
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এবার বেঙ্গল টপার 'পরিণীতা' (Parineeta)-র স্কোর ৬.৩। দ্বিতীয় স্থানে রয়েছে দুটি ধারাবাহিক। 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta) ও 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak) ও এই দুই মেগা পেয়েছে ৬.০। তৃতীয় স্থানে 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৫.৯। এবার চতুর্থ স্থান দখল করেছে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)। এই ধারাবাহিকের প্রাপ্তি ৫.৭। পঞ্চমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), পেয়েছে ৫.৪।
ষষ্ঠ স্থানে থাকা 'গঙ্গা' (Ganga)-র ঝুলিতে ৫.৩। অনেকটা কমে সপ্তমে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee), পেয়েছে ৫.২। এই সপ্তাহে অষ্টম স্থান দখল করেছে 'কুসুম' (Kusum), পেয়েছে ৪.৯ রেটিং পয়েন্ট। নবমে 'লক্ষ্মীর ঝাঁপি' (Lokkhir Jhapi) পেয়েছে ৪.৭। দশম স্থান প্রাপ্তি 'কনে দেখা আলো'(Kone Dekha Alo)-র, ৪.৫ রেটিং পয়েন্ট।
| স্থান | সিরিয়ালের নাম | রেটিং (TRP) |
|---|---|---|
| প্রথম | পরিণীতা | ৬.৩ |
| দ্বিতীয় | পরশুরাম আজকের নায়ক | ৬.০ |
| দ্বিতীয় | জোয়ার ভাঁটা | ৬.০ |
| তৃতীয় | রাঙামতি তীরন্দাজ | ৫.৯ |
| চতুর্থ | তারে ধরি ধরি মনে করি | ৫.৭ |
| পঞ্চম | ও মোর দরদিয়া | ৫.৪ |
| ষষ্ঠ | গঙ্গা | ৫.৩ |
| সপ্তম | প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৫.২ |
| অষ্টম | কুসুম | ৪.৯ |
| নবম | লক্ষ্মীর ঝাঁপি | ৪.৭ |
| দশম | কনে দেখা আলো | ৪.৫ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।