Advertisement

Ditipriya Roy As Durga: এবার মহিষাসুরমর্দিনী দিতিপ্রিয়া! লম্বা বিরতির পরে, কোন চ্যানেলে দেখা যাবে?

Mahalaya On Television: দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে কৌতূহল থাকে। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক।

দেবী দুর্গা রূপে দিতিপ্রিয়া রায় দেবী দুর্গা রূপে দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jul 2026,
  • अपडेटेड 5:54 PM IST

'চিরদিনই তুমি যে আমার' চলাকালীন সহ অভিনেতা জীতু কমলের সঙ্গে মতবিরোধ হওয়ায়, মাঝ পথেই ধারাবাহিকটি ছেড়েছিলেন দিতিপ্রিয়া রায়। মাঝে দীর্ঘদিন ছোট পর্দায় দেখা যায়নি তাঁকে। সম্প্রতি, সান বাংলার 'লাখ টাকার লক্ষ্মীলাভ' অনুষ্ঠানে অতিথি হয়েও হাজির হয়েছিলেন তিনি। এবার খবর, ফের ছোটপর্দায় ফিরে আসতে চলেছেন। তবে কোনও ধারাবাহিক নয়, অন্য ভূমিকায়।   

শুরু হয়ে গেছে দুর্গাপুজোর কাউন্টডাউন। আর প্রায় আড়াই মাস পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব। আশ্বিনের শারদ প্রাতে আলোকবেণু বাজতে আর কয়েকদিন অপেক্ষা। এবছর মহালয়া পড়েছে ১০ অক্টোম্বর। মহালয়ার দিন ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কন্ঠে মহিষাসুরমর্দিনীর শোনার রীতি বাঙালির যুগ যুগ ধরে চলে আসছে। তবে শুধু রেডিও না টেলিভিশনের পর্দায়, মহালয়া দেখার উৎসাহ কম থাকে না। 

দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলির মধ্যে একটা প্রতিযোগিতা থাকে, কে হবেন দেবী দুর্গা এই নিয়ে কৌতূহল থাকে। আর সেরকমই থাকে একে অপরের সঙ্গে টক্কর ও চমক। আগে শুধু দূরদর্শনে সম্প্রচারিত হলেও, বর্তমানে প্রথম সারির চ্যানেলগুলিতে দেখা যায় মহালয়া। ইতিমধ্যেই শুরু হয়েছে প্রস্তুতি। এবছর সান বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে দেখা যাবে দিতিপ্রিয়া রায়কে। টলিপাড়ার খবর, সোমবার নাকি অভিনেত্রীর লুক সেটও হয়ে গিয়েছে। তবে চ্যানেল বা অভিনেত্রী এখনও এপ্রসঙ্গে কিছু বলেননি। 

এর আগে মহিষাসুরমর্দিনী রূপে টেলিভিশনের পর্দায় দেখা গিয়েছে দিতিপ্রিয়াকে। এছাড়াও, দেবীর নানা রূপেও একাধিকবার ধরা দিয়েছেন অভিনেত্রী। ২০১৮ সালে, জি বাংলায় দেবী পার্বতী ও দেবী মহিষাসুরমর্দিনী রূপে, ২০১৯ সালে দেবী দুর্গা রূপে, ২০২০ সালে দেবী পার্বতী ও দেবী দুর্গা রূপে এবং ২০২৩ সালে দেবী পার্বতী, দেবী মহাসরস্বতী, দেবী মহালক্ষ্মী, দেবী মহাকালী রূপে দেখা গিয়েছিলে দিতিপ্রিয়াকে। এছাড়া, ২০২১ সালে স্টার জলসার জন্য মহিষাসুরমর্দিনী সেজেছিলেন তিনি।   

প্রসঙ্গত, গত বছর সান বাংলাতে মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছিল পায়েল দে-কে। স্টুডিও পাড়ায় গুঞ্জন, এবার অন্য দুটি চ্যানেলে দুর্গা রূপে দেখা যাবে কোয়েল মল্লিক ও শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। যদি গুঞ্জন সত্যি হয়, তাহলে বলাই বাহুল্য তিন চ্যানেলে মহালয়ার ভোরে হাড্ডাহাডদি টক্কর হবে।   

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement