Advertisement

TRP -Bangla Serial: তলানিতে টিআরপি! এবার রেটিং চার্টে সেরা দশে কারা, বেঙ্গল টপার কে?

Bengali Serial BARC 2026 Week 18th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

বাংলা সিরিয়ালের রেটিং বাংলা সিরিয়ালের রেটিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 14 May 2026,
  • अपडेटेड 2:06 PM IST

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। জি বাংলায় একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এই সপ্তাহে বেঙ্গল টপার একই সঙ্গে তিনটি মেগা। 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori) এবং 'পরশুরাম আজকের নায়ক' (Parashuram Ajker Nayak)+ 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি' (Professor Bidya Banerjee) রয়েছে শীর্ষস্থানে। এই তিন মেগার স্কোর ৪.৭। দ্বিতীয় স্থান দখল করেছে 'পরিণীতা' (Parineeta), পেয়েছে ৪.৬। এবার তৃতীয় 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)  পেয়েছে ৪.৪। চতুর্থ স্থানে 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'+ 'গঙ্গা'(Ganga)-র স্কোর ৪.৩। চমক দিয়ে পঞ্চমে উঠে এল 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.২ রেটিং পয়েন্ট।

ষষ্ঠ স্থানে 'কুসুম' (Kusum)-র ঝুলিতে ৪.১ নম্বর। 'প্রতিজ্ঞা'(Pratigya)+ 'সংসারের সংকীর্তন' (Sangsarer Sangkirtan) রয়েছে সপ্তম স্থানে, পেয়েছে ৩.৮ নম্বর। অষ্টম স্থান দখল করেছে দুটি মেগা সিরিয়াল। 'কমলা নিবাস'(Kamala Nibas) ও 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi) পেয়েছে ৩.৪। নবমে রয়েছে 'শুধু তোমারই জন্য' (Sudhu Tomari Jonyo) + 'রাঙামতি তীরন্দাজ' (Rangamati Tirandaj), পেয়েছে ২.৫ এবং দশমে 'কম্পাস' (Compass) + 'লক্ষ্মী ঝাঁপি' (Lokkhir Jhapi)-র স্কোর ২.২।      

সেরা ১০ বাংলা সিরিয়াল - টিআরপি তালিকা

স্থান সিরিয়ালের নাম রেটিং (TRP)
প্রথম তারে ধরি ধরি মনে করি ৪.৭
প্রথম পরশুরাম আজকের নায়ক + প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৪.৭
দ্বিতীয় পরিণীতা ৪.৬
তৃতীয় জোয়ার ভাঁটা ৪.৪
চতুর্থ ও মোর দরদিয়া ৪.৩
চতুর্থ প্রফেসর বিদ্যা ব্যানার্জি + গঙ্গা ৪.৩
পঞ্চম কনে দেখা আলো ৪.২
ষষ্ঠ কুসুম ৪.১
সপ্তম প্রতিজ্ঞা + সংসারের সংকীর্তন ৩.৮
অষ্টম কমলা নিবাস ৩.৪
অষ্টম লক্ষ্মীর ঝাঁপি ৩.৪
নবম শুধু তোমারই জন্য + রাঙামতি তীরন্দাজ ২.৫
দশম কম্পাস + লক্ষ্মী ঝাঁপি ২.২

 

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement