Advertisement

Sahitya Aaj Tak 2026: উত্‍পল দত্তের পাওয়া সবচেয়ে বড় পুরস্কার ছিল জুতো, কেন? কুমার বিশ্বাস জানালেন...

Sahitya Aaj Tak 2026-এর মঞ্চে রাম এবং রামায়ণ প্রসঙ্গে বলতে গিয়ে বাঙালি অভিনেতা উৎপল দত্তের একটি পুরনো কাহিনি তুলে ধরলেন লেখক ও বক্তা কুমার বিশ্বাস। সেই গল্পের সূত্র ধরেই ভগবান রামের মানবজীবনের অভিনয়ের ব্যাখ্যা দেন তিনি।

 Sahitya Aaj Tak-এ উঠে এ উৎপল দত্তের প্রসঙ্গ, ঠিক কী বললেন লেখক, বক্তা কুমার বিশ্বাস? Sahitya Aaj Tak-এ উঠে এ উৎপল দত্তের প্রসঙ্গ, ঠিক কী বললেন লেখক, বক্তা কুমার বিশ্বাস?
Aajtak Bangla
  • দিল্লি,
  • 27 Nov 2026,
  • अपडेटेड 5:04 PM IST
  • শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে সাহিত্য, সঙ্গীত, সিনেমা ও শিল্পকলার বিরাট মেলবন্ধন।
  • দিল্লিতে বসেছে Sahitya Aaj Tak 2026-এর আসর।
  • কুমার বিশ্বাসের কথায় এদিন উঠে আসে বাংলার জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেতা উৎপল দত্তের প্রসঙ্গ।

শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে সাহিত্য, সঙ্গীত, সিনেমা ও শিল্পকলার বিরাট মেলবন্ধন। দিল্লিতে বসেছে Sahitya Aaj Tak 2026-এর আসর। শুক্রবার থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিন যে যে বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এই আসরকে মাতিয়ে দিয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন লেখক ও সুবক্তা কুমার বিশ্বাস। তিনি এদিন  ‘আপনে আপনে রাম’ শীর্ষক আলোচনায় রামায়ণ এবং ভগবান রামের নানা দিক নিয়ে আলোচনা করেন।

কুমার বিশ্বাসের কথায় এদিন উঠে আসে বাংলার জনপ্রিয় ও বিশিষ্ট অভিনেতা উৎপল দত্তের প্রসঙ্গ। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, "আজকাল দেশে অনেকে প্রশ্ন করেন, রাম যদি ভগবানই হবেন তাহলে তিনি কেন মায়া মরীচের পিছনে ছুটে গিয়েছিলেন? কেন তিনি এই ছল বুঝতে পারেননি।?" কুমার বিশ্বাস নিজেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তুলে আনেন অভিনেতা উৎপল দত্তের কথা।

তিনি বলেন, "বাংলার এক জনপ্রিয় অভিনেতা উৎপল দত্ত নিজের একটি সাক্ষাৎকার দিতে গিয়ে বলেছিলেন, তাঁর পাওয়া সবচেয়ে মূল্যবান উপহার হল একটি জুতো! সকলে অবাক হয়ে গিয়েছিলেন 'জুতো?' জুতো কীভাবে সবচেয়ে মূল্যবান পুরস্কার হতে পারে? এপ্রসঙ্গে উৎপল দত্ত একটি গল্প বলেন। তিনি যখন ছোট ছিলেন, স্কুলে পড়তেন, তখন একটি স্থানীয় নাটকে খলনায়ক জমিদারের চরিত্রে অভিনয় করেছিলেন। গল্পে ছিল সেই জমিদার তাঁর এক প্রজাকে কিছু টাকা ধার দেন। কিন্তু সেই প্রজা ধার শোধ দিতে না পারায়, সেই জমিদার গিয়ে প্রজাটির নববিবাহিত বধূকে তুলে নিয়ে যেতে চেষ্টা করেন। আর ওই নাটক দেখতে হাজির ছিলেন, সেখানকার এক জ্ঞানী ব্যক্তি। তিনি অভিনয়ে এতটাই মুগ্ধ হন যে, উৎপল দত্তকে জুতো মারতে চেষ্টা করেন। পরে সকলে হেসে উঠতেই তিনি অপ্রস্তুত হয়ে পড়েন। কিন্তু উৎপল দত্ত বলেন, 'আমি আপনার মতো জ্ঞানী ব্যক্তিকে অভিনয়ে মোহিত করেছি। ভুলিয়ে দিয়েছি আমি আসলে কে। এটাই আমার অভিনয়ের সার্থকতা। এরপর ওই জুতোটি তিনি নিয়ে নেন।'"

Advertisement

উৎপল দত্তের এই কাহিনী বলে কুমার বিশ্বাস টেনে আনেন রামের প্রসঙ্গ। তিনি বলেন, "রাম নিজেও তখন পৃথিবীতে একজন মানুষের রূপেই অভিনয় করছিলেন। আশেপাশের সব লোক তাঁকে মানুষের অভিনয়েই দেখেছেন। রাম নিজেও ভুলে গিয়েছিলেন আসলে তিনি কে? কারণ তিনি অভিনয় করতে করতেই মোহিত হয়েছেন।"

 

Read more!
Advertisement
Advertisement