
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এই সপ্তাহে নিজের স্থান ফিরে পেল 'পরিণীতা'(Parineeta)। ৫.২ স্কোর করে এবার বেঙ্গল টপার এই মেগা। গত সপ্তাহের টপার 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori) এবার দ্বিতীয় স্থানে, পেয়েছে ৫.১। তৃতীয় স্থান দখল করেছে 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak), পেয়েছে ৫.০। চতুর্থ 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)-র স্কোর ৪.৯। পঞ্চমে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে ৪.৬।
ষষ্ঠ স্থানে রয়েছে তিনটি মেগা সিরিয়াল। 'কুসুম' (Kusum), 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj), প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও 'গঙ্গা' (Ganga)-র স্কোর ৪.৫। এবার সপ্তমে 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.৩ রেটিং পয়েন্ট। অষ্টম স্থান দখল করে 'সংসারের সংকীর্তন' (Sangsarer Sangkirtan), 'প্রতিজ্ঞা' (Pratigya)-এই দুই ধারাবাহিকের ঝুলিতে ৪.১ নম্বর। নবমে রয়েছে দুটি মেগা। 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi) ও 'কমলা নিবাস' (Kamala Nibas) পেয়েছে ৩.৬ নম্বর। দশমে 'সংসারের সংকীর্তন' ও 'শুধু তোমারি জন্য' (Sudhu Tomari Jonno)-র ঝুলিতে ২.৮।
| স্থান | ধারাবাহিকের নাম | রেটিং |
|---|---|---|
| প্রথম | পরিণীতা | ৫.২ |
| দ্বিতীয় | তারে ধরি ধরি মনে করি | ৫.১ |
| তৃতীয় | পরশুরাম আজকের নায়ক | ৫.০ |
| চতুর্থ | জোয়ার ভাঁটা | ৪.৯ |
| পঞ্চম | ও মোর দরদিয়া | ৪.৬ |
| ষষ্ঠ | কুসুম / রাঙামতি তীরন্দাজ / প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা | ৪.৫ |
| সপ্তম | কনে দেখা আলো | ৪.৩ |
| অষ্টম | সংসারের সংকীর্তন + প্রতিজ্ঞা | ৪.১ |
| নবম | লক্ষ্মীর ঝাঁপি / কমলা নিবাস | ৩.৬ |
| দশম | সংসারের সংকীর্তন + শুধু তোমারি জন্য | ২.৮ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।