
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। বড় রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। জি বাংলায় একাধিক মেগা-র সম্প্রচার হচ্ছে ৪৫ মিনিট। ফলে স্টার জলসার কিছু ধারাবাহিকের রেটিং এসছে অন্য মেগার সঙ্গে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনো সব মেগা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
চমক দিয়ে এবার বেঙ্গল টপার দুটি মেগা। শীর্ষস্থানে 'তারে ধরি ধরি মনে করি'(Tare Dhori Dhori Money Kori) ও 'পরিণীতা'(Parineeta), পেয়েছে ৫.৩। দ্বিতীয় স্থানেও দুটি ধারাবাহিক। 'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)+ 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee)-র ঝুলিতে ৫.১। টপার থেকে নেমে এবার তৃতীয় 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)-র স্কোর ৫.০ রেটিং পয়েন্ট। চতুর্থ 'অন্নপূর্ণার লক্ষ্মীরা' (Annapurnar Lokkira) পেয়েছে ৪.৯ নম্বর। পঞ্চমে 'গঙ্গা'(Ganga)+ প্রফেসর বিদ্যা ব্যানার্জি, পেয়েছে ৪.৭।
'সংসারের সংকীর্তন' (Sangsarer Sangkirtan)+ 'প্রতিজ্ঞা' (Pratigya)+ 'গঙ্গা' দখল করেছে ষষ্ঠ স্থান, পেয়েছে ৪.৫। সপ্তমে 'ঘূর্ণি'(Ghurni)+ 'পরশুরাম আজকের নায়ক'-র ঝুলিতে ৪.২ নম্বর। অষ্টম স্থানে রয়েছে 'কনে দেখা আলো' (Kone Dekha Alo),'ও মোর দরদিয়া'(O Mor Dorodiya)+ 'কুমকুম' (Kumkum), পেয়েছে ৩.৯ নম্বর। নবমে 'কমলা নিবাস'(Kamala Nibas)। এই মেগার ঝুলিতে ৩.৮ রেটিং পয়েন্ট। দশম স্থান দখল করেছে 'বাবলি সুন্দরী' (Babli Sundori) + 'লক্ষ্মীর ঝাঁপি' (Lokkhir Jhapi), পেয়েছে ৩.০ নম্বর।
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
| স্থান (Rank) | সিরিয়ালের নাম (Serial Name) | টিআরপি রেটিং (TRP Rating) |
|---|---|---|
| প্রথম | তারে ধরি ধরি মনে করি, পরিণীতা | ৫.৩ |
| দ্বিতীয় | পরশুরাম আজকের নায়ক + প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৫.২ |
| তৃতীয় | জোয়ার ভাঁটা | ৫.০ |
| চতুর্থ | অন্নপূর্ণার লক্ষ্মীরা | ৪.৯ |
| পঞ্চম | গঙ্গা + প্রফেসর বিদ্যা ব্যানার্জি | ৪.৭ |
| ষষ্ঠ | সংসারের সংকীর্তন + প্রতিজ্ঞা + গঙ্গা | ৪.৫ |
| সপ্তম | ঘূর্ণি + পরশুরাম আজকের নায়ক | ৪.২ |
| অষ্টম | কনে দেখা আলো, ও মোর দরদিয়া + কুমকুম | ৩.৯ |
| নবম | কমলা নিবাস | ৩.৮ |
| দশম | বাবলি সুন্দরী + লক্ষ্মীর ঝাঁপি | ৩.০ |
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।