Advertisement

TRP -Bangla Serial: রেটিং চার্টে হাড্ডাহাড্ডি টক্কর এই সপ্তাহে! বেঙ্গল টপার কে, প্রথম দশে কোন কোন মেগা?

Bengali Serial BARC 2026 Week 9th TRP List: একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি। সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার। রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলোনায়। 

বাংলা সিরিয়ালের রেটিং বাংলা সিরিয়ালের রেটিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 3:49 PM IST

Bengali Serial BARC TRP List: ছোট পর্দার কোন ধারাবাহিক বা শো কেমন স্কোর করেছে , তা জানার উপায় এই টিআরপি (TRP)।  সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার প্রকাশ্যে আসে বাংলা টেলিভিশনের আগের সপ্তাহের মার্কসিট। তবে কখনও কখনও গুরুবারের জায়গায়, শুক্রবার রেটিং চার্ট সামনে এসে। বিরাট রদবদল হয়েছে এবারের রেটিং চার্টে। নতুনদের ভিড়ে নিজেদের স্থান কতটা ধরে রাখতে পারছে পুরনোরা? জানুন এবারের কোন মেগা কেমন স্কোর করল। 

ফের বেঙ্গল টপার 'পরিণীতা'(Parineeta)। এই মেগার স্কোর ৬.২। এবার দ্বিতীয় স্থানে রয়েছে দুটি মেগা। 'জোয়ার ভাঁটা'(Joyar Bhanta) ও'পরশুরাম আজকের নায়ক'(Parashuram Ajker Nayak)-র প্রাপ্তি ৫.৮। তৃতীয় স্থানে তঠে এল 'তারে ধরি ধরি মনে করি' (Tare Dhori Dhori Money Kori)। এই ধারাবাহিকের প্রাপ্তি ৫.০। চতুর্থ 'রাঙামতি তীরন্দাজ'(Rangamati Tirandaj)-র ঝুলিতে ৫.৫। পঞ্চমে দুটি মেগা। 'ও মোর দরদিয়া' (O Mor Dorodiya) ও 'প্রফেসর বিদ্যা ব্যানার্জি'(Professor Bidya Banerjee), পেয়েছে ৫.৩।   

এবার ষষ্ঠ স্থান পেয়েছে নতুন ধারাবাহিক 'গঙ্গা' (Ganga), পেয়েছে ৫.২। সপ্তমে 'কুসুম' (Kusum)-র ঝুলিতে ৫.০। অষ্টম স্থান দখল করেছে 'লক্ষ্মীর ঝাঁপি' (Lokkhir Jhapi)। এই ধারাবাহিকের স্কোর ৪.৯। নবমে রয়েছে দুটি মেগা। 'আমাদের দাদামণি' (Amader Dadamoni) ও 'কনে দেখা আলো'(Kone Dekha Alo), পেয়েছে ৪.৫।  দশম স্থান দখল করেছে  'চিরদিনই তুমি যে আমার' (Chirodini Tumi Je Amar)-র, পেয়েছে ৪.৩।   

প্রথম দশে কোন মেগা (Top 10 Bangla Serials in TRP)  

 

প্রথম পরিণীতা ৬.২
দ্বিতীয় জোয়ার ভাঁটা ৫.৮
দ্বিতীয় পরশুরাম আজকের নায়ক ৫.৮
তৃতীয় তারে ধরি ধরি মনে করি ৫.৭
চতুর্থ রাঙামতি তীরন্দাজ ৫.৫
পঞ্চম ও মোর দরদিয়া ৫.৩
পঞ্চম প্রফেসর বিদ্যা ব্যানার্জি ৫.৩
ষষ্ঠ গঙ্গা ৫.২
সপ্তম কুসুম ৫.০
অষ্টম লক্ষ্মীর ঝাঁপি ৪.৯
নবম আমাদের দাদামণি ৪.৫
নবম কনে দেখা আলো ৪.৫
দশম চিরদিনই তুমি যে আমার ৪.৩

দর্শকদের মনোরঞ্জনের জন্য, প্রতিটা গল্পে আসছে নতুন নতুন ট্যুইস্ট। পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময়। আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক। অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা। এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে, টিআরপি -র লড়াইয়ে কে এগিয়ে থাকে,তা সময়ই বলবে।  


 

Advertisement
Read more!
Advertisement
Advertisement