Advertisement

Bengali Television Gossips: ধুমধাম করে জন্মদিন পালন করলেন মানসী! বার্থডে পার্টিতে ইন্ডাস্ট্রির কারা ছিলেন?

Bengali Television Actress: সব মিলিয়ে বলাই যায়, সময়টা খুব ভাল কাটছে মানসী সেনগুপ্তর। এরই মধ্যে ধুমধাম করে জন্মদিন পালন করলেন মানসী। নেটমাধ্যম ভরেছে সেই ছবি, ভিডিও, রিলে। 

মানসী সেনগুপ্তর বার্থডে পার্টি মানসী সেনগুপ্তর বার্থডে পার্টি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 02 Jul 2026,
  • अपडेटेड 4:06 PM IST

বাংলা টেলিভিশনের জনপ্রিয় মুখ মানসী সেনগুপ্ত। কিছুদিন আগেই নিজের স্বপ্নের বাড়ি বানিয়েছেন। ভালোবেসে নাম রেখেছেন 'পিছুটান'। সোশ্যাল মিডিয়া খুললেই, সামনে আসছিল অভিনেত্রীর গৃহপ্রবেশের ভিডিও, ছবি। সব মিলিয়ে বলাই যায়, সময়টা খুব ভাল কাটছে টেলি নায়িকার। এরই মধ্যে ধুমধাম করে জন্মদিন পালন করলেন মানসী। নেটমাধ্যম ভরেছে সেই ছবি, ভিডিও, রিলে। 

পরিবার, সহ-অভিনেতা ও বন্ধুদের সঙ্গে জমজমাট বার্থডে কাটালেন মানসী। বাড়িতে কেক কাটিং পর্ব যেমন চলেছে, সেরমক পরিবারের সঙ্গে রেস্তরাঁতে গিয়েও খাওয়াদাওয়া করেছেন। আবার ইন্ডাস্ট্রির বন্ধুদের সঙ্গে পার্টিতেও মেতেছিলেন। বিশেষত হাজির ছিল 'তারে ধরি ধরি মনে করি'-র টিম। ধারাবাহিকের নায়ক বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়ও জমিয়ে পার্টি করলেন। এছাড়াও ছিলেন অহনা দত্ত, শ্রীতমা মুখোপাধ্যায়, অস্মিতা চক্রবর্তী, অরিজিতা মুখোপাধ্যায়, তনুশ্রী গোস্বামীরা। 

 

একগুচ্ছ ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, "জন্মদিনে কাজ করেছি, বন্ধুদের সঙ্গে হেসেছি, সঙ্গীর সঙ্গে সুন্দর কিছু মুহূর্ত কাটিয়েছি, আর পরিবারের সঙ্গে উদযাপন করেছি। জীবনের সত্যিকারের গুরুত্বপূর্ণ মানুষগুলো আমার পাশেই ছিল। এর চেয়ে সুন্দর জন্মদিন আর চাইতে পারতাম না। এত ভালোবাসা, শুভেচ্ছা আর আশীর্বাদের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। চিরকৃতজ্ঞ।"  

গত কয়েক মাস ধরে বারবার সংবাদ শিরোনামে এসেছেন মানসী। স্বামীর সঙ্গে ছবি- ভিডিও না শেয়ার করা, দ্বিতীয় সন্তানের জন্ম, ডিভোর্স ঘোষণা থেকে চার তলা বাড়ি তৈরি, সব নিয়েই জোর চর্চা চলছে নেটপাড়ায়। এমনকি তাঁকে কটাক্ষ করতেও ছাড়েনি নেটিজেনদের একাংশ। যদিও, নেটিবাচক মন্তব্যে পাত্তা না দিয়ে, ইতিবাচক থাকাতেই বিশ্বাসী মানসী।   
 

Read more!
Advertisement
Advertisement