Advertisement

Prasenjit Chatterjee: বিজেপিতে যোগ দিচ্ছেন? শুভেন্দুর সঙ্গে বৈঠকের পর যা বললেন প্রসেনজিৎ

সব জল্পনা উড়িয়ে প্রসেনজিৎ জানান, "রাজনীতিতে আসা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি কোটিবার বলেছি রাজনীতিতে আসছি না। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন আছে যা সিস্টেমের মধ্যে পড়ে। এবং সেই চেয়ারের সম্মান দিয়ে আজ এখানে আসা।"

অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীঅভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 09 Jul 2026,
  • अपडेटेड 8:08 PM IST

রাজ্যসভায় আজই বিজেপিতে যোগ দিয়েছেন তৃণমূলের ৩ প্রাক্তন সাংসদ। বৃহস্পতিবার সেই সন্ধিক্ষণেই নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে যান অভিনেতা-প্রযোজক প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। জল্পনা চলছিল এবার কি বিজেপিতে যোগ দিচ্ছেন তিনিও? কী আলোচনা হল মুখ্যমন্ত্রী ও টলিউডের বুম্বাদার?

সব জল্পনা উড়িয়ে প্রসেনজিৎ জানান, "রাজনীতিতে আসা নিয়ে কোনও আলোচনা হয়নি। আমি কোটিবার বলেছি রাজনীতিতে আসছি না। কিন্তু মানুষের সঙ্গে সম্পর্ক তো রাখতে হবে। আমার নিজের ব্যক্তিগত প্রয়োজন আছে যা সিস্টেমের মধ্যে পড়ে। এবং সেই চেয়ারের সম্মান দিয়ে আজ এখানে আসা।"

কী আলোচনা হল?
প্রসেনজিৎ সাফ জানান, "আমাদের কথা, আমাদের ইন্ডাস্ট্রির কথা। বিশেষ করে মহানায়ক উত্তম কুমারের ১০০ বছর পালনের পরিকল্পনা নিয়ে কথা হয়েছে। উত্তমজেঠু বাঙালির ইমোশন। ২০০ বছরেও আমরা উত্তম জেঠুকে পালন করব। মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে আমাদের অনেক কথা থেকে, আলোচনা থাকে, সুবিধা অসুবিধা থাকে সেই কথাগুলো বলার জন্যই আসা। 

কোনও সরকারি দায়িত্ব দেওয়া হল? 
প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন, "এখনও সেরকম কোনও আলোচনা হয়নি। তবে যদি মনে হয় আমার কোনও কমিটিতে থাকলে, ইন্ডাস্ট্রির জন্য আমার কোনও পরামর্শ দিলে ভালো হয় কেন যাব না?"

চলচ্চিত্রের উন্নয়নে কোনও বিনিয়োগ হবে?
বুম্বাদা জানান, "এখনই নয়। এগুলো নিয়ে আলোচনা সেভাবে হয়নি। তবে আশা রাখছি আগামী ৩-৪ মাসে একটু করে এগোবে। আলোচনা বেশি হয়েছে উত্তম কুমারের ২৪ জুলাই মৃত্যবার্ষিকী ও ৩ সেপ্টেম্বর জন্মবার্ষিকী নিয়ে। এটা আমরা যাপন করতে চাই।"

প্রসঙ্গত, বৃহস্পতিবার, বিকেলে মুখ্যমন্ত্রী শুভেন্দর সঙ্গে সাক্ষাৎ করতে নবান্নে যান প্রসেনজিৎ। এর আগে গত সোমবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সেদিন বিকেলে প্রসেনজিতের বালিগঞ্জের বাড়িতে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। অত্যন্ত ব্যস্ত সূচির মধ্যেই এদিন মুখ্যমন্ত্রীই, স্বরাষ্ট্রমন্ত্রীকে সঙ্গে নিয়ে প্রসেনজিতের বাড়িতে যান। 

Advertisement
Read more!
Advertisement
Advertisement