Advertisement

Priyanka Sarkar On Rahul Banerjee: 'আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি...,' রাহুলের মৃত্যুর ১ মাস পার, মনের কথা উজার করলেন প্রিয়াঙ্কা

Priyanka Sarkar: অভিনেতার এই আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি এখনও কেউ। এখনও রয়েছে নানা ধোঁয়াশা। ইন্ডাস্ট্রির প্রায় সকলেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এমনকি, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন প্রায় সকলেই।

রাহুল- প্রিয়াঙ্কা (ছবি ইনস্টাগ্রাম)রাহুল- প্রিয়াঙ্কা (ছবি ইনস্টাগ্রাম)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 30 Apr 2026,
  • अपडेटेड 11:22 AM IST

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণের পরে এক মাস কেটে গেছে। অভিনেতার এই আকস্মিক মৃত্যু এখনও মেনে নিতে পারেননি এখনও কেউ। এখনও রয়েছে নানা ধোঁয়াশা। ইন্ডাস্ট্রির প্রায় সকলেই তুলছেন নিরাপত্তা নিয়ে প্রশ্ন। এমনকি, এই ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি করছেন প্রায় সকলেই। প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরাম ও প্রিয়াঙ্কা সরকার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। স্বাভাবিকভাবেই এখনও শোকস্তব্ধ রাহুলের পরিবার। স্বামী তথা বেস্ট ফ্রেন্ডকে হারানোর যন্ত্রণায় এখনও কাতর প্রিয়াঙ্কা। তবু মন শক্ত করে, এই দুর্ঘটনার দিন দশেকের মধ্যে কাজে ফিরেছেন। 

রাহুলকে কতটা মিস করেন? এবার সংবাদমাধ্যমকে মনের কথা শেয়ার করলেন প্রিয়াঙ্কা সরকার। রাহুলকে নিয়ে কথা বলার সময় তাঁর চোখে- মুখে ফুটে স্পষ্ট তীব্র বেদনা। চোখ ছলছল থাকা সত্ত্বেও, মুখে মিষ্টি হাসি রাখার চেষ্টা চালিয়ে গেলেন তিনি। এরপর জানালেন, "আমার মনে হয় সব থেকে বেশি বন্ধু রাহুলকেই মিস করি। সবচেয়ে কম কথায় গুছিয়ে বলতে গেলে আমি বলব, আমি আমার বেস্ট ফ্রেন্ডকে হারিয়েছি। প্রায় একুশ- বাইশ বছরের বেশি সময়ের বন্ধুত্ব আমাদের। আমি বারবারই বলেছি আমার সিনেমা দেখার, বই পড়ার, নানা জায়গায় এক্সপোজার, সব ভাবনা- চিন্তার স্ট্রাকচার, সব কিছুই আমার শেখা রাহুলের সাথে, ওঁরই প্রভাবে। সেটা আমি কোনও দিনও অস্বীকার করতে পারিনি।" 

প্রিয়াঙ্কা আরও বলেন, "ও খুব ভাল বন্ধু ছিল সকলের। এই পরিস্থিতিতে আমি আরও বেশি করে বুঝলাম কতটা ভাল বন্ধু ও ছিল। এমনকি যখন আমাদের ঝগড়া হচ্ছে, লোকে হয়তো ভেবেছে মুখ- দেখাদেখি বন্ধ আমাদের। কিন্তু তারা জানে না সেই সময়ও আমরা কত গল্প করেছি। এখনও মনে হয় ওঁর রেকমেন্ড করা চার- পাঁচটা সিনেমা দেখা বাকি আছে। আমার কাজের খুব বড় সমালোচক ও ছিল। ওঁর মতামত আমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল। কিছু মানুষই আছে যাদের আমি সেই জায়গাটা দিয়েছি যাদের মতামত আমার কাছে ম্যাটার করে। আমার কোনও কাজের যতটা স্বচ্ছ ফিডব্যাক ও দিত, সেটা আমি খুব মিস করব। এটা আমার মিস হয়ে গেল।" 

Advertisement

প্রসঙ্গত, ২০০৮ সালে 'চিরদিনই তুমি যে আমার' ছবি দিয়ে বড় পর্দায় হাতে খড়ি প্রিয়াঙ্কার। ছবিটি বক্স অফিসে সুপার হিট হওয়ার পর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মন জয় করেন তিনি। এই ছবিতে তাঁর সঙ্গে জুটি বেঁধেছিলেন রাহুল। প্রথম ছবির পর থেকেই রিলের বাইরে রিয়েল লাইফেও হিট হয় এই তারকা জুটি। ২০১০ তাঁরা গাঁটছড়া বাঁধেন। তবে এর সাত বছর পর ২০১৭ সাল থেকে আলাদা থাকতে শুরু করলেও, ২০২৩-র মাঝামাঝি সময় থেকে ফের একসঙ্গেই ছিলন রাহুল- প্রিয়াঙ্কা। 
                           
 

Read more!
Advertisement
Advertisement