Advertisement

Shaheb Bhattacharya New Serial: টেলিপর্দায় ফিরছেন সাহেব! 'কথা'- সুস্মিতার সঙ্গে ফের জুটিতে দেখা যাবে?

New Bengali Mega Serial Updates: টেলিপর্দায় সাহেবের প্রত্যাবর্তন, মানেরই অনেকের মনে প্রশ্ন, তাহলে কি ফের 'কথা'- সুস্মিতা দে-র সঙ্গেই জুটিতে ধরা দেবেন অভিনেতা?

সাহেব ভট্টাচার্য (ছবি: ফেসবুক)সাহেব ভট্টাচার্য (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 09 Feb 2026,
  • अपडेटेड 12:09 PM IST

বাংলা সিনে দুনিয়ার অত্যন্ত চেনা মুখ সাহেব ভট্টাচার্য। বড় পর্দা, ওটিটি-র পাশাপাশি টেলিভিশনেও কাজ করে বারবার সকলের মন জয় করেছেন তিনি। সাহেবকে ছোট পর্দায় শেষ দেখা গিয়েছিল 'কথা' ধারাবাহিকে। পর্দায় অগ্নিভ অর্থাৎ এভি এবং কথাকলি অর্থাৎ কথার রোম্যান্স দেখে চোখ ফেরাতে পারে না দর্শক। দারুণ জনপ্রিয় হয় এই মেগা এবং কথা- এভি জুটি। ধারাবাহিক শেষের পরে অনেকেই অপেক্ষায় ছিলেন, কবে সিরিয়ালে ফিরবেন তিনি। এবার সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। 

টলিপাড়ার জল্পনা, এবার নতুন ধারাবাহিকে দেখা যাবে সাহেবকে। যদিও কোন চ্যানেল বা সিরিয়ালের কী নাম, তা এখনও জানা যায়নি। টেলিপর্দায় সাহেবের প্রত্যাবর্তন, মানেরই অনেকের মনে প্রশ্ন, তাহলে কি ফের 'কথা'- সুস্মিতা দে-র সঙ্গেই জুটিতে ধরা দেবেন অভিনেতা? এখনও নিশ্চিত না জানা গেলেও, স্টুডিওপাড়ার গুঞ্জন, সুস্মিতা নয়,'গীতা এলএলবি' খ্যাত অভিনেত্রী হিয়া মুখোপাধ্যায়ের সঙ্গে এবার জুটি বাঁধবেন সাহেব। যদিও এই নিয়ে এখনও মুখ খোলেননি সাহেব বা হিয়া কেউই। এছাড়াও শোনা যাচ্ছে, এই ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে দেখা যাবে মানসী সেনগুপ্তকে। 

প্রসঙ্গত, 'কথা' ধারাবাহিকে প্রথমবার জুটি বেঁধেছিলেন সাহেব- সুস্মিতা। তবে প্রথম মেগাতেই তাঁদের জুটি একেবারে সুপারহিট। এমনকী, তাঁদের বিয়ের গুঞ্জনও শোনা যাচ্ছে টলিপাড়ার অন্দরে। স্টুডিওপাড়ার অন্দরের শত চর্চা থাকলেও, নিজেদের প্রেমে এখনও সিলমোহর দেননি। উল্টে গালভর্তি লাজুক হাসিতে নিজেদের 'ভাল বন্ধু' তকমাই দেন দু'জনে। ফিল্মি পার্টি হোক কিংবা অ্যাওয়াডর্স নাইট, এমনকী যে কোনও উৎসবে আজকাল একসঙ্গেই দেখা যায় তাঁদের।

আরও পড়ুন

সাহেব- সুস্মিতার প্রেম গুঞ্জন শুরু হয়, নায়িকার দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিচ্ছেদ হওয়ার পর থেকে। অনির্বাণ রায়ের সঙ্গে সুস্মিতার সম্পর্ক ছিল দীর্ঘদিনের। সোশ্যাল মিডিয়াতেও প্রায়ই দেখা যেত দু'জনের আদরমাখা নানা মুহূর্ত। শোনা যায়, একটি রিয়্যালিটি শো থেকেই তাঁদের আলাপ। এরপর বন্ধুত্ব এবং পরে তা গড়ায় প্রেমের সম্পর্কে। যৌথভাবে ফ্ল্যাটও কিনেছিলেন তাঁরা। এমনকী শীঘ্রই বিয়ে করার কথা ছিল অনির্বাণ ও সুস্মিতার। তবে হঠাৎই তাঁদের সম্পর্কে ফাটল ধরে বিচ্ছেদ হয়ে যায়। এখন দেখার কবে সম্পর্কে সিলমোহর দেন সাহেব- সুস্মিতা। 

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement