
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এবার বেঙ্গল টপার দুটি ধারাবাহিক। 'পরিণীতা'(Parineeta) ও 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori)-র যৌথভাবে স্কোর ৫.৭। দ্বিতীয় স্থানে রয়েছে 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak), পেয়েছে ৫.৬। এবার তৃতীয় স্থানে 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)-র স্কোর ৫.৫। চতুর্থ 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), পেয়েছে ৫.২। পঞ্চমে রয়েছে দুটি মেগা 'কুসুম' (Kusum) ও 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৫.০।
ষষ্ঠ স্থানে 'লক্ষ্মীর ঝাঁপি' (Lokkhir Jhapi) পেয়েছে ৪.৯। সপ্তমে দুটি ধারাবাহিক 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও 'গঙ্গা' (Ganga)-র স্কোর ৪.৭। অষ্টম স্থান দখল করেছে 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.৬ রেটিং পয়েন্ট। নবমে 'মিলন হবে কতদিনে' (Milon Hobe Kotodine) +চিরসখা (Chirosakha) (প্রথম ১৫ মিনিট)/ কম্পাস (Compas), পেয়েছে ৩.৮। দশমে 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar),-র প্রাপ্তি ৩.৭।
| প্রথম | পরিণীতা | ৫.৭ |
| প্রথম | তারে ধরি ধরি মনে করি | ৫.৭ |
| দ্বিতীয় | পরশুরাম আজকের নায়ক | ৫.৬ |
| তৃতীয় | জোয়ার ভাঁটা | ৫.৫ |
| চতুর্থ | ও মোর দরদিয়া | ৫.২ |
| পঞ্চম | রাঙামতি তীরন্দাজ | ৫.০ |
| পঞ্চম | কুসুম | ৫.০ |
| ষষ্ঠ | লক্ষ্মীর ঝাঁপি | ৪.৯ |
| সপ্তম | প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৪.৭ |
| সপ্তম | গঙ্গা | ৪.৭ |
| অষ্টম | কনে দেখা আলো | ৪.৬ |
| নবম | মিলন হবে কতদিনে + চিরসখা (প্রথম ১৫ মিনিট) | ৩.৮ |
| নবম | কম্পাস | ৩.৮ |
| দশম | চিরদিনই তুমি যে আমার | ৩.৭ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।