Advertisement

Sayak On Ananya Sukanta Marriage: পার্কস্ট্রিটের রেস্তরাঁয় গোমাংসকাণ্ডের জের! অনন্যা -সুকান্তর বিয়েতে থাকবেন সায়ক?

Celeb Gossips: সেদিন অভিনেতা- ভ্লগারের সঙ্গে রেস্তরাঁয় ছিলেন তাঁর দুই বন্ধু, সকলের চেনা মুখ। অনন্যা গুহ সুকান্ত কুণ্ডু। যদিও, তাঁরাও জনপ্রিয় ভ্লগার হওয়া সত্ত্বেও, সেসময় কোনও ভিডিও করেননি।

সায়ক, সুকান্ত, অনন্যা (ছবি: ফেসবুক)সায়ক, সুকান্ত, অনন্যা (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 23 Feb 2026,
  • अपडेटेड 7:13 PM IST

গত জানুয়ারি মাসের শেষ থেকে শিরোনামে সায়ক চক্রবর্তী। পার্কস্ট্রিটের রেস্তরাঁয় মাটনের পরিবর্তে 'বিফ' পরিবেশন কাণ্ড নিয়ে রীতিমতো তোলপাড় হয় সোশ্যাল মিডিয়া। এরপর জল অনেক দূর গড়ায়। সেদিন অভিনেতা- ভ্লগারের সঙ্গে রেস্তরাঁয় ছিলেন তাঁর দুই বন্ধু, সকলের চেনা মুখ। অনন্যা গুহ সুকান্ত কুণ্ডু। যদিও, তাঁরাও জনপ্রিয় ভ্লগার হওয়া সত্ত্বেও, সেসময় কোনও ভিডিও করেননি। এমনকী সায়কের ভিডিওতে অনন্যার মুখও দেখা যায়নি, তাঁর গলা শোনা গিয়েছে। সুকান্তকে গম্ভীর মুখে বসে থাকতে দেখা যায়। পরে, সুকান্ত এই নিয়ে একটি ভিডিও করেও, কটাক্ষের জেরে নিজের পেজ থেকে সরিয়ে নেন। 

নেটিজেনদের একাংশ সায়কের পাশাপাশি, গালমন্দ করেন অনন্যা -সুকান্তকেও। এই ঘটনার পরে, অনন্যার একটি পোস্ট নিয়ে নানা জল্পনা হয়। সরাসরি না লিখলেও, নিজেদের সাফাই দেন অভিনেত্রী। নিজের সোশ্যাল পেজে অনন্যা লেখেন, "যেটা ভুল সেটা ভুল এই নিয়ে সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়েই প্রতিবাদ করেছি। কিন্তু কোনও ভিডিও বানাইনি। সুতরাং আমাকে আমার ব্যক্তিগত জীবন নিয়ে ভাল থাকতে দিন। এসবের মধ্যে আমাকে জড়াবেন না। ফুটেজ খাওয়ার ব্যক্তি আমি নই এবং রাজনীতি নিয়েও কিছু বুঝি না। আমি ভিডিওতে মাত্র বলেছি যে আমাদের ভুল ডিস্ সার্ভ করা হয়েছে। সেটা চিকেনের জায়গায় পনির দিলেও একই কথা বলতাম। আমি কাউকে কারও ধর্ম নিয়ে আক্রমণজনক কোনও কথা বলিনি। কারও ভুলের জন্য আমি দায়ী নই। আমাকে এই বিতর্ক থেকে বিরতি দিন...।" অভিনেত্রীর এই পোস্টে কয়েকজন নেটিজেন মন্তব্য করার পরে, নেতিবাচক কথা এড়াতে, কমেন্ট 'লিমিটেড' করেন তিনি। 

সোশ্যাল মিডিয়া থেকে অনেক দিন এক প্রকার গায়েব ছিলেন সায়ক। এমনকী অনন্যা কিংবা সুকান্তর ভ্লগেও তাঁকে দেখা যায়নি বহুদিন। ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছেন এদিকে সামনেই জুটির বিয়ে। আগামী ৯ মার্চ সাত পাকে বাঁধা পড়বেন অনন্যা- সুকান্ত। এদিকে নেটিজেনদের প্রশ্ন, কাছের দুই বন্ধুর বিয়ে বাড়িতেও কি যাবেন না সায়ক? এই প্রশ্ন সায়ককে করায়, তিনি উত্তর দেননি। তবে জবাব দিয়েছেন অনন্যা। 

Advertisement

বাংলা ডট আজতক ডট ইন-কে অনন্যা বলেন, "সায়ক নিশ্চয় আসবে। ও আবার নিজের স্বাভাবিক জীবনে ফিরে গেছে। অনেক কিছু কাটিয়ে উঠেছে। এখন আবার ভিডিও বানাচ্ছে। সবই করছে। বাড়ি থেকে এতদিন বের হচ্ছিল না, এখন আবার বেরোচ্ছে। আমরা তো ও আসবে, এটাই আশা করি।" 

সায়কের সঙ্গে বন্ধুত্বে ফাটল নিয়ে জল্পনা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, "আমাদের সঙ্গে ওঁর অবশ্যই যোগাযোগ ছিল। আমি যেটা লিখেছিলাম ফেসবুকে সেটা ও জানত। আমি ওঁকে বলেই লিখেছি। আমাদের বন্ধুত্ব নেই, আমরা কথা বলি না। এসব লোকের ধারণা। তবে আমরা সব সময়ই যোগাযোগে ছিলাম।" 

সোশ্যাল মিডিয়াতেই একটি শো করেন সায়ক,অনন্যা ও সুকান্ত। তবে মাঝে অনেক দিন দেখা যাচ্ছে না। পার্কস্ট্রিটের রেস্তরাঁ ঘটনার জেরেই কি বন্ধ? এই প্রশ্নের উত্তরে অনন্যা বলেন, "এই শোয়ের একটা পর্ব ব্যাঙ্কিং করে রাখা ছিল। বনিদার (বনি সেনগুপ্ত) আসার কথা ছিল এরপর। তখন এত কিছু হয়ে গেল, তাই আর ছাড়তে পারলাম না। বিয়ের মাসটা কাটিয়ে, আবার হয়তো আমরা আরও দু- তিনটে পর্ব ব্যাঙ্কিং করে এপ্রিল থেকে ছাড়া শুরু করব।"  

 
    

Read more!
Advertisement
Advertisement