
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। জি বাংলায় একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এই সপ্তাহে বেঙ্গল টপার একই সঙ্গে দুটি মেগা। 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak) ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) রয়েছে শীর্ষস্থানে। ঝুলিতে রয়েছে ৪.৯ পয়েন্ট। দ্বিতীয় স্থান দখল করেছে 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori)। এই মেগার স্কোর ৪.৮। তৃতীয় 'পরিণীতা'(Parineeta), পেয়েছে ৪.৭। চতুর্থ স্থানে 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta) পেয়েছে ৪.৩। পঞ্চমে 'কুসুম'(Kusum), 'ঘূর্ণি' (Ghurni), 'পরশুরাম আজকের নায়ক' (১৫ মিনিট) এবং 'গঙ্গা'(Ganga)-র স্কোর ৪.২।
ষষ্ঠ স্থানে 'প্রতিজ্ঞা'(Pratigya), 'সংসারের সংকীর্তন' (Sangsarer Sangkirtan), 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), ১ ঘণ্টা, -র স্কোর ৪.০। সপ্তম স্থান প্রাপ্তি হয়েছে 'লক্ষ্মীর ঝাঁপি'(Lokkhir Jhapi), 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya), 'কমলা নিবাস'(Kamala Nibas)-র ঝুলিতে ৩.৩ রেটিং পয়েন্ট। অষ্টম স্থান দখল করেছে দুটি মেগা সিরিয়াল। 'শুধু তোমারই জন্য' (Sudhu Tomari Jonyo) + 'রাঙামতি তীরন্দাজ' (Rangamati Tirandaj), ১৫ মিনিট-র স্কোর ২.৬। নবমে 'সাত পাকে বাঁধা'(Saat Paake Bandha)-র স্কোর ২.২ এবং দশমে 'কম্পাস' (Compass) + 'লক্ষ্মী ঝাঁপি' (Lokkhir Jhapi) পেয়েছে ২.০।
| স্থান (Rank) | সিরিয়ালের নাম (Serial Name) | টিআরপি রেটিং (TRP Rate) |
|---|---|---|
| প্রথম | পরশুরাম আজকের নায়ক | ৪.৯ |
| প্রথম | প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৪.৭ |
| দ্বিতীয় | তারে ধরি ধরি মনে করি | ৪.৮ |
| তৃতীয় | পরিণীতা | ৪.৭ |
| চতুর্থ | জোয়ার ভাঁটা | ৪.৩ |
| পঞ্চম | কুসুম | ৪.২ |
| পঞ্চম | ঘূর্ণি | ৪.২ |
| পঞ্চম | পরশুরাম আজকের নায়ক | ৪.২ |
| পঞ্চম | গঙ্গা | ৪.২ |
| ষষ্ঠ | প্রতিজ্ঞা | ৪.০ |
| ষষ্ঠ | সংসারের সংকীর্তন | ৪.০ |
| ষষ্ঠ | কনে দেখা আলো | ৪.০ |
| সপ্তম | লক্ষ্মীর ঝাঁপি | ৩.৩ |
| সপ্তম | ও মোর দরদিয়া | ৩.৩ |
| সপ্তম | কমলা নিবাস | ৩.৩ |
| অষ্টম | শুধু তোমারই জন্য | ২.৬ |
| অষ্টম | রাঙামতি তীরন্দাজ | ২.৬ |
| নবম | সাত পাকে বাঁধা | ২.২ |
| দশম | কম্পাস | ২.০ |
| দশম | লক্ষ্মী ঝাঁপি | ২.০ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।