Advertisement

Television Actress Wedding: বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন 'টুম্পা অটোওয়ালি'! বাস্তবে ডোনার পাত্র কে?

Television Actress Wedding: অনেক দিন হল ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। অনেকের মনেই প্রশ্ন ছিল, কোথায় গেলেন তিনি? এমনকি, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ডোনার দিকে প্রশ্নও ছুঁড়েছেন অনেকে।

ডোনা ভৌমিক (ছবি: ফেসবুক)ডোনা ভৌমিক (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Jun 2026,
  • अपडेटेड 1:17 PM IST

ফের সানাই বাজতে চলেছে টলিপাড়ায়। বেশ কিছুদিন ধরেই ছিল জল্পনা। এবার সেই জল্পনায় সিলমোহর পড়ল। বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন টেলি অভিনেত্রী ডোনা ভৌমিক। অনেক দিন হল ছোট পর্দায় দেখা যাচ্ছে না তাঁকে। অনেকের মনেই প্রশ্ন ছিল, কোথায় গেলেন তিনি? এমনকি, সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে ডোনার দিকে প্রশ্নও ছুঁড়েছেন অনেকে। আসলে, অভিনেত্রী এখন ব্যস্ত তাঁর বিয়ের প্রস্তুতিতে। এই মুহূর্তে তাই নতুন কোনও কাজ শুরু করছেন না।

পাত্র সায়ন্তন মুখোপাধ্যায়। তবে ইন্ডাস্ট্রির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। একেবারে অন্য পেশার মানুষ তিনি। দু'জনের আলাপ হয় পাহাড়ে ঘুরতে গিয়ে। এক বন্ধুর মাধ্যমে যোগাযোগ। সেই সময় ডোনার জন্যও ছেলে খুঁজচ্ছিলেন তাঁর মা-বাবা। পরে অবশ্য জানতে পারেন অভিনেত্রীকে সাত বছর ধরে চেনেন সায়ন্তন এবং অনেক দিন ধরেই পছন্দও করতেন। এই বিয়েটা পুরোপুরি প্রেমের বিয়ে না হলেও। 'অ্যারেঞ্জড- প্রেম' বলা চলে। 

 

সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায়, ডোনা- সায়ন্তনের আদুরে নানা মুহূর্ত। কিংবা ফটো শ্যুটের ঝলক। আগামী ১৮ অগস্ট আশীর্বাদ, রেজিস্ট্রি, আংটি বদল করবেন জুটি। সাত পাকে বাঁধা পড়বেন এবছরই ডিসেম্বরে বিয়ে। আইনি বিয়েতে মায়ের বিয়ের শাড়ি পরবেন ডোনা। আর সামাজিক বিয়েতে নেপাল থেকে ডিজাইন করে আসা একটি শাড়ি পরবেন। তবে সাবেকি সাজেই কনে রূপে দেখা যাবে তাঁকে। 

প্রসঙ্গত, ছোট পর্দার চেনা মুখ ডোনা ভৌমিক। 'ডায়মন্ড দিদি জিন্দাবাদ' ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। শুরুর কিছু দিনের মধ্যেই বেশ জনপ্রিয় হয় এই মেগা। তবে তিনি দর্শকের মনের বেশি কাছের হয়ে ওঠেন 'টুম্পা অটোওয়ালি' মেগাতে টুম্পা চরিত্রের মাধ্যমে।  

 

Read more!
Advertisement
Advertisement