Advertisement

Dev In Dadagiri: বাংলার নতুন 'দাদা' দেব! অবশেষে সামনে এল 'দাদাগিরি'-র সম্পূর্ণ লুক

Dadagiri New Promo: বাংলার প্রিয় 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দেবকে মেনে নিতে পাচ্ছেন না অনেকেই। দেবের 'দাদাগিরি'-র খবর চাউর হওয়ার পর থেকেই নেটমাধ্যমে এই নিয়ে জোর আলোচনা চলছে।

'দাদাগিরি'-র সঞ্চালক দেব 'দাদাগিরি'-র সঞ্চালক দেব
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 26 Jun 2026,
  • अपडेटेड 11:08 AM IST

অবশেষে অপেক্ষার অবসান। 'দাদাগিরি'তে লুক সামনে এল দেবের। অডিশন শুরু হয়েছে আগেই। প্রোমো শ্যুটিং চলছে 'দাদাগিরি আনলিমিটেড'-র। বাংলা নতুন 'দাদা' দেব। অভিনেতা- প্রযোজক- পরিচালক তথা সাংসদ জল্পনায় সিলমোহর দিয়েছিলেন নিজেই। এবার সকলেই অপেক্ষায় রয়েছেন কবে পরের সিজন শুরু হবে। একেবারে নতুন জার্নি। কিছুটা চিন্তায় রয়েছেন দেব। চমক দিয়ে সামনে এল 'দাদাগিরি'-র নতুন প্রোমো।  

বাংলার প্রিয় 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়ের জায়গায় দেবকে মেনে নিতে পাচ্ছেন না অনেকেই। দেবের 'দাদাগিরি'-র খবর চাউর হওয়ার পর থেকেই নেটমাধ্যমে এই নিয়ে জোর আলোচনা চলছে। আর সেই সব চর্চার জবাব রয়েছে নতুন প্রোমোতে। গল্প এমনভাবে সাজানো হয়েছে, যেখানে দেখানো হচ্ছে এই শো করতে শুরুতে রাজি হচ্ছিলেন না দেব। কারণ এখানে সৌরভ ছাড়া কাউকে মানায় না। এরপর, বিভিন্ন ক্ষেত্রের মানুষেরা তাঁকে উৎসাহ দেওয়ায়, মনে কিছুটা ভয় নিয়েই রাজি হন।

'নতুন বাংলার নতুন দাদাগিরি'-এই মূলমন্ত্রে একেবারে নতুনভাবে আসছে 'দাদাগিরি'। ১২ জুন, উত্তরবঙ্গ থেকে শুরু হয়েছে 'দাদাগিরি'-র অডিশন পর্ব। চার বছরের বেশি যে কোনও ব্যক্তি, অংশগ্রহণ করতে পারবেন। এবার অফলাইন ছাড়া অনলাইনেও অডিশন দেওয়ার সুযোগ থাকছে। দেব ব্যস্ত 'দেশু৭'-র শ্যুট এবং রাজনৈতিক কাজ নিয়ে। এবছর মুক্তি পাওয়ার কথা তাঁর একগুচ্ছ ছবি। সেই সঙ্গে যোগ হচ্ছে একেবারে নতুন দায়িত্ব। শোনা যাচ্ছে জুলাই মাস থেকে সম্প্রচার শুরু 'দাদাগিরি' সিজন ১১-র। তবে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।      

 

ইনস্টা স্টোরিতে দেব একটি ছবি শেয়ার করেছেন ক্যাপশনে লিখেছেন, 'একটু নার্ভাস, একটু খুশি। তবে সব কিছুর ঊর্ধ্বে প্রচণ্ড উত্তেজিত। নতুন জার্নি শুরু করছি।' আবার আরও একটি ছবি ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। আলো- আঁধারিতে স্পষ্ট টলিউড সুপারস্টারের অবয়ব। ক্যাপশনে লেখা, 'নতুন সফর, নতুন শুরু। খুব শীঘ্রই আসছে…।’ এর পাশাপাশি জি বাংলাকেও ট্যাগ করেছেন তিনি। কারও আর বুঝতে বাকি নেই, 'দাদাগিরি'-র কথাই বলছেন তিনি। 

Advertisement

এর আগে সমাজের ভিন্ন স্তরের কৃতি বাঙালি এসেছেন  'দাদাগিরি'-র মঞ্চে। 'দাদাগিরি' নিঃসন্দেহে বাংলা টেলিভিশনের অন্যতম জনপ্রিয় নন-ফিকশন শো এবং দর্শক বিপুল ভাবে এটি উপভোগ করে। শুধুমাত্র সপ্তাহান্তে সম্প্রচারিত হওয়া সত্ত্বেও, অনুষ্ঠানটি অন্যান্য সমস্ত মেগা সিরিয়ালগুলিকে টিআরপি -তেও যথেষ্ট টেক্কা দেয়। প্রতি পর্বেই বুদ্ধিমত্তার পাশাপাশি উঠে আসে নিত্য নতুন প্রতিভা। ২০০৯ সালে জি বাংলায় প্রথম সম্প্রচারিত হয়েছিল এই শো। এরপর নয়টি সিজনের সঞ্চালনা করেন সৌরভ। টেলিভিশন জগতে এটাই ছিল তাঁর হাতেখড়ি। শুধুমাত্র সিজন ৩ -র সঞ্চালনা করেছিলেন মিঠুন চক্রবর্তী। কিন্তু অন্যান্য সিজনের তুলনায় এই সিজনটি কিছুটা কম জনপ্রিয় হয়। এবার দেখার এই জনপ্রিয় শো সঞ্চালনার দায়িত্ব কতটা ভাল করে পালন করতে পারেন দেব। 

প্রসঙ্গত, জি-এর হাত ছেড়ে, স্টার জলসা হাত ধরেছেন সকলের প্রিয় দাদা- সৌরভ গঙ্গোপাধ্যায়। এবার 'বিগ বস বাংলা' সঞ্চালনা করবেন তিনি। শুধু তাই নয়, 'বিগ বস' শেষ হওয়ার পরে, এই চ্যানেলেই কিছুটা 'দাদাগিরি'-র আদলে একটি নতুন ফরম্যাটের শো সঞ্চালনার ভার রয়েছে সৌরভেরই কাঁধে। এবার কে সঞ্চালনা করবেন 'দাদাগিরি', এই নিয়ে বেশ কিছু মাস ধরে জল্পনা চলছিল। সেসময় চর্চায় উঠে আছে বেশ কিছু নাম। সে তালিকায় যেমন ছিল দেব, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জিতের নাম, সেরকম শোনা গিয়েছিল লিয়েন্ডার পেজের নামও। তবে শোয়ের নতুন ঝলক সামনে আসার পর, কারও আর বুঝতে বাকি নেই, এবার নতুন 'দাদা'- দেব। 


 

Read more!
Advertisement
Advertisement