Advertisement

Dev Deshu7 Shooting: 'ব্যান কালচার'-র বিরুদ্ধে লড়ে অনির্বাণকে নিয়ে শুরু 'দেশু৭'-র শ্যুটিং, ছবির কাজে মন দিলেন দেব

Dev Movie Shooting: এবার পুরো দস্তুর ছবির কাজে ফিরেছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। শুরু হয়েছে দেব- শুভশ্রীর পুজোর ছবি 'দেশু৭'-র শ্যুটিং। সোশ্যাল পেজে নিজেই ছবি শেয়ার করে সেই কথা জানান দিয়েছেন দেব। 

শুরু 'দেশু৭'--র শ্যুটিং শুরু 'দেশু৭'--র শ্যুটিং
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 15 May 2026,
  • अपडेटेड 6:08 PM IST

নির্বাচনী প্রচার, ব্যান কালচারের বিরুদ্ধে প্রতিবাদ ইত্যাদি নানা জিনিস নিয়ে গত কয়েকদিন ধরে তুমুল ব্যস্ত ছিলেন দেব। মাঝে সুযোগ ফেলেই চিত্রনাট্য, লুক সেট এই সব চলছিল। তবে এবার পুরো দস্তুর ছবির কাজে ফিরেছেন অভিনেতা- প্রযোজক তথা সাংসদ। শুরু হয়েছে দেব- শুভশ্রীর পুজোর ছবি 'দেশু৭'-র শ্যুটিং। সোশ্যাল পেজে নিজেই ছবি শেয়ার করে সেই কথা জানান দিয়েছেন দেব। 

কথা মতো ক্যামেরার সামনে রয়েছেন অনির্বাণ ভট্টাচার্য। তাঁকে নির্দেশনা দিচ্ছেন দেব। সঙ্গে রয়েছেন কলাকুশলীরা। ফেসবুক, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করে লিখেছেন, 'শ্যুটিং মোড অন', যার বাংলা তর্জমা করলে হয় শ্যুটিং শুরু। হ্যাশট্যাগে রয়েছে 'দেশু৭'। এই ছবিটি সামনে আসতেই দারুণ উৎসাহিত দেবের অনুগামীরা। সকলেই অপেক্ষা রয়েছে কবে ছবির গল্প বা আরও তথ্য সামনে আসবে। 

 

বড় পর্দায় ফিরছে দেব- শুভশ্রী জুটি। দেবের জীবনের ৫১ তম ছবি এবং জুটির সপ্তম ছবি আসছে এবছরের দুর্গাপুজোয়। এই ছবিতে থাকবে দু'জনের ভরপুর রোম্যান্স, অ্যাকশন ও রহস্য। নির্মাতাদের দাবি, এই রসায়ন সকলের মনে থেকে যাবে। এই ছবির মাধ্যমেই ডেবিউ হবে পরিচালক দেবের। অর্থাৎ অভিনয়, প্রযোজনার পাশাপাশি 'দেশু৭'-র পরিচালনা ও চিত্রনাট্য লেখার গুরু দায়িত্ব পালন করবেন দেব নিজেই। ১৬ অক্টোবর, দুর্গাপুজোর ষষ্ঠীর দিন মুক্তি পাবে 'দেশু৭' (এখনও নাম নিয়ে কাজ চলছে)। দেব- শুভশ্রী ছাড়াও এই ছবি নিয়ে সকলের বাড়তি আগ্রহ- কৌতূহল রয়েছে অনির্বাণকে নিয়ে।   

প্রথমবার, ছবি মুক্তির ৯ মাস আগে থেকে শুরু হয় অগ্রিম টিকিট বুকিং। গত ১৯ জানুয়ারি থেকে 'দেশু৭'-র ফার্স্ট ডে ফার্স্ট শো, অর্থাৎ ১৬ অক্টোবর সকাল ৭.৩০ মিনিটের শো বুকিং করা যাচ্ছে। এই স্পেশাল গোল্ড টিকিটে রয়েছে দেব ও শুভশ্রীর অটোগ্রাফ। প্রথম ২০০০ টিকিটের প্রতিটা টিকিটে দর্শকের অনন্য অভিজ্ঞতা হবে বলে প্রতিশ্রুতি দেন দেব। তিনি আরও বলেন, ফার্স্ট ডে ফার্স্ট শো একটা বড় ইভেন্টে পরিণত হবে। বুক মাই শো অ্যাপের মাধ্যমে এই টিকিট কাটা যাচ্ছে এবং ২৭- ২৮ তারিখ নাগাদ সকলে হাতে পাবেন। দেবের ঘোষণার পরে, ঝড়ের গতিতে শো হাউজফুল হয়। আর এর পর থেকেই বিরাট হৈচৈ টলিপাড়ায়।
         
প্রসঙ্গত, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত 'চ্যালেঞ্জ' ছবিতে প্রথমবার জুটিতে দেখা যায় দেব- শুভশ্রীকে। এই ছবি দারুণ সফল হয়। সেসময় থেকেই প্রথমে বন্ধুত্ব ও পরে তা পরিণত হয়  গভীর সম্পর্কে। ইন্ডাস্ট্রিতে এরপর একের পর এক ছবিতে তাঁরা অভিনয় করেন জুটি বেঁধেই।  'পরাণ যায় জ্বলিয়া রে', 'রোমিও', ' খোকাবাবু'-র মতো বাণিজ্যিক ছবিগুলি বিপুল লক্ষ্মীলাভ করে। 'ধূমকেতু'-ও বক্স অফিয়ে সফল। এখন দেখার, ফের পর্দায় 'দেশু' জুটির ম্যাজিক কতটা চলে।  

Advertisement


 

Read more!
Advertisement
Advertisement