
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এই সপ্তাহেও বেঙ্গল টপার 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori), পেয়েছে ৫.৬। শীর্ষস্থানে থাকা 'পরিণীতা'(Parineeta) এবার পেয়েছে দ্বিতীয় স্থান। এই মেগার প্রাপ্তি ৫.৪। এবার তৃতীয় স্থান দখল করেছে 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak), পেয়েছে ৫.৩। চতুর্থ 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)-র স্কোর ৫.১। পঞ্চমে 'কুসুম' (Kusum), পেয়েছে ৫.০।
ষষ্ঠ স্থানে রয়েছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও 'গঙ্গা' (Ganga)-র স্কোর ৪.৮। সপ্তমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে ৪.৭। অনেকটা নম্বর কমল 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi)-র। এবার অষ্টম স্থান দখল করে এই ধারাবাহিকের ঝুলিতে ৪.৪ নম্বর। নবমে 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.৩ রেটিং পয়েন্ট। দশমে 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র স্কোর ৪.২।
| ১ম | তারে ধরি ধরি মনে করি | ৫.৬ |
| ২য় | পরিণীতা | ৫.৪ |
| ৩য় | পরশুরাম আজকের নায়ক | ৫.৩ |
| ৪র্থ | জোয়ার ভাঁটা | ৫.১ |
| ৫ম | কুসুম | ৫.০ |
| ৬ষ্ঠ | প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা | ৪.৮ |
| ৭ম | ও মোর দরদিয়া | ৪.৭ |
| ৮ম | লক্ষ্মীর ঝাঁপি | ৪.৪ |
| ৯ম | কনে দেখা আলো | ৪.৩ |
| ১০ম | রাঙামতি তীরন্দাজ | ৪.২ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।