Advertisement

TRP -Bangla Serial: রেটিং চার্টে বড় ধামাকা! সেরা দশে ১৫ মেগা, বেঙ্গল টপার কে?

Bengali Serial BARC 2026 Week 4th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

বাংলা সিরিয়ালের রেটিং চার্ট বাংলা সিরিয়ালের রেটিং চার্ট
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Feb 2026,
  • अपडेटेड 1:23 PM IST

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। তবে কখনও কখনও সেই জায়গায় শুক্রবার সামনে আসে রেটিং চার্ট। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

এই সপ্তাহে বেঙ্গল টপার দুটি ধারাবাহিক। 'পরশুরাম আজকের নায়ক' (Parashuram Ajker Nayak) ও 'পরিণীতা' (Parineeta) এবার একসঙ্গে বেঙ্গল টপার। দুই মেগার স্কোর ৬.৬। দ্বিতীয় স্থানেও র‍য়েছে দুটি মেগা। 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee) ও 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৬.২ নম্বর। তৃতীয় স্থানে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)-র প্রাপ্তি ৬.০। চতুর্থ 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে, ৫.৯। পঞ্চম স্থান দখল করেছে 'জোয়ার ভাঁটা '(Joyar Bhanta), পেয়েছে ৫.৮।

এবার ষষ্ঠ স্থান পেয়েছে  দুটি মেগা। 'আমাদের দাদামণি'(Amader Dadamoni) ও 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)- প্রাপ্তি ৫.৬ রেটিং পয়েন্ট। সপ্তমে 'বেশ করেছি প্রেম করেছি' (Besh Korechi Prem Korechi), পেয়েছে ৫.৩। অষ্টম স্থান প্রাপ্তি হয়েছে দুটি ধারাবাহিকের। 'লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi) ও 'চিরসখা'(Chirosokha) -র ঝুলিতে ৫.১ নম্বর। নবমে 'তুই আমার হিরো' (Tui Amar Hero), 'কুসুম' (Kusum)-র স্কোর ৫.০। দশমে 'কনে দেখা আলো' (Koney Dekha Alo)-র স্কোর ৪.৮। 

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)   

* প্রথম - পরশুরাম আজকের নায়ক (৬.৬)

Advertisement

* প্রথম - পরিণীতা (৬.৬) 

* দ্বিতীয় - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৬.২)

* দ্বিতীয় - রাঙামতি তীরন্দাজ (৬.২) 

* তৃতীয় - তারে ধরি ধরি মনে করি (৬.০) 

* চতুর্থ - ও মোর দরদিয়া (৫.৯) 

* পঞ্চম - জোয়ার ভাঁটা (৫.৮)

* ষষ্ঠ - আমাদের দাদামণি (৫.৬)

* ষষ্ঠ - চিরদিনই তুমি যে আমার (৫.৬)

* সপ্তম - বেশ করেছি প্রেম করেছি (৫.০)

* অষ্টম- চিরসখা (৫.১)

* অষ্টম- লক্ষ্মীর ঝাঁপি (৫.১)  

* নবম- তুই আমার হিরো (৫.০)  

* নবম- কুসুম (৫.০)

* দশম- কনে দেখা আলো (৪.৮) 

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  

 

Read more!
Advertisement
Advertisement