Advertisement

Ambarish Bhattacharya Marriage: চুপিচুপি বিয়ে সারলেন অম্বরিশ! 'ঘটক' কৌশিক, পাত্রীকে চেনেন?

Ambarish Bhattacharya Marriage: বৃষ্টিমুখর দিনে হঠাৎ হৈচৈ টলিপাড়ায়। কাউকে না জানিয়ে, চুপিচুপি বিয়ে সারলেন অভিনেতা? জ্যৈষ্ঠ মাসে বাঙালি- হিন্দুর বিয়ে? তাও আবার বছরখানেক আগে বিয়ের পিঁড়িতে বসেছেন? আর সেই খবর এতদিন কাকপক্ষীও টের পায়নি? 

বিয়ের পিঁড়িতে অম্বরিশ ভট্টাচার্য (ছবি: ফেসবুক)বিয়ের পিঁড়িতে অম্বরিশ ভট্টাচার্য (ছবি: ফেসবুক)
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 19 Jun 2026,
  • अपडेटेड 6:42 PM IST

গলায় রজনীগন্ধার মালা, হাতে টোপর, পরনে ধুতি- পঞ্জাবি। বরের সাজে অম্বরিশ ভট্টাচার্য। পাশে বসে নববধূ। দেখেই বোঝা যাচ্ছে, সদ্য সিঁদুরদানের পরে মুহূর্তটি লেন্সবন্দি হয়েছে। তীব্র দাবদাহে সকলের একেবারে নাজেহাল অবস্থা। শুক্রবার সকাল থেকে বৃষ্টিস্নাত কলকাতা। বৃষ্টিমুখর দিনে হঠাৎ হৈচৈ টলিপাড়ায়। কাউকে না জানিয়ে, চুপিচুপি বিয়ে সারলেন অভিনেতা? জ্যৈষ্ঠ মাসে বাঙালি- হিন্দুর বিয়ে? তাও আবার বছরখানেক আগে বিয়ের পিঁড়িতে বসেছেন? আর সেই খবর এতদিন কাকপক্ষীও টের পায়নি? 

কৌশিক গঙ্গোপাধ্যায়ের সোশ্যাল পেজে হঠাৎ এই পোস্ট দেখেই রীতিমতো হতবাক সকলে। নানা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। পাত্রীকেও চেনা- চেনা লাগছে। সব আরও গুলিয়ে যাচ্ছে, পরিচালক- অভিনেতার ক্যাপশন দেখে। তিনি জানিয়েছেন, বছরখানেক আগে নাকি এই বিয়ে হয়েছে। বিয়ের 'ঘটক'এক প্রকার তিনিই। পাত্রী বিমানসেবিকা। 

কৌশিক অম্বরিশের বিয়ের ছবিটি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, "এক বছর আগে, ঠিক আজকের দিনে, সামান্য কিছু পরিচিতের উদ্যোগে, চুপচাপ ভবানীপুরের একটি বাড়িতে এই বিয়েটা হয়েছিল। এর মূল হোতা যে আমি সেটা মেনে নিতে হচ্ছেই। পাত্র তো সবার প্রিয় ও পরিচিত; পাত্রী এয়ারহোস্টেস। ওদের পারিবারিক কিছু সমস্যা এসে যায়, তাই এতদিন আপনাদের খবরটা জানানো হয়নি। এবার সেই বিয়ের ভিডিও ওদের সম্মতি নিয়েই আমরা প্রকাশ করব ১০ই জুলাই। দম্পতিকে আশীর্বাদ করবেন। ধন্যবাদ।" ব্যাপারটা কী?  

 

এই খবর ছড়িয়ে পড়তেই, কেউ বলছেন প্রচার কৌশল, তো কেউ আবার শুভেচ্ছা জানাচ্ছেন নব দম্পতিকে। বিভিন্ন সাক্ষাৎকারে এর আগে অম্বরিশ জানিয়েছিলেন, তিনি বিয়ে করতে চান না। ফলে, প্রিয় অভিনেতাকে বিয়ের পিঁড়িতে দেখে অনেকেই দারুণ খুশি হয়েছেন। এবার আসা যাক, আসল বিষয়ে। যারা ভাবছিলেন, নির্ঘাত কোনও ছবির প্রচার কৌশল, তাঁরাই আসলে ঠিক। নিজের আসন্ন ছবি 'আজও অর্ধাঙ্গিনী'-র একটি দৃশ্যের মুহূর্ত ভাগ করে এই মজা করেছেন পরিচালক। আর তাঁর এই প্রচার কৌশল দারুণ সফল। রীতিমতো ভাইরাল হয়েছে অম্বরিশের বিয়ের ছবিটি।   

Advertisement

 

প্রসঙ্গত, ২০২৩ সালে মুক্তি পায় কৌশিক গঙ্গোপাধ্যায়ের ছবি 'অর্ধাঙ্গিনী'। এই ছবিতে মুখ্য চরিত্রে ভভিনয় করেছিলেন চূর্ণী গঙ্গোপাধ্যায় ও জয়া আহসান। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল কৌশিক গঙ্গোপাধ্যায়, লিলি চক্রবর্তী, অম্বরিশ ভট্টাচার্যকে। ছবিটি যথেষ্ট প্রশংসা কুড়িয়েছিল। 'অর্ধাঙ্গিনী' মুক্তির বছর তিনেক পরে, আসছে চলছে 'আজও অর্ধাঙ্গিনী'। সুরিন্দর ফিল্মস প্রযোজিত এই ছবিটি মুক্তি পাবে আগামী ১০ জুলাই।    

   
 

Read more!
Advertisement
Advertisement