Advertisement

New Bengali Serial: এবার জুটিতে সৌম্যদীপ ও স্বস্তিকা, কোন চ্যানেলে আসছে নতুন মেগা

Bengali Serial News: শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'-র। এবার নতুন জুটিকে দেখতে পারবে ছোট পর্দার দর্শকেরা। 

সৌম্যদীপ, স্বস্তিকা (ছবি: ইনস্টাগ্রাম) সৌম্যদীপ, স্বস্তিকা (ছবি: ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 17 Feb 2026,
  • अपडेटेड 12:30 PM IST

বাংলা টেলিভিশনে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। পুরনো মেগার গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট,পাল্টাচ্ছে সম্প্রচারের সময়ও। বহুক্ষেত্রে মাত্র কয়েক মাসের মধ্যেই বন্ধ হচ্ছে সিরিয়াল। আবার শুরু হচ্ছে একগুচ্ছ নতুন ধারাবাহিক। সে তালিকায় নাম জুড়তে চলেছে জি বাংলার 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'-র। এবার নতুন জুটিকে দেখতে পারবে ছোট পর্দার দর্শকেরা। 

মেগার পর্দায় এবার ফুটে উঠবে এক একাকী মায়ের গল্প। পর্দায় প্রথমবার জুটিতে দেখা যাবে সৌম্যদীপ মুখোপাধ্যায় ও স্বস্তিকা ঘোষকে। মায়ের ভূমিকায় থাকছেন সোমা বন্দ্যোপাধ্যায়। তিন মেয়ের জন্মের পরেও ছেলের জন্ম না দিতে পারায়, অন্নপূর্ণার স্বামী তাকে ত্যাগ করেছে। নিজের অদম্য ইচ্ছে ও সাহসের জোড়ে তিন মেয়েকে একা হাতেই মানুষ করছে সে।

 

স্বস্তিকা ছাড়া অন্য এক মেয়ের চরিত্রে দেখা যাবে ইপ্সিতা মুখোপাধ্যায়কে। আরেকজন মেয়ের ভূমিকায় কে থাকছেন, তা এখনও জানা যায়নি। অন্যদিকে পর্দায় সৌম্যদীপ তাঁর মাকে খুবই ভালোবাসে। কীভাবে স্বস্তিকার সঙ্গে তাঁর সাক্ষাৎ ও পরে প্রেম বা বিয়ে হবে তা ধীরে ধীরে প্রকাশ্যে আসবে। 

 

ইতিমধ্যেই লুক টেস্ট, প্রোমো শ্যুট হবে মঙ্গলবার। সব ঠিক থাকলে খুব শীঘ্রই ধারাবাহিকের শ্যুটিং শুরু হবে। জানা যাচ্ছে, টলিপাড়ার একঝাঁক চেনা মুখ থাকবেন এই মেগাতে। তবে আর কারা রয়েছেন, তা এখনই জানা যায়নি। কবে থেকে, কোন স্লটে নতুন এই ধারাবাহিক সম্প্রচার হবে, তা এখনও জানানো প্রকাশ করা হয়নি চ্যানেলের তরফে। 

 

প্রসঙ্গত, টলিপাড়ার অত্যন্ত চেনা মুখ সৌম্যদীপ। এর আগে 'জগদ্ধাত্রী' ধারাবাহিকে শয়ম্ভু চরিত্রে সকলের মন জয় করেছেন তিনি। এই মেগা চলেছিল প্রায় সাড়ে তিন বছর। দিনের পর দিন রেটিং চার্টে বেঙ্গল টপার ছিল 'জগদ্ধাত্রী'। অন্যদিকে, 'অনুরাগের ছোঁয়া'-র দীপা চরিত্রে দর্শকের মনের কাছের ছিলেন স্বস্তিকা। এই মেগাটিও চলেছে প্রায় চার বছর। বলাই বাহুল্য দুই অভিনেতার দারুণ জনপ্রিয়তা রয়েছে। এবার দেখার, সৌম্য- স্বস্তিকার জুটির ম্যাজিক কতটা চলে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement