্রত্যেকের প্রতি সদয় থাকা উচিত। তার পর পরিস্থিতি বুঝে বিচার করতে হবে।

সঞ্চালক হিসেবে বিগ বসের ফরম্যাটের সঙ্গে মানিয়ে নিতেও কিছুটা সময় লেগেছিল সৌরভের। আগে এই রিয়্যালিটি শো দেখলেও সঞ্চালকের দায়িত্ব পালন করা যে একেবারেই আলাদা অভিজ্ঞতা, তা স্বীকার করেছেন তিনি। সৌরভ বলেন, 'প্রথম দু’সপ্তাহ আমার বুঝতে সময় লেগেছিল। সত্যি বলতে, এই শোটা আসলে কী, এর বিষয়বস্তু কী, বিগ বস ঠিক কী নিয়ে, তা বুঝতে প্রায় দু’সপ্তাহ লেগেছে। এখন বুঝতে শুরু করেছি। আগামী দিনে আরও ভাল হবে। জীবনের সব ক্ষেত্রেই এমন হয়। যত বেশি কাজ করবেন, ততই দক্ষতা বাড়বে।'

বিগ বসের প্রতিযোগীদের সঙ্গে কি এখন আবেগের সম্পর্ক তৈরি হয়েছে তাঁর? সৌরভের বক্তব্য, যত বেশি তিনি শো দেখছেন এবং ঘরের সদস্যদের বুঝতে পারছেন, ততই তাঁদের যাত্রাপথের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছেন। 

Read more!
Advertisement
Advertisement