Advertisement

Eken Babu New Film: এবার কেরালায় রহস্যের জট খুলবেন একেন বাবু! পুজোয় বক্স অফিসে জোর টক্করের ইঙ্গিত

Eken New Bangla Movie: ওটিটি হোক বা বড় পর্দা, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেবারে সুপারহিট। নববর্ষ থেকে হইচই-তে স্ট্রিমিং হচ্ছে 'একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও'। দর্শকদের জন্য রয়েছে সুখবর। ফের আসছে তাদের প্রিয় গোয়েন্দা চরিত্র, একেন বাবুর নতুন ছবি।  

একেন বাবু- অনির্বাণ চক্রবর্তীএকেন বাবু- অনির্বাণ চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 25 Apr 2026,
  • अपडेटेड 7:09 PM IST

গত কয়েক বছর ধরে ব্যোমকেশ, ফেলুদা, মিতিন মাসির পাশাপাশি আরও এক গোয়েন্দা বাঙালির মনে যথেষ্ট জায়গা করে নিয়েছে। তিনি হলেন একেন্দ্র সেন ওরফে একেন বাবু। এই চরিত্র অবলম্বনে তৈরি হয়েছে একাধিক ওয়েব সিরিজ। ওটিটি হোক বা বড় পর্দা, অভিনেতা অনির্বাণ চক্রবর্তী একেবারে সুপারহিট। নববর্ষ থেকে হইচই-তে স্ট্রিমিং হচ্ছে 'একেন বাবু: পুরুলিয়ায় পাকড়াও'। দর্শকদের জন্য রয়েছে সুখবর। ফের আসছে তাদের প্রিয় গোয়েন্দা চরিত্র, একেন বাবুর নতুন ছবি।  

ফিরছেন একেন বাবু

একেন বাবু ফ্রাঞ্চাইজির নতুন এই ছবি পরিচালনার দায়িত্বে থাকবেন জয়দীপ মুখোপাধ্যায়। দুঁদে গোয়েন্দা একেন বাবু,তার দুই সঙ্গী বাপ্পাদিত্য ও প্রমোথকে নিয়ে রহস্য সমাধান করবে। বাপ্পাদিত্য ও প্রমোথ চরিত্রে এবারও অভিনয় করবেন সুহত্র মুখোপাধ্যায়  ও সোমক ঘোষ। এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে টলিপাড়ার অন্যান্য চেনা মুখদের। প্রযোজনা সংস্থা এসভিএফ কিংবা অভিনেতাদের তরফে এখনও কোনও আনুষ্ঠানিক বিবৃতি না মিললেও, ইঙ্গিত মিলেছে একেনের শেষ সিরিজে। 

দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র

এবছর পুজোয় আসছে 'দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র'। অর্থাৎ, একেন বাবু এবার রহস্যের সমাধান করবেন বাংলার বাইরে, দক্ষিণ ভারতের কেরালায়। 'একেন বাবু:পুরুলিয়ায় পাকড়াও' সিরিজে দেখা যায়, মাঝে মধ্যেই দক্ষিণ ভারতীয় এক ব্যক্তি একেন বাবুকে ফোন করছে। ভাষা বুঝতে না পেরে রেগে ফোন কেটে দেয় সে। তবে শেষ দৃশ্যে দেখা গেছে, একদল দক্ষিণ ভারতীয় ব্যক্তি অপহরণ করে নিয়ে যাচ্ছে একেন বাবুকে। এরপরই ট্যুইস্ট! শার্ট -প্যান্ট ছেড়ে একেন বাবু একেবারে নতুন চেহারায়- কেরালার ট্রাডিশনাল পোশাক- সাদা ধুতি ও সাদা শার্টে। চোখে রয়েছে কালো সানগ্লাস। মুখে দক্ষিণ ভারতীয় ভাষা।  এরপরই তিনি জানান, 'এবার যাচ্ছি কেরালায়। আসছি পুজোয়, বড় পর্দায়।'।  

পুজোয় জোর টক্কর   

বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এসে গেছে। প্যান্ডেল হপিং, খাওয়াদাওয়া, আড্ডা সহ নানা প্ল্যানের মধ্যে পুজোয় ছবি মুক্তি গত কয়েক বছরের একটা চল। ট্রেন্ড অনুযায়ী ফেস্টিভ মুডে বাঙালিকে হলমুখী করতে ভিড়ে সামিল হন একাধিক নির্মাতা ও প্রযোজনা সংস্থাগুলি। এবারও উৎসবের মরসুমে মুক্তি পাচ্ছে একগুচ্ছ ছবি। বলাই বাহুল্য, এবার পুজোয় জোর টক্কর হবে বক্স অফিসে। একেন লড়বে, উইন্ডোজের 'বহুরূপী দ্য গোল্ডেন ডাকু' ও দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চারর্সের 'দেশু ৭'-র সঙ্গে।

Advertisement

      

Read more!
Advertisement
Advertisement