Advertisement

Dev Dadagiri Subhashree: দেবের সঙ্গে গল্পে মশগুল শুভশ্রী! 'দাদাগিরি'-র সেটে 'ট্যুইনিং' করে কী করছেন নায়িকা?

Dadagiri Updates: সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় নিয়েছেন দেব। সঞ্চালনার গুরুদায়িত্ব এবার তাঁর কাঁধেই। বাংলার জনপ্রিয় এই নন- ফিকশন শোয়ের প্রায় প্রতি পর্বেই থাকে নানা চমক।

শুভশ্রী, দেব (ছবি: ফেসবুক) শুভশ্রী, দেব (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 01 Jul 2026,
  • अपडेटेड 5:21 PM IST

শ্যুটিং হয়েছে 'দাদাগিরি'-র।'নতুন বাংলার নতুন দাদাগিরি'-এই মূলমন্ত্রে একেবারে নতুনভাবে আসছে 'দাদাগিরি'। এবার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় নিয়েছেন দেব। সঞ্চালনার গুরুদায়িত্ব এবার তাঁর কাঁধেই। বাংলার জনপ্রিয় এই নন- ফিকশন শোয়ের প্রায় প্রতি পর্বেই থাকে নানা চমক। বিভিন্ন পর্বে হাজির থাকেন বিশেষ অতিথিরা। খেলার মাঝে চলে নাচ-গান- আড্ডা। 

নতুনভাবে আসছে 'দাদাগিরি'। যার সঞ্চালক আবার বাংলার মেগাস্টার। স্বাভাবিকভাবেই থাকবে একগুচ্ছ চমক।দর্শকেরা শুরুতেই পেতে চলেছেন বড় উপহার। বিশেষত 'দেশু' ফ্যানেদের জন্য বাড়তি আনন্দের খবর। দেবের নতুন শো-তে হাজির থাকবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় ঘুরছে সেরকমই এক ভিডিও।  

 

এক নেটিজেন ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে, 'দাদাগিরি'-র সেটে রয়েছেন দেব- শুভশ্রী। শ্যুটিংয়ের ফাঁকে গল্পে মশগুল 'দেশু'। দেবের হাতে কফি কাপ। দু'জনেই ট্যুইনিং করেছেন। দেবের পরনে কালো রঙা স্যুট। অন্যদিকে শুভশ্রীর পরনে কালো শাড়ি। সেই একই শাড়ি পরে, বুধবার বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন নায়িকা। 

 

 

চ্যানেলের তরফ থেকে 'দাদাগিরি'-র নতুন প্রোমো সামনে এসেছে। প্রথম দিনের বিশেষ পর্বে হাজির থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনেরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শুভশ্রী গঙ্গোপাধ্যায়, শান, সুনীল ছেত্রী,  হর্ষবর্ধন নিওটিয়া, চন্দ্রশেখর ঘোষের মতো ব্যক্তিত্বরা। নতুন এই  প্রোমো সামনে আসতেই, স্পষ্টভাবে বোঝা গেল, দেবের শোয়ের প্রথম দিনের অতিথি শুভশ্রী। আগামী ৫ জুলাই, রাত ৯টায় দেখা যাবে এই বিশেষ পর্ব।    

 

নতুন 'দাদাগিরি' পরিচালনার দায়িত্বে রয়েছেন অভিজিৎ সেন। নতুন সিজনের টাইটেল ট্র্যাকে শোনা যাচ্ছে ঈশান মিত্রর কণ্ঠ। 'দাদাগিরি'-র মেইন টিউন রেখে, ট্র্যাকটাকে নতুন করে ডিজাইন করা হয়েছে। সোমবার 'দাদাগিরি'-র আনুষ্ঠানিক লঞ্চ হয়েছে বিশ্ব বাংলা কনভেনশন হলে। এরপর, এদিনই প্রথম পর্বের শ্যুটিং হয়।   

প্রসঙ্গত, এর আগে সমাজের ভিন্ন স্তরের কৃতি বাঙালি এসেছেন  'দাদাগিরি'-র মঞ্চে। 'দাদাগিরি' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শক বিপুল ভাবে এটি উপভোগ করে। শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা। ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই শো। এরপর নয়টি সিজনের সঞ্চালনা করেন সৌরভ। টেলিভিশন জগতে এটাই ছিল তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় এই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়। এবার দেখার এই জনপ্রিয় শো সঞ্চালনার দায়িত্ব কতটা ভাল করে পালন করতে পারেন দেব। 

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement