
Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)। সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। তবে কখনও কখনও গুরুবারের জায়গায়, শুক্রবার রেটিং চার্ট সামনে এসে। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল।
এই সপ্তাহেও বেঙ্গল টপার 'পরিণীতা '(Parineeta)। এই মেগার স্কোর ৬.২। দ্বিতীয় 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৬.১। তৃতীয় স্থানে রয়েছে দুটি মেগা।'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak) ও 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta)-র স্কোর ৬.০। চতুর্থ 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) পেয়েছে, ৫.৭। পঞ্চমে 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee), পেয়েছে ৫.৫।
ষষ্ঠ স্থান পেয়েছে লক্ষ্মী ঝাঁপি'(Lokkhir Jhapi)। এই মেগার ঝুলিতে ৫.৪। সপ্তমে 'আমাদের দাদামণি' (Amader Dadamoni)-র প্রাপ্তি ৫.৩ রেটিং পয়েন্ট। অষ্টম স্থান দখল করেছে 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori), এই মেগার স্কোর ৫.১। নবমে 'কনে দেখা আলো' (Kone Dekha Alo), পেয়েছে ৪.৯। এবার দশম স্থান পেল তিনটি ধারাবাহিক। 'চিরসখা'(Chirosokha), 'বেশ করেছি প্রেম করেছি' (Besh Korechi Prem Korechi) ও 'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)-র ঝুলিতে ৪.৬ রেটিং পয়েন্ট।
প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)
* প্রথম - পরিণীতা (৬.২)
* দ্বিতীয় - রাঙামতি তীরন্দাজ (৬.১)
* তৃতীয় - পরশুরাম আজকের নায়ক (৬.০)
* তৃতীয় - জোয়ার ভাঁটা (৬.০)
* চতুর্থ - ও মোর দরদিয়া (৫.৭)
* পঞ্চম - প্রফেসর বিদ্যা ব্যানার্জি (৫.৫)
* ষষ্ঠ - লক্ষ্মীর ঝাঁপি (৫.৪)
* সপ্তম - আমাদের দাদামণি (৫.৩)
* অষ্টম- তারে ধরি ধরি মনে করি (৫.১)
* নবম- কনে দেখা আলো (৪.৯)
* দশম- চিরসখা (৪.৬)
* দশম- বেশ করেছি প্রেম করেছি (৪.৬)
* দশম- চিরদিনই তুমি যে আমার (৪.৬)
দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।